| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের চিকিৎসকদের প্রায় সবাই শহরমুখী। অবস্থাদৃষ্টে বলা যায়, তারা চিকিৎসা সেবা নয় বরং অর্থকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। হাসপাতালের চেয়ে প্রাইভেট চেম্বারই তাদের কাছে বেশি প্রিয়। এক্ষেত্রে কর্মস্থলে চিকিৎসকদের অনুপস্থিতি হরহামেশাই শুনতে পাই যা আদৌ কাম্য নয়। এ প্রেক্ষিতে অরেকটি বিষয় হচ্ছে রোগীর প্রতি সহানুভূতিশীল ও সংবেদনশীল হওয়া। চিকিৎসকদের মাঝে এর অভাব প্রকট। চিকিৎসকদের কথায় ও চালচলনে রোগী আশ্বস্ত হবে এমনটি এদেশে সচারচার আশা করা যায় না।
অনেক ডাক্তার ক্লিনিক বা হাসপাতাল গড়ে তুলে দালাল চক্রের সহায়তায় ব্যাবসা চালিয়ে যাচ্ছে। একজন ডাক্তার ক্লিনিকের সঙ্গে যুক্ত থাকলে স্বাভাবিকভাবেই তিনি চাইবেন সেখানে রোগী সমাগম ঘটুক। রোগী ভেড়ানোর অনেক পদ্ধতি আছে, তিনি তখন তা প্রয়োগ করবেন। হাসপাতালে আসা রোগীকে তিনি বলবেন-- জানেন তো, এটা সরকারি হাসপাতাল এখানে আপনার সঠিক চিকিৎসা হবেনা। তার নিয়োগ করা দালালরাও একই কথা বলবে। এটা চিকিৎসা সুলভ কাজ নয়। যেসব ডাক্তার এসবে জড়িত, তারা এন্টি ডেমোক্রেটিক। চিকিৎসার বানিজ্যিকীকরণে ব্যস্ত হয়ে উঠেছে ডাক্তাররা। ডাক্তাররা কোন ক্লিনিক বা হাসপাতালে রোগী পাঠালে নির্ধারিত অংকের কমিশন পান। আবার কোন প্যাথলজি বা ডায়াগনষ্টিক সেন্টারে রোগী পাঠালে ১ হাজার টাকার মধ্যে একজন ডাক্তার প্রায় ৪০০ টাকা পান। ৬০০ টাকার মধ্যেই যদি সব টেষ্ট করা যায়, তাহলে রোগীর কাছ থেকে ৪০০ টাকা বেশি নিয়ে ডাক্তারদের দেয়া হচ্ছে কেন?
ডাক্তারদের ব্যাবসায়ী নীতির কারনে, এখন দেশের পয়সাওয়ালা বহু রোগী বিমানে চড়ে বিদেশের হাসপাতালে যাচ্ছেন। এতে দেশের শত শত কোটি টাকা বাইরে চলে যাচ্ছে। এমন হয়তো হতো না, যদি আমাদের দেশের ডাক্তারগণ একটু সেবায় মনোযোগী হতেন। একটু দেশপ্রেমিক হতেন একটু ধার্মিক হতেন। সব কিছুর পাও সুশাসন ছাড়া এসব সমাধান সম্ভব নয়।
২|
০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১১
এইচ. আর. হাবিব বলেছেন: ধন্যবাদ। আর একবার ভালো করে পড়ুন আশা করি মিল খুজে পাবেন। কোন ডাক্তার যদি কোন ক্লিনিকের পক্ষে দালালি করে তাহলে আপনি তাকে কি বলবেন?
এইটা আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আপনি বুঝাতে চেয়েছেন মুষ্টিমেয় ডাক্তার খারাপ। যদি এর উল্টাটি হয় তাহলে আপনি কোন শব্দটি ব্যাবহার করতেন?
আপনি ব্যাক্তিগতভাবে আপনার নিকটবর্তী সরকারী স্বাথ্য কমপ্লেক্সে যেয়ে একটা জরিপ করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন আসলেই উল্টাটি। কিছুদিন ধরে ডাক্তাররা রোগীদের সাথে যে আচারণ করছেন, তাতে একজন সত্যিকারের সেবক নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করছে।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৫
বাঁশ আর বাঁশ বলেছেন: শিরোনাম আর লেখার তো কোন মিলই পেলাম না।।। মিলটা যদি বুঝিয়ে দিতেন।।।
আর আপনার কথায় 'ডাক্তাররা' হাসপাতাল বানাচ্ছে।। তা তাদের কয়জন হাসপাতাল বানিয়েছে?? বর্তমানে ১ লক্ষ ২০ হাজার ডাক্তার আছে। সবাই হাসপাতাল বানিয়েছে?? বেশির ভাগ? নাকি মুষ্টিমেয় কিছু লোক?? 'ডাক্তাররা ' শব্দটি ক্যবহার করে সবাইকে এককাতারে ফেলে দিলেন না??