নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

তুচ্ছতার কাছে

৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:১৫

সবকিছুই চুম্বন পাবার যোগ্য,
এমনকি ঘৃণায় যা এড়িয়ে যাই।

বিরুদ্ধ বিপ্লব মনে হয় সবকিছু —
ঘরের দরজা, জানালা, পর্দা।

যারা বন্দি করে আমার চারদিক,
তাদের হাতেই তো মুক্তির বীজ।

একগুচ্ছ ফলবতী ঘাসের শীষ
এটম বোমার চেয়ে শক্তিশালী।

একটি ছোট্ট খেজুরের বীজে
সভ্যতার শ্বাস লুকিয়ে থাকে।

ঘাস কাটার সময় কাস্তে জাগে,
কাস্তের প্রেমে আমি জেগে উঠি।

ছাতার সর্দি হলে কেউ ভাবে না,
কিন্তু বৃষ্টি অবিরাম কেঁদে যায়।

৩০/৪/২০২৬, সভার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.