নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হলুদ খাম

হলুদ খাম মানুষের কথা বলে, দেশের কথা বলে, স্বাধীনতার কথা বলে। হলুদ খামের পেছনে একজন মানুষ আছে। সেই মানুষটা খুব সাধারণ। খুব সাধারণ তার চিন্তাভাবনা। কিন্তু তার মাঝেও কিছু ভাবনা অ্যার স্বপ্ন ছাড়িয়ে যায় সবকিছুকে। হলুদ খাম সেই বাধনহারা স্বপ্নগুলোরই বহিঃপ্রকাশ

হলুদ খাম › বিস্তারিত পোস্টঃ

লেখালেখি ও ভালোবাসা

০২ রা আগস্ট, ২০১৩ রাত ৩:৫৪

লেখালেখি জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ জুড়ে আছে। হাসতে হাসতে লিখতাম, কাঁদতে কাঁদতে লিখতাম, ভালোবেসে লিখতাম, ঘৃণা করে লিখতাম। আনন্দে লিখতাম, কষ্টে লিখতাম। মুগ্ধতায় লিখতাম, হতাশায় লিখতাম; সাফল্যে লিখতাম, ব্যার্থতায় লিখতাম। একসময় খুব খারাপ দিন পার করেছি। সঙ্গ দেবার মত কেউ ছিলনা। একদিন দেখলাম পুরোনো এক বন্ধু পাশে এসে দাঁড়ালো- কাঁধে হাতটা রেখে বলল, ধুরো পাগলা! এত কীসের দুর্ভাবনা? আমি আছি না !!



সেই পুরোনো বন্ধুটি হল আমার ৬ টাকা দামের ম্যাটাডোর অলটাইম। সময় পালটেছে- ৬ টাকার সেই বন্ধু আজ পোশাক পালটে পড়েছে ৫০ হাজার টাকা দামের ডেল ল্যাপটপ। কিন্তু এতটুকু পাল্টেনি বন্ধুর মন। আজো আমার প্রিয় বন্ধু লেখালেখি আমার সাথেই আছে। সময়ে সময়ে বিবর্ণ কীবোর্ডটিতে ঝড় ওঠে। মাইক্রোসফট ওয়ার্ড হয়ে ওঠে আমার প্রিয় লেখার খাতা। রিসাইকেল বিন হয় অসমাপ্ত পান্ডুলিপি। জগৎ ভরে ওঠে ভালোবাসায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.