নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুহাম্মদ আবুল হাসান

মুহাম্মদ আবুল হাসান › বিস্তারিত পোস্টঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দবসি

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫৯

আস্সালামু আলাইকুম। আজ, ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের জাতীয় জীবনের সর্বাপেক্ষা মর্যাদাপূর্ণ, গৌরবোজ্জল ও সুমহান মর্যাদার দিন। ২৬ মার্চ ১৯৭১ থেকে আমরা স্বাধীন। শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে সশস্ত্র মুক্তি সংগ্রামের সূচনা হয়েছিল এই দিনে। প্রতি বছরই এই দিনটি আমাদের মাঝে আসে নতুন উদ্দীপণা, নতুন আকাঙ্খা আর বিজয়ের গৌরব দীপ্তি নিয়ে।



এই মহান দিনে স্বাধীনতা যুদ্ধে অগণিত শহীদদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। বিনম্র চিত্তে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যে সকল মুক্তিযোদ্ধা জীবিত রয়েছে ; আমি গভীর ভাবে তাদের শ্রদ্ধা জানাচ্ছি। স্মরণ করছি সেই সকল মুক্তিযোদ্ধাদের যাঁরা বগুড়াকে হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করতে শহীদ হয়েছেন।



২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির গৌরব, ঐতিহ্যপূর্ন ইতিহাস ও অহংকার। এ দিনে বাঙালি জাতি সকল অর্থনৈতিক শাসন, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে জেগে উঠেছিল। রক্তঝরা সংগ্রাম এবং অনেক ত্যাগের বিনিময়ে বাঙালি জাতি ভেঙ্গেছে পরাধীনতার শৃংখল, অর্জন করেছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব। অত:পর বিশ্বের মানচিত্রে অভ্যূদয় ঘটেছে স্বাধীন বাংলাদেশের। শুধু রক্ত নয়, শুধু মা বোনের সম্ভ্রমহানি নয়, কোটি মানুষের অযুত নিযুত ব্যাথা বেদনা উদ্বাস্তজীবন ও পাশাপাশি মিলিত প্রানের প্রয়াসে অর্জিত বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম দেশ। ছাপান্ন হাজার বর্গমাইল যা একান্তই আমাদের।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.