| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন অপদার্থ
আমি নিজেকে বোকা ভাবতেই বেশি ভালবাসি কারন আমার ধারনা এইটা বুদ্ধিমানের লক্ষন। জীবনের কোনো এইম নাই। যা হবে দেখা যাবে নীতিতে চলি। প্রতিবাদ করি, আড্ডা মারি, কখনো স্যাডোতে চা খেয়ে, আবার কখনো ডাস এর বিনে পয়সার লাচ্ছি খেয়ে চমৎকার দিন কাটছে। একা রাস্তায় মাঝ রাতে যখন হাঁটি মাঝে মাঝে চোখ হঠাৎ ই আকাশ এ চলে যায় তখন মনে হয় জীবনটা আসলেই বেশি জোশ
কবি’রা যদি হুট হাট করে মরে যায় তাহলে হবে না।
কবিদের মরতে হবে তিলে তিলে।
তাদের এমন ভাবে মরতে হবে যাতে তাদের সবাই ভুলে যায়।
সেই মৃত্যু থেকে যাতে সবাই শিখতে পারে-
কতটা গুরুত্বহীন হতে পারে চলে যাওয়া।
কবির মৃত্যু এমন হতে হবে যাতে-
কোনো মায়াময় পাখির নিঃসঙ্গতা নিয়ে কেউ আর কবিতা লিখতে সাহস না করে।
প্রেমিকার চোখের বিষন্ন ভাষা কাগজে বন্দী করার আগে সবাই যেনো জীবনের প্রেমে পড়ে।
আজন্ম সাধের কবিতার খাতা আর কলমে চোখ পড়লেই যাতে অন্তরাত্মা পর্যন্ত শিউরে উঠে।
কবির মৃত্যু হবে এমন মহাকাব্য যার প্রতি পাতা থাকবে চোখের নোনতা জলে ভেজা-
যা পড়ে মৃত্যুও কিছুদিন জীবন হতে চাইবে।
(কবির মৃত্যু কেন্দ্রিক সংজ্ঞা)
© হতভাগ্য কবি[/sb
{{ লেখাটি পূর্বে সোনেলা ও ফেসবুকে প্রকাশ হয়েছে }}
১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:০০
একজন অপদার্থ বলেছেন: কবিতাটি পূর্বে আমি সোনেলা ব্লগ ও ফেসবুকে প্রকাশ করেছিলাম। আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৪
আরজু পনি বলেছেন:
লেখাটা অনেক সুন্দর। কিন্তু সার্চ দিতে গিয়ে আরো কিছু জায়গায় মনে হলো দেখলাম লেখাটা ! পোস্টের শেষে একটু বলে দিলে ভালো হতো । নাকি আমারই দেখার ভুল বুঝতে পাচ্ছি না । আপনার জবাব টা দেখলে বিষয়টা পরিষ্কার হতো ।।