| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ধন্য আমি ধন্য মাগো জন্মেছি এই দেশে”......কথাটা আমাদের এই বাংলাদেশ এর জন্য কতটা যুক্তিগত তা বর্তমান পরিস্থিতি_ই আমাদের বলে দেয়, এর জন্য আর বিশেষ কোন ডিগ্রি নেবার প্রয়োজন হয় না ।
“আমরা স্বাধীন জাতি”...কথাটা গর্ব করে বলার দিন ও বোধয় ফুরলো ।
আমাদের না আছে কোন কিছু স্বাধীনভাবে বলার অধিকার,না আছে স্বাধীনভাবে চলার অধিকার কিংবা বসবাস করার অধিকার......। ...............সব কিছুই এখন যেন রুপকথার গল্পের মত।
বাংলাদেশের সংবিধানের ৩য় অধ্যায়ের ৩৯ নং অনুচ্ছেদে “চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্ স্বাধীনতা’র” কথা বলা হয়েছে।এখানে বলা আছেঃ-
১)চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চয়তাদান করা হইল।
২)রাষ্ট্রের নিরাপত্তা,বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পরক,জনশৃঙ্খলা,শালীনতা বা নৈতিকতার স্বার্থে কিংবা আদালত-অবমাননা,মানহানি বা অপরাধ সংগঠনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে –
ক)প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের এবং
খ)সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তাদান করা হইল।
.......সংবিধানের এই অনুচ্ছেদটা সম্ভবত এখন ১ম শ্রেণী পড়ুয়া ছাত্রদের অনুচ্ছেদ এ পরিনত হয়ে গেছে!!!!!!!!
আসলেই তাই............বর্তমান সমাজে স্বাধীনভাবে কোন কথাতো বলাই যায় না বরং বলার আগে কয়েকবার ভেবে নিতে হয় ‘কথাটা কোন দলের পক্ষে যাবে আর কোন দলের বিপক্ষে যাবে।
আসলে কি একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের এটাই কামনা...............?
তাহলে কেন শুধু শুধু এতগুলো তাজা প্রান নষ্ট করে,মা-বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা আনতে হল? কে ছেয়েছিল এই স্বাধীনতা............?
আমরাতো স্বপ্ন দেখেছিলাম একটি সুখি-সমৃদ্ধ দেশ পাবার,স্বাধীন জাতি হিসেবে পৃথিবীর বুকে নিজেদের তুলে ধরবার।
স্বপ্ন দেখাতো পাপ নয়.....................
তাছাড়া আমরাতো সেই স্বপ্ন পূরণ ও করেছিলাম।
তবে কেন এমন হল ?
এমন তো হবার কথা ছিল না..................
তবে কি স্বাধীনতার জন্য আমাদের যুদ্ধ করাটা ভুল ছিল,তবে কি পাকিস্তানের সাথে থাকাটাই আমাদের জন্য সঠিক হতো ?
হয়তোবা তাই......!!
কিন্তু এত কিছু যখন হয়ে গেছে তখন পিছনে ফিরে তাকানোটা বুদ্ধিমানের কাজ হবে না।
আমাদের নিজেদের অধিকার নিজেদেরকেই আদায় করে নিতে হবে।অধিকার আদায়ের জন্য তথা স্বাধীনতার মান রক্ষার জন্য দরকার হলে নিজের জীবন দিতে হবে।সবসময় মনে রাখতে হবে এ দেশটা আমাদের মায়ের মত,সুতরাং,দেশ রক্ষা মানে নিজের মাকে রক্ষা করা।আমরা কি পারব না আমাদের মা তুল্য দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে ?
সেটাইতো হওয়া উচিত......নিজের মাকে তো আর শত্রুদের হাতে তুলে দিতে পারি না।
তাছাড়া,দেশপ্রেমতো ঈমানের অঙ্গ।
পরিশেষে ফরাসি দার্শনিক ভলতেয়ার এর একটি উক্তি দিয়ে শেষ করতে ছাই।তিনি বলেচিলেনঃ-
“তুমি যা বলছ তার সাথে আমি একমত নই,কিন্তু তোমার এ কথা বলার অধিকারের জন্য প্রয়োজনে আমি জীবন দেব”।
আসলে একটি স্বাধীন দেশের নাগরিকের জন্য এরকম অধিকার এই তো হওয়া উচিৎ.............................................
©somewhere in net ltd.