| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় আইসিসি, বিসিসিআই
আমাদের ছেলেরা টাকার জন্য খেলে না
তারা খেলে দেশের প্রতিনিধিত্ব করার জন্য
প্রতিটা ক্রিকেটারেরই স্বপ্ন থাকে লাল
বলে সাদা পোশাকে খেলার
আমাদের ছেলে গুলোর স্বপ্ন নষ্ট করবেন না প্লিজ
প্রিয় বিসিবির পরিচালকগন
আপনারা আমার চেয়ে অনেক জ্ঞানী
আমার মত একটা অপদার্থ
যদি বিশ্বের এক নাম্বার অলরাউন্ডার সাকিব, বিশ্বের
অনেক বাঘা বাঘা বোলারদের নাকের পানি চোখের
পানি এক করে দেয়া তামিম, ছোট খাট মানুষ যে সবসময়ই
দলের পাশে থাকে সেই আমাদের ক্যাপ্টেন মুশফিক
কিংবা সেই পাগলা ছেলেটা, যে বারবার
ইঞ্জুরি থেকে ফিরেও নিজের যোগ্যতার
প্রমাণ রেখেছে- নড়াইল এক্সপ্রেস
মাশরাফির উপর
যদি আমি ভরসা রাখতে পারি আপনারা কেন পারবেন না?
কেন আপনাদের মনে হবে আমরা আগামী ১০ বছরেও ৮ এ
উঠতে পারবো না?
আমাদের টেস্ট খেলার যোগ্যতা নেই?
প্লিজ এই কাল আইনের বিপক্ষে ভোট দিন আমরা টেস্ট খেলতে চাই
আমরা টেস্ট দেখতে চাইআমরা টেস্টেও নাম্বার ১ হতে চাই
শেষ কথাঃ যদি কোন অঘটন ঘটেই যায় তবে ?? থাক কিছু কইলাম না কাজে দেখিয়ে দেওয়া হবে
©somewhere in net ltd.