| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না না এই কাজটা করিস না, ওকে কালার ডিসপ্লে মোবাইট সেট দিস না। নরমাল সেট যেটা দিয়ে কল রিসিভ করা আর কল করা যায় সেটাই যথেষ্ট।
না না ওকে আমি কিছুতেই এমপি৪ কিনে দিবনা, এইটা ওর কোন কাজে আসবে না।
না না ওর আর একসাথে থাকার দরকার নাই। ও চাকুরী পেয়েছে, বিয়েও করেছে, এখন ওকে আলাদা করে দেন।
না না ওকে কম্পিউটার কিনে দিসনা, এইটা ওর কাজে লাগবেনা, ওর যে পরিমান কাজ করা লাগে সেটা অফিসের কম্পিউটার দিয়েই চলবে।
না না ওকে প্রিন্টার দিসনা, এই জিনিসটা কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে, প্রিন্ট নেয়া লাগলে বাইরে গিয়েই নিতে পারবে।
না না ওকে আর টাকা-পয়সা দিসনা, ও যে চাকুরীটা করে সেটা থেকে টাকা-পয়সা জমিয়ে নিজের টাকা দিয়ে ব্যাবসাটা চালু করতে দে, তাতে ও টাকার মর্যাদাটা বুঝতে পারবে।
না না ব্যাবসা বড় করতে আর টাকা দিসনা, লাভের টাকা দিয়ে সেটা করতে দে।
কিন্তু কোন না-ই কাজে আসেনি। সবগুলো না বিফলে গেলো। এখন উনি বড় মানের ইয়াবাসেবী, মাদকসেবী হয়ে উঠেছেন, পরিবারের সবার ঘুম কেড়ে নিয়েছেন।
(অনেকদিন পরে হাবিজাবি কিছু লিখতে ইচ্ছে হলো)
২|
২২ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৪
লজিক মানুষ বলেছেন: আসলে কাউকেই বেশী সাশন করতে নেই আবার বেশি লাই ও দিতে নেই। দুটোই খারাপ ফলাফল নিয়ে আসে।
২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৪
নাম বলবো না বলেছেন: ঠিক বলেছেন, কোন কিছুই বেশী বেশী ভালো না। যার যেটা দরকার তার থেকে বেশী পেয়ে ফেললে অনেক সময়ই খারাপ ফলাফল বয়ে আনে।
৩|
২২ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অতিরিক্ত শাসন টাও খারাপ ।
২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৬
নাম বলবো না বলেছেন: অতিরিক্ত শাসনটা অনেক সময়ই খারাপ হতে পারে, কিন্তু শাসন না করে লাই দিয়ে দিয়ে একেবারে ধ্বংশ করে দেয়ার থেকে অনেক ভালো।
৪|
২২ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪০
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: কমপিউটার সবার জন্য ভাল মনে করি । ছেলে বুড়ো সকলের জন্য । মোবাইল টিন এজদের জন্য খুব ক্ষতিকর বলে মনে করি ।
২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৮
নাম বলবো না বলেছেন: কমপিউটার অবশ্যই দরকারী জিনিস। কারোর কাছ থেকে গিফট পাওয়ার থেকে আপনি যদি নিজের টাকা দিয়ে কিনেন তবে সেই জিনিসটার প্রতি আপনার মহব্বত অবশ্যই অনেক বেশী থাকবে।
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪১
নাম বলবো না বলেছেন: কবে যে ঐশীর মত হয়ে উঠবে, কে জানে!!!!