নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

অযোগ্যতার পুরস্কার

০২ রা জুন, ২০২৬ রাত ১১:৫০

অযোগ্য লোকের ভোগ্য পণ্যে সুদ,
সুদের উপর সুদ!

কী আছে আর হৃদয় ভাণ্ডে মজুদ?
সুখের পিঠে সুখ?

হলো শুধু তার ঋণের পেয়ালা ভরা
ব্যয়ের জন্য ব্যয়—

প্রয়োজনের মাঠে বেদনা বিধুর খরা
ঝরা পাতার ঝরা—

হঠাৎ করে যে লোকটা হলো ছন্নছাড়া
লাফের উপর লাফ?

একদিন কেউ নেবে তার প্রতিশোধ
গণিতের উপর গণিত—

চেয়ে আছে এক কানা বগীর ছা
খাওয়া আনন্দে খাওয়া—

দূর হবে কি ব্যথার বিস্ফোরণ?
পাপের নীচে পাপ!

সুরের জন্য সুখের পাখিরে উড়া
মুখের আরেক মুখ—

শীত শেষে শিবের গীত গাওয়া
আশার পর আশা—

ভুল করেই ভুলের প্রেমে পড়া
আগুন ছাড়া আগুন—

উড়ে যায় যাচ্ছে স্মৃতির অতল দুধ
ভাঙনের পর ভাঙন—

মনের রেখো শেষ বিকেলের রোদ
আলোর পিঠে আলো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.