নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আওয়াজ

হাসান জামীল

মুক্তমনা, ইসলাম প্রিয়, দেশ প্রেমিক

হাসান জামীল › বিস্তারিত পোস্টঃ

\'৭৮৬\' সমাচার

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১২

আমরা না বুঝে কেবল শুনে শুনে অনেক কিছুই করি। কেন করছি? এর সূত্রপাত কোথায়? ফলাফল কি? এসব নিয়ে ভাবিনা। ফলে অনেক সময় হয় হিতে বিপরিত আর কখনো কাজটি হয়ে যার একেবারে বেকার। আমাদের বহুল ব্যবহৃত এমনই একটি সংখ্যা হল “৭৮৬”। যাকে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ এর পরিবর্তে আমরা ব্যবহার করার অপচেষ্টা করি। আরবী প্রতিটি অক্ষরের একটি মান রয়েছে। ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ এর মাঝে যতগুলো অক্ষর রয়েছে তাদের মান যোগ করলে যোগফল হয় ‘৭৮৬’। আসলে কি এর মাধ্যমে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ এর দাবী কিংবা প্রয়োজনীয়তা পূর্ণ হয়?
প্রথমত : ইসলামের কোথাও শব্দের পরিবর্তে সংখ্যার কোন মূল্যায়ণ নেই। যেমন বিয়ের বেলায় 'কবুল' শব্দ বলতে হয়। এখন কবুলের পরিবর্তে যদি তার মান ‘১৩৮’ বলা হয়, তাহলে বিয়ে হবে কি? ডিভোর্সের বেলায় 'তালাক' বা তার সমার্থক শব্দ বলতে হয়, যদি শব্দ না বলে তাদের মান বলা হয়, তাহলে ডিভোর্স হবে কি? সালামের ক্ষেত্রে আমরা ‘আসসালামু আলাইকুম’ বলি, এখানে যদি এই বাক্যের মান বলা হয়, সালামের উপকারিতা বা সাওয়াব পাওয়া যাবে কি? নামাজে সুরা ফাতেহা পড়তে হয়, তার সাথে অন্য সুরা কিংবা আয়াত মিলাতে হয়, এখন যদি সুরা ফাতেহার পরিবর্তে, সুরা ফাতেহার মান বলা হয় এবং অন্য সুরা বা আয়াতের পরিবর্তে তাদের মান বলা হয়, নামাজ আদায় হবে কি? সমস্ত কুরআন শরীফের অক্ষরগুলোর মান একত্রে বললে কুরআন খতমের সাওয়াব পাওয়ার আশা করা যাবে কি? এই সবগুলোর উত্তর যদি 'না' হয়, তাহলে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ এর ক্ষেত্রে '৭৮৬' হ্যা হবে কেন?
দ্বিতীয়তো : যে ভাবে আরবী প্রতিটি অক্ষরের নির্দিষ্ট মান আছে, ঠিক তেমনি ভাবে বাংলা ও ইংরেজী প্রতি অক্ষরেরও নির্দিষ্ট মান রয়েছে। যে ভাবে আরবী ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ এর মান বসালে হয় ‘৭৮৬’ ঠিক তেমনি ভাবে বাংলা ‘হরে কৃষ্ণ’ শব্দের মান বসালেও পাওয়া যায় ‘৭৮৬’। সুতরাং ‘৭৮৬’ দ্বারা যেভাবে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ বুঝায়, ঠিক সেইভাবে ‘৭৮৬’ দ্বারা ‘হরে কৃষ্ণ’ বুঝায়।
তৃতীয়তো : বিশ্বনবী মুহাম্মদ (স) কোন লিখা শুরু করতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ দিয়ে শুরু করতেন এবং কথা শুরু করতে ‘আলহামদুলিল্লাহ’ দিয়ে শুরু করতেন। তাই বরকতের জন্য আলহামদুলিল্লাহ দিয়ে কথা শুরু করা এবং বিসমিল্লাহ দিয়ে লেখা শুরু করা সুন্নত এবং সাওয়াবের কাজ। ‘৭৮৬’ এর মাধ্যমে বিসমিল্লার সেই প্রয়োজনীয়তা ও দাবী, কোনটিই পূর্ণ হবেনা।
তাই পোষ্টার, ব্যানার, স্টিকার, হ্যান্ডবিল, বই বা যে কোন লিখার শুরুতে পূর্ন ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ লিখা উচিৎ। ‘৭৮৬’ লিখার চেয়ে না লিখাই অনেক উত্তম। আল্লাহ আমাদের সবাইকে সত্য বুঝার এবং মেনে চলার তাওফিক দিন, আমীন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.