| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমেই যেটা না বললেই নয়, আমি রাজনীতিতে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করি না। যখন যেই দল ভালো কাজ করে তখন সেটার প্রশংসা করতে যেমন পিছ পা হই না, তেমনি কেউ বাজে কাজ করলে তাকে গালমন্দ করতেও দ্বিধা করি না।
তো কথা বলতে চেয়েছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবের অত্যন্ত সুশিক্ষিত দৌহিত্র/নাতি সজীব ওয়াজেদ জয়কে নিয়ে।
সজীব ওয়াজেদ জয় ভাই, যখন দেশে এসে রাজনীতিতে যোগ দেয়ার পূর্বাভাস দিয়েছিলেন, তখন আমিসহ দেশের অনেক তরুণ যুবসমাজ মনে মনে খুশিই হয়েছিলাম। আশা ছিল, বঙ্গবন্ধু, সেইসময় রাজনীতিতে যেইভাবে নতুন মাত্রা এনেছিলেন, সেইভাবে তাঁর নাতিও আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে, নিজের মেধা-প্রজ্ঞা দিয়ে এক নতুন ঘরানার রাজনীতি বাংলাদেশে চালু করবেন। হবেন তরুণদের "রোল মডেল"!!!
কিন্তু বিধি-বাম। তিনি এসে সেই পুরনো নোংরা রাজনৈতিক পন্থাই অবলম্বন করলেন। সেই প্রতিহিংসার রাজনীতি। অপর পক্ষকে শ্রদ্ধা না করার রাজনীতি।
আমি সম্পূর্ণ হতাশ!
হতাশ আজ সচেতন তরুণসমাজ!!
কী হবে দেশের ভবিষ্যত?
কে হবে দেশের ভবিষ্যত??
কে হবে আমাদের আদর্শ???
"সুস্থ-সুন্দর-সমৃদ্ধ বাংলাদেশ"- এই জিনিসটা কী শুধু স্বপ্নই থেকে যাবে????
২|
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৭
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: জয়কে আগেও দেখেছি।
মা বাবা কয়েকটা বৈশিষ্ট্য পেয়েছে।
মা'র মতো উদ্ধত।
বাবা'র মতো মাথা পরিস্কার। সোজা কথা সোজা ভাবে বলে।
মনে আছে, ২০০৯এ এক মিডিয়ায় জিজ্ঞেস করা হয়েছিলো, " এই যে আওয়ামী লীগ সরকার নতুন একটা আইডিয়া তথা ডিজিটাল রুপকল্প দিয়েছে এ নিয়ে আপনি কতটুকু আশাবাদী ?"
জ্ঞানী হলে বিনয়ী হয়। তার মধ্যে বিনয়ের ছিটেফোঁটা দেখা গেল না। উত্তর দিল, "হ্যাঁ, ডিজিটাল যে রূপরেখা আমি দিয়েছি তা দেশকে পাল্টে দেবে।"
কেউ উদগাতা হোলেও বিনয়ে তা একার কৃতিত্ব বলে দাবী করে না। কিন্তু তার জবাব দেখুন !!
আমেরিকায় বহু আকামের কথা শোনা যায়।
ডিগ্রী অর্থে কেনা বলে গুজব। পড়াশোনার ধারে কাছে নাকি যায় নি।
যেটুকু কম্পিউটার জেনে কম্পিউটার বিজ্ঞানী বলে নিজেকে জাহির করে সেটুকু যে কোনো ব্লগার জানে।
আর কিছু বলতে রুচি হচ্ছে না।
৩|
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২০
শাহীন উল্লাহ বলেছেন: কথা সেটা নয়, যে প্রবাসে এবং ধনাট্ট জীবন কাটায় সে কখনও দেশের গরীব মানুষের দুর্দশার কথা জানবে না, জানবে না কখনও।
আমার ফূল ফ্যামিলি ইউরোপের ইমিগ্রান্ট এবং পাসপোর্টধারী, শুধু দেশ কে ভালবেসে আমি যাইনি, এখন ভাবচি জীবনে বড় ভুল করেছি, আমার থেকে বড় দেশপ্রেমিক কে আছে????
আমি দেখেছি যানজট এবং বাস ধরতে গিয়ে তারুন্যের শক্তি নিঃশোসিত হচ্চে প্রতিদিন, প্রতিদিন অনাকাঙ্খিত তর্ক বিতর্কে শেষ হচ্ছে আমাদের শক্তিগুলো , কি পেলাম আমরা গণতন্ত্রের মোড়কে ??? পেযেছি দলীয় পানওয়ালা,মুরগীওয়ালা,কুলিওয়ালাদের হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া দেখতে ???
আমরা যদি প্রতি পাচ বছর নতুন ৩৬৫ জনকে মনোনীত করি তাহলে আমরা প্রতি পাচ বছরে ৩৬৫ জন হাজার কোটি টাকার মানুষ পাবো !!!!!!!!
কারন এদের সম্পদের মধ্রে এ দেশের জনগনের অংশ আছে।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৩
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: রাজপুত ভাব নিয়া গরিব দেশের গরিব মানুষের দুঃখ ঘোচাইতে আইছে।