| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হোম এ্যান্ড এ্যাব্রড
ইংরেজী শিখুন। ইংরেজী আপনারা জীবনের নতুন আরেকটি দরজা খুলে দেবে। আমি একজন স্পোকেন ইংলিশ শিক্ষক। ব্রিটিশ কাউন্সিল থেকে ট্রেইনড শিক্ষক। আইডি নং ১৭ ইংরেজী ক্লাস করতে চাইলে ফোন দিন ০১৭৭২৩৬৯৪৫১
যেহেতু ইংরেজী আমাদের মাতৃভাষা নয় তাই আমরা নানাভাবে ইংরেজীর দারস্থ হলেও ইংরেজী আমাদের দারস্থ হয়না। এদেশের ছাত্র ছাত্রী বিশেষ করে এ্যাকাডেমিক ছাত্রছাত্রীরা ইংরেজীর দারস্থ হয় কেবলমাত্র ইংরেজী বিষয়ে ভালো মার্কস পাবার জন্য। তারা যে ইংরেজী শিখতে চায়, তাদের শিক্ষকরা যে তাদের শেখাতে চায় তা কিন্তু নয়। তাদের স্কুল কলেজের শিক্ষকরা শেখানোর পরিবর্তে তাদের মুখস্ত করাতে চায়। তাই তারা পরীক্ষার খাতায় শিক্ষকের শেখানো গৎবাঁধা বুলি করিৎকর্মার মতো উগরে দিয়ে আসে-পরিবর্তে পায় ভালো রেজাল্ট। পরীক্ষায় ভালো রেজাল্টই কি শেষ কথা? জীবনে ইংরেজী শেখার কি কোন ভুমিকা নেই? এদেশে কতোজন পারে ভালোভাবে ইংরেজীতে কথা বলতে? আমরা যখন ইংরেজীতে কথা বলি তখন প্রথমে মনে মনে বাংলা সাজাই তারপর সেগুলোকে ইংরেজীতে গ্রামার অনুসরন করে অনুবাদ করি, এভাবেই একজন নন বেংগলির সাথে আমাদের কনভার্সেশন হয়। আর তখন সেই নন বেংগলির কাছে আমাদের শিক্ষার মান পরিস্ফুট হয়ে ওঠে। কখনও এভাবে ইংরেজীর চর্চা করবেন না। স্পোকেন ইংলিশ শেখার পৃথিবীতে একটাই মাত্র উপায়, আর তা হলো নিচের পদ্ধতিগুলো অনুসরন করা।
১। জীবনের প্রতিটি সেক্টরে যতো বাংলা বাক্য আছে তার ট্রান্সলেশনগুলো মনের ভেতর এ্যাকটিভ করে নিতে হবে। শুধু ভোকাবুলারী শিখলে হবেনা। একটি বাক্য বলিঃ I AM SORRY এই কথাটা আমরা কিন্তু সবাই বলতে পারি। চলতে গিয়ে একজনের গায়ে ধাক্কা খেলেন, চট করে মুখ দিয়ে বেরিয়ে এলো I AM SORRY . বাক্যটা কিন্তু আপনি মনে মনে দাঁড় করাননি। সাজাননি। গ্রামার মেনে আউটলাইন করেননি। এভাবেই সিচুয়েশন অনুযায়ী প্রতিটা বাক্যকে তৈরী করে নিতে হবে যা আমি আগেই বলেছি যে ট্রান্সলেশনগুলো মনের ভেতর এ্যাকটিভ করে নিতে হবে।
২। পারফেক্ট ইমাজিনেশন। আপনার যদি কোন কিছু সম্পর্কে ধারনা না থাকে তবে আপনি তাকে ডেসক্রাইব করতে পারবেননা। এজন্য আপনাকে প্রথমতঃ ছবি দেখে দেখে জোরে জোরে জিনিষটিকে বর্ননা করতে হবে। ছবি দেখে দেখে যখন বর্ননা করতে পারবেন তখন ভিডিও দেখে বর্ননা করবেন। ভিডিও দেখে যখন বর্ননা করতে পারবেন তখন মনে করবেন আপনি ৭০% স্পোকেন ইংলিশ পেরে গেছেন। এখন বাকি হলো এক্সপ্রেশন।
৩। এক্সপ্রেশন হলো স্পোকেন ইংলিশের তৃতীয় স্টেজ। অর্থাৎ স্কিলড লেভেল। এই লেভেলে আপনি গতানুগতিক ইংরেজীর প্রয়োগ বাদ দিয়ে মানসন্মত ইংরেজী শিখবেন। যেমন আগে বলতেন I HAVE TO GO HOME NOW আর এখন বলবেন I GOTTA GO HOME NOW আগে বলতেন I PREFER THIS আর এখন বলবেন I WOULD LOVE TO PREFER. এভাবেই অন্যদের চেয়ে উপরের লেভেলে উঠে যাবেন আপনি। আর এখানেই ইংরেজী শেখার, স্পোকেন ইংলিশ ক্লাশের মাহাত্ম।
ইংলিশ গ্রান্ডমাস্টার
ব্রিটিশ কাউন্সিল ট্রেইন্ড IELTS TEACHER
টিচার আইডি ১৭
এ স্পোকেন ইংলিশ ট্রেনিং সেন্টার
০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:০১
হোম এ্যান্ড এ্যাব্রড বলেছেন: Go as you like but think likewise....
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
মহা সমন্বয় বলেছেন: ইংরেজী শেখার জন্য প্রথমে ইংরেজীতে হাঁচি এবং কাশি দেওয়া শিখতে হবে তারপর ইংরেজীতে চিন্তা করতে হবে তাহলেই ৯০% কাজ হয়ে যাবে।