| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে বেশ
কয়েকটি ইসলামী ছাত্র
সংগঠন তাদের কার্যক্রম
পরিচালনা করছে। এদের
মধ্যে ৪/৫টি সংগঠন
ছাড়া বেশীর ভাগ সংগঠনের
কার্যক্রম শুধুমাত্র
রাজধানী ঢাকার নির্দিষ্ঠ
কিছু প্রতিষ্ঠান কেন্দ্রীক
পরিচালিত হচ্ছে।
ফলে নামে ছাত্র সংগঠন
হলেও সারা দেশের সংগঠন
সক্রিয় না থাকায় সাধারণ
ছাত্রদের মাঝে ইসলামের
সুমহান দাওয়াত
পৌছে দিতে পারছেন
না তারা।
তবে যে কয়েকটি ছাত্র
সংগঠন ইসলামের সুমহান
বাণী সাধারণ ছাত্রদের
কাছে পৌছে দিতে কাজ
করছে তাদের মধ্যে অন্যতম
হচ্ছে বাংলাদেশ
ইসলামী ছাত্র শিবির।
১৯৭৭ সালের ৬ই
ফেব্রুয়ারী প্রতিষ্ঠা পাওয়া সংগঠনটি বাংলার
ছাত্রদের অন্যতম মুক্তির
ঠিকানা হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে স্কুল-কলেজের
লাখও শিক্ষার্থীদের
বিপথগামীতা থেকে মুক্তির
রাস্তা দেখানোর
কাজে নিয়োজিত থাকায়
তা ছাত্রদের প্রিয়
সংগঠনে পরিণত হয়েছে।
ইসলামী ছাত্রশিবির:
‘‘সারা বাংলার একক বীর,
ইসলামী ছাত্র শিবির।’’
জালিমের শত জুলুম-
নির্যাতনের পরেও
সারা বাংলার ঘরে ঘরে,
প্রতিটি ক্যাম্পাসে ইসলামের
সুমহান দাওয়াত নিয়ে পথ
হারাদের ইসলামের সুমহান
পতাকা তলে নিয়ে আসছে।
ফলে জালেমের চক্ষুশুল
হয়ে দাড়িয়েছে সংগঠনটি।
এই সংগঠনটি এশিয়ার
অন্যতম একটি ছাত্র
সংগঠন হিসেবে স্বীকৃতিও
পেয়েছে।
এর পরে আছে অনুকরন
প্রিয় ছাত্র সংগঠন
ইসলামী ছাত্র মজলিস,
যদিও
তারা দুটি ভাগে বিভক্ত।
তবে কলেজ পর্যায়ে তাদের
কাজ মোটামুটি রয়েছে।
তিনে আছে ছাত্র জমিয়ত,
আহলে সুন্নাত ওয়াল
জামায়াতের একমাত্র
রাহবার দাবীদার ছাত্র
সংগঠনিও
দুটি ভাগে বিভক্ত।
তবে তাদের কার্যক্রম
কওমী মাদরাসা ভিত্তিক
হওয়ায় তারা স্কুল-
কলেজে সাধারণ ছাত্রদের
ইসলামের
পতাকা তলে নিয়ে আসতে পারছেনা।
এর পরে আছে বাংলাদেশ
আঞ্জুমানে তালামিযে ইসলামী।
ফুলতলী পীরের গড়া এই
সংগঠনটি ইসলামী হলেও
তাদের বিদাতী বিভিন্ন
কর্মকান্ডের কারণে সাধারণ
ছাত্রদের কাছে তেমন
গ্রহণযোগ্যতা নেই বললেই
চলে। নির্দিষ্ঠ কিছু
প্রতিষ্ঠানের উপর
ভিত্তি করেই তাদের সংগঠন
চলছে।
শাসনতন্ত্র ছাত্র
আন্দোলন: চরমোনাইর
পীরের গড়া সংগঠনটিও
কয়েকটি নিদিষ্ঠ প্রতিষ্ঠান
ছাড়া আর কোথায় নেই
বললেই চলে।
এছাড়া নাম সর্বস্ত
আরো বেশ
কয়েকটি ইসলামী ছাত্র
সংগঠন রয়েছে।
সেগুলো হচ্ছে-
ইসলামী ছাত্র খেলাফত,
খেলাফত ছাত্র আন্দোলন,
জাগপা ছাত্রলীগ,
ইসলামী ছাত্র সমাজ, ছাত্র
জমিয়ত বাংলাদেশ,
জমিয়তে তালাবায়ে আরাবিয়া,
বাংলাদেশ মুসলিম
ছাত্রলীগ। যারা নিদিষ্ঠ কিছু
প্রতিষ্ঠানের গন্ডির
বাহিরে কোন কার্যক্রম
করেনা। ফলে তাদের কাছ
থেকে ছাত্র সাধারণ কোন
ধরনের পথ পাচ্ছে না।
----------------লিখেছেন
প্রতিবাদী নাবিক
©somewhere in net ltd.