নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

অপার্থিব সীমারেখা

২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৪

এই পৃথিবীতে আলো-অন্ধকার ছাড়াও
একটি জগৎ আছে—
তার সমুদ্রের তলদেশ থেকে বৃষ্টির ধারা
আকাশে গিয়ে ঝরে,
যেখানে মৃত ছাতার দল উড়ে চলে যায়
পৃথিবীর জন্মের দিকে।

​ঘুম-জাগরণের সংযোগস্থলে সেখানে গিয়ে
চুম্বকে ভেজা পাখি দেখি;
সেখানে বাতাসের ফুসফুসে ডুবে যেতে থাকে
উল্টো চলা ঘড়ির কাঁটা।
​যেখানে পৃথিবী একটি সবুজ তালার মতো
চাবিহীন দুলতে থাকে।

পুলিশ স্টেশনে ফুল আর কবিতার বইগুলো
আগুনে হাবুডুবু খায়।
​আয়নায় নিজের অবয়বে দেখি মাছের চোখ—
মৃত পাথরের হাসির মতো।
চা-খানায় দেখি মৃতদের আড্ডার আসর চলে,
তাদের চারপাশে লাল মাছি।

২৭/৪/২০২৬, সাভার।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আয়নায় নিজের অবয়বে দেখি মাছের চোখ—
মৃত পাথরের হাসির মতো।

.................................................................
এ জীবনে বেচেঁ আছি, মিছেমিছি !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.