| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুনেছি ভালবাসলে নাকি আত্মত্যাগী হতে হয়,
লোকে বলে ভালোবাসা নাকি মানুষকে মহৎ করে তোলে!!!
কিন্তু হায়, আমার ত্যাগী মনোভাব কোথায়!!! আমি কেনো মহৎ হতে পারিনা!!!
তার সাথে অন্য কারো পিক দেখে বুকের বাম পাশটায় চিনচিন ব্যথা করে উঠে কেনো!!! নানারকম জল্পনা কল্পনা করে রাতের ঘুম কেনো হারাম হয়ে যায়!!!
কি অদ্ভুত ব্যাপার!! তার স্ট্যাটাসের নিচে অপিরিচিত ছেলের তুলুতলু করা কমেন্ট দেখলেও কেনো ভাবনার আকাশে কালো মেঘ ছেয়ে যায়!!
আমি কি তাহলে তাকে ভালোইবাসি না!! কই তাতো মনে হয়না, বাসিতো ভালো। তাহলে কি তাকে বিশ্বাস করতে পারছিনা?
নাহ, তাও না, মনে হয় নিজের চাইতেও বেশি বিশ্বাস করি, বিশ্বাস করি বলেইতো হাতটা ধরে আছি।
তাহলে এমন হচ্ছে কেনো!
একটু ওয়েটিং দেখলেও কেমন যেন একটা ভয়ের আগমন ঘটে!!
একটু খেয়াল করে দেখি এ অবস্থাতো সকল প্রেমিকের, তাহলে কি এদের কেউই সত্যিকার অর্থেই ভালোবাসতে জানেনা!!
তখনই হটাৎ করেই মনে হলো কোন কিছু অর্জনের চাইতে রক্ষা করা কঠিন বলেই হয়তো আমি ভীত, সেই ভীত, তারা সবাই ভীত।
সে চলে যদি চলে যায় এই ভয়ে ভীত, তাকে যদি আর ভালোবাসি না বলতে পারি ভয়ে ভীত......
খুঁজে পেলাম উত্তরটা, ভালবাসলে আই ডোন্ট কেয়ার/ আমি তোমাকে অন্ধভাবে বিশ্বাস করি / আমি মহৎ/ তুমি হাজার ছেলের সাথে ঘুরো - এই ভাব নিয়ে থাকা যায়না।
ভালোবাসলে একটু সেলফিস হতেই হয়, একটু ভীত থাকতেই হয়।
যাকে হারালে কোনকিছু যায় আসেনা, আমি একমাত্র তার ব্যাপারেই হয়তো উদার হতে পারবো। কারন, তার চলে যাওয়া আমাকে বিচলিত করবেনা।
©somewhere in net ltd.