| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*_* হৃদয়ে রক্ত নদী বয়ে
চলে অবিরাম,
হৃদয়ের প্রকোষ্ঠে যে ঢেউ উঠে
তাই প্রবাহিত হয় ঝর্না ধারায়
ধমনী ও শিরায় শিরায়।
দূষিত রক্ত যেমন চলে
বিশুদ্ধ রক্ত ও বয়ে চলে
কারো যেনো থামবার নাম নেই।
হৃদয়কে ধুয়ে দিচ্ছে প্রতিনিয়ত।
তবুও তোমায় মনে পড়লে
যেন ঝড় উঠে নিলয় ও
অলিন্দে,
ঝড় থেমে গেলে হৃদয়ই থেমে যেতে চায়।
আমার এই হৃদয় আমারেই করে প্রতিরোধ।
পারলামনা হার মানলাম
অবশেষে হৃদয়ের কাছেই হার মানলাম।
তবে তাই হোক.…
আসুক ঝড় আসুক তুফান
হৃদয়ে বয়ে যাক যতো বান।
তোমারি হয়ে যাওয়া হৃদয়ে
তুমি ই বয়ে চলো অনন্তর।
*_*
©somewhere in net ltd.