| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমায়রা হারুন
মানুষের শ্রেষ্ঠত্ব শুধু প্রযুক্তিতে নয়, বরং মননের বিনিময়ে। ব্লগে যোগাযোগের মধ্যে সেই শ্রেষ্ঠত্বেরই প্রকাশ ঘটে। আপনি যখন লেখেন, মন্তব্য করেন, কিংবা অন্যের ভাবনা পড়েন — আপনি তখন মানব প্রজাতির মননে অংশ গ্রহন করেন।
আত্মার ধরন যখন স্বভাবতই অপরাধ প্রবণ হয় অর্থাৎ আত্মাদের লিনিয়েজ যখন ক্রিমিনাল গোছের হয়, তারা নিঃসন্দেহে অপরাধ প্রবণ হয়। তখন তাদের আচরণ কেমন হয়?
খুব কঠিন না জানা। চারিদিকে তাকালেই হয়। আশপাশ মানুষগুলোর আচরণই তো তাদের আত্মার আচরণ। কিন্তু প্রথম প্রশ্ন জাগে মনে, আত্মাদের লিনিয়েজ কি? আত্মারা কোন ঘরানারা এবং কি বৈশিষ্ট্য বহন করছে। পাপ পূণ্যের বাছাইয়ে তারা তো সম্পূর্ণ ভাবে স্বাধীন ।
কিভাবে তাদের নিজের স্বইচ্ছায় চলার অধিকার দেয়া হয়েছে। এই অধিকার দেবার পেছনে দার্শনিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা কিছু কি আছে?
মূল ধারণাঃ আত্মার স্বাধীন ইচ্ছা (free will) বলতে বোঝায় প্রতিটি আত্মার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে। ভালো বা মন্দ, সৎ বা অসৎ পথ বেছে নেওয়ার স্বাধীনতা থাকে। অর্থাৎ আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা কেবল নিয়তির দাস নই,, আমাদের কর্মের জন্য আমরাই দায়ী।
কারণ আত্মা যদি স্বাধীন ইচ্ছাশক্তি না রাখে, তাহলে পাপ পূণ্যের হিসাব কীভাবে হবে?
প্রকৃতি যদি এইটুকু ছাড় না দেয় , সে –ই সবকিছু নিয়ন্ত্রণ করে, তাহলে মানুষের দায়বদ্ধতা কোথায়? স্বাধীনতা কে ভোগ করে, নিজেকে নিয়ন্ত্রণ রেখে চলার ক্ষমতাই মানুষকে পশু থেকে আলাদা করে। আত্মার free will বা স্বাধীন ইচ্ছা-র অর্থ হলো – আমরা (সকল আত্মারা) আমাদের ভাগ্যের স্রষ্টা। আমাদের পছন্দ, আমাদের কর্ম, আমাদের চিন্তা - সবকিছুই আমাদের আত্মার যাত্রাপথ নির্ধারণ করে।
বহু ধর্ম ও দর্শন সেকারণে বলে থাকে যে, আত্মা তার কর্মফলের মধ্য দিয়ে বিবর্তিত হয়। প্রতিটি জন্মে আত্মা তার স্বাধীন ইচ্ছা (free will) প্রয়োগ করে কর্ম সম্পাদন করে। পরবর্তীতে সেই কর্ম দ্বারা কর্মফল ভোগ করে বার বার শেখে। অপরাধ্মূলক ও দুর্বৃত্তপরায়ণ হাবভাব পরিহার করে ক্রমান্বয়ে কালিমা মুক্ত হয়ে মোক্ষ বা মুক্তির দিকে এগিয়ে যায়।
দ্বন্দ্ব বা প্রশ্ন আসে মনে । আত্মা কি সত্যিই সম্পূর্ণ ভাবে স্বাধীন? নাকি তার পরম্পরা, সংস্কার, পূর্বজন্মের কর্ম তাকে প্রভাবিত করে? সে এসবের অধীন? এই দ্বন্দ্বই "স্বাধীন ইচ্ছা বনাম নিয়তি" বিতর্কের জন্ম দেয়।
আত্মার স্বাধীন ইচ্ছা মানে আমাদের ভাগ্যের স্রষ্টা আমরাই। আমাদের পছন্দ, আমাদের কর্ম, আমাদের চিন্তা সবকিছুই আমাদের আত্মার যাত্রাপথ নির্ধারণ করে।
©somewhere in net ltd.