নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইচ. আর. হাবিব

জীবনের পথে আমি, বকুলের মতো যদি ঝরে যায়। রঙিন আলোর মাঝে, নিজেকে হঠাৎ যদি কখনো হারায়। সেদিনও খোদা তুমি, তোমার দিনের পথে ফিরায়ো আমার।

এইচ. আর. হাবিব › বিস্তারিত পোস্টঃ

ছেলে গেছে শিবিরে (কবিতা)

০৭ ই জুন, ২০১৪ সকাল ৮:২৯

:P:P ওই মিয়া! ছেলে কই?

জানিনাতো গেলো কই!

কেনো ভাই, হলো কি?

জানোনা তা? বলো কি!

ছেলে গেছে শিবিরে,

ফোন করো বিবিরে,

জেনে নাও ছেলে কই,

হাতে তার কার বই!

মন তার সেকেলে,

দাম নেই বিকোলে।

চুলে তার ঝুঁটি নাই,

টুটা ফাটা প্যান্ট নাই।

কানে দুল, নাক ফুল,

জেল দিয়ে খাড়া চুল,

হিপ নামা প্যান্ট নাই,

বাহু ভরা ট্যাটু নাই।

হাত ধরা সাথী নাই।

ভুরুতেও দুল নাই।

এই তার বয়সে,

গান গাবে কোরাসে!

তা না, করে দল,

গায়ে তার কত বল!

পরো যদি বিপদে,

ফেলোনাকো আপদে,

সাবধান করলাম,

সব খুলে বললাম।

তাই নাকি! বেশ বেশ!

বুঝলাম অবশেষ,

হাড় ভাঙা করি কাজ,

সার্থক হলো আজ।

ছেলে গেছে শিবিরে,

ফোন করি বিবিরে,

বেটা মোর সাব্বাশ!

বাতিলের হাঁসফাঁস।

ওকে ভাই চললাম,

আল বিদা বলললাম।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৪ সকাল ৯:২৬

রাহাত লতিফ তৌসিফ বলেছেন: সুন্দর ছড়া। লোকজন ভাবে শিবির করলেই বুঝি রগকাটা হয়ে যায়।

২| ০৭ ই জুন, ২০১৪ সকাল ৯:৩৯

এইচ. আর. হাবিব বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো বলেছেন।

৩| ০৭ ই জুন, ২০১৪ সকাল ৯:৫২

কালের সময় বলেছেন: শিবির কে আসলে আমরাই কিনতু রগকাটা বানাইছি ।
ধন্যবাদ লেখক এগীয়ে যান সামনের দিকে

৪| ০৭ ই জুন, ২০১৪ সকাল ১১:০৭

এইচ. আর. হাবিব বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.