নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

লাইন

১৮ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৩

জন্মেই দেখি কী বিশাল লাইনে দাঁড়ানো,
তার শেষেই দাঁড়াতে হয়েছে আমাকে।
অপেক্ষাতেই জীবন কাটে চিরদিন,
অপেক্ষাতেই মৃত্যুর বীজটা লুকানো।
কখনো অপেক্ষার শুরু নারী থেকে,
কখনো ডাক্তার, শিক্ষক বা উকিল —
লাইনের সামনে চলে আসার কী আগ্রহ!

কখনো থাকি লাইনের শুরুর দিকে,
নতুন বই শুরু করি বিপুল বিস্ময়ে।
কিন্তু শেষ লাইনে তো পৌঁছানো হয় না,
মানুষের বিস্ময় দ্রুত কেটে যায়।
পূর্বপুরুষের গোরস্তানের লাইনে,
পেছনেই থাকতে চাই যেন সব সময়,
এ লাইন শেষ হবার নেই কোনো তাড়া।

পিঁপড়েরা লাইন ধরে ছুটে চলে,
লাইনে লাগানো হয় কত ধানগাছ।
ট্রাফিক জ্যামের লাইনে তো কত গাড়ি,
রমণীরা লাইনে হেঁটে যায় ফ্যাশন শোতে।
এক মাসের পর লাইন ধরা অন্য মাস,
সমুদ্রস্রোত লাইনে আছড়ে পড়ে তীরে।
সারা জগতে লাইনের জয়জয়কার —
একি বিজয় নাকি পরাজয়ের কারাগার?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.