| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমায়রা হারুন
মানুষের শ্রেষ্ঠত্ব শুধু প্রযুক্তিতে নয়, বরং মননের বিনিময়ে। ব্লগে যোগাযোগের মধ্যে সেই শ্রেষ্ঠত্বেরই প্রকাশ ঘটে। আপনি যখন লেখেন, মন্তব্য করেন, কিংবা অন্যের ভাবনা পড়েন — আপনি তখন মানব প্রজাতির মননে অংশ গ্রহন করেন।
পথে যেতে চোখে পড়লো নিঃসংগ এক বৃক্ষ। পাতা ভরা ডালে একদিন সে শোভিত ছিল।
এখন সে শুষ্ক তরু। আজ ভীষণ নিঃসঙ্গ। ঠায় দাঁড়িয়ে আছে একাকী। অক্টোবরের প্রায় শুরুর দিকে পঞ্চম দিন ছিল সেদিন। সকালের মাত্র শুরু। রোদ ঝলমলে দিন। তাপমাত্রা ৮ ডিগ্রী সেন্টিগ্রেড। তাকে দেখে মনে হলো, পাতা ছাড়ার সে কি আপ্রাণ চেষ্টা তার সমস্ত কান্ড জুড়ে। সে যেন আবার বাঁচতে চায়। বজ্রপাতে দ্বিখন্ডিত একটা গাছ দেখে খুব কষ্ট পেয়েছিলাম একবার । তখন ২০০৭; হাতে হাতে ক্যামেরা ছিল না যে ছবি তুলে রাখবো। কিন্তু স্মৃতিতে সেই ভয়ংকর দৃশ্য এখনো প্রকট । আর এবার ২০২৬; এই গাছটি সামনে এলো।
বৃক্ষটির নিঃসংগ আর ঠাঁয় দাঁড়িয়ে থাকা দেখে আরো মনে হলো, মানুষের জীবনের শেষ পরিণতিও অনেকটা এইরকম। শুষ্ক এই তরু একদিন তো এমন ছিল না।
তার ডালে বসে পাখিরা কি গান গায় নি? পাখিরা কি ঘর বাঁধে নি?
তার ছায়ায় ক্লান্ত পথিক কি বিশ্রাম নেয় নি?
সময়ের সাথে সাথে সব যেন বদলে গেছে। আমাদের জীবনেও উচ্ছ্বাস, কর্মব্যস্ততা, প্রিয়জনের সান্নিধ্য আর সম্পর্কের কোলাহল একসময় ফিকে হয়ে আসে। চারপাশের পরিচিত মুখগুলো হারিয়ে যায়। তখন স্মৃতিগুলোই হয়ে ওঠে একমাত্র সঙ্গী।
আমরা যেন এই শুষ্ক তরুটির মতো অতীত বসন্তের সাক্ষী হয়ে একাকী হয়ে পড়ি।
পার হয়ে যাওয়া সময় জানান দেয় আমাদের ক্ষয়ে যাওয়া অবয়বের মাঝেও লুকিয়ে আছে পূর্ণ জীবনের ইতিহাস। এই বৃক্ষটির মতন অসংখ্য পার হয়ে আসা বসন্তের নীরব গল্পও আছে ।
মানুষের বার্ধক্য ও নিঃসঙ্গতা এমনি কঠিন এক বাস্তবতা।
কিন্তু তারপরও, এ যেন শূন্যতা নয়, দীর্ঘ দিনের চলতে থাকা জীবন -পথের অভিজ্ঞতাপূর্ণ এক নীরব অধ্যায়।
জীবন একটা গল্প। জীবন নিজেই একটা উপন্যাস।
ছবি ব্লগ -৯ নিশীথে ফুটেছে ফুল
ছবি ব্লগ -৮ ভগ্ন শাখা- ভগ্ন জীবন
ছবি ব্লগ - ৭ বিনীত, অবনত বৃক্ষ
ছবি ব্লগ -৫ ফুল দল
ছবি ব্লগ -৪ বর্ষণমুখর সকাল
ছবি ব্লগ - ৩ কফি শপ
ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:০৪
হুমায়রা হারুন বলেছেন: বজ্রপাতে দ্বিখন্ডিত একটা গাছ দেখে খুব কষ্ট পেয়েছিলাম একবার । তখন ২০০৭, হাতে হাতে ক্যামেরা ছিল না, যে ছবি তুলে রাখবো। কিন্তু স্মৃতিতে সে ভয়ংক র দৃশ্য এখনো প্রকট । আর এবার ২০২৬ , এই গাছটি সামনে এলো।
২|
১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২১
মহাজাগতিক চিন্তা বলেছেন:
আপনার ‘শুষ্ক তরু’ লেখাটি পড়ে মনে হলো, একটি বৃক্ষের নিঃসঙ্গতার মধ্য দিয়ে আপনি আসলে মানুষের বার্ধক্য, জীবনের পরিবর্তন এবং স্মৃতির গভীর বেদনার ছবি এঁকেছেন। একসময় যে গাছের ডালে পাখিরা বসত, গান গাইত, বাসা বাঁধত, আর যার ছায়ায় ক্লান্ত পথিক বিশ্রাম নিত, সময়ের পরিবর্তনে সেই গাছই আজ পত্রহীন, নিঃসঙ্গ ও নীরব। অথচ তার এই বর্তমান অবস্থা দিয়ে তার অতীতকে বিচার করা যায় না; তার ডালে ডালে জমে আছে অসংখ্য বসন্তের স্মৃতি, জীবনের নানা আয়োজন ও অজস্র গল্প। মানুষের জীবনও অনেকটা তেমনই। যৌবনে চারপাশে থাকে কর্মব্যস্ততা, প্রিয়জনের আনাগোনা, বন্ধুবান্ধবের হাসি-আড্ডা এবং নানা স্বপ্নের হাতছানি। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিচিত মুখগুলো হারিয়ে যায়, কর্মব্যস্ততা কমে আসে, সম্পর্কের পরিধি সংকুচিত হয়, আর একসময় স্মৃতিই হয়ে ওঠে সবচেয়ে আপন সঙ্গী। তবে বার্ধক্যকে শুধু ক্ষয় ও নিঃসঙ্গতার প্রতীক হিসেবে দেখলে জীবনের পূর্ণতাকে উপলব্ধি করা যায় না। একটি প্রবীণ বৃক্ষ যেমন তার দীর্ঘ অস্তিত্বের সাক্ষী, তেমনি একজন প্রবীণ মানুষও তাঁর অভিজ্ঞতা, ত্যাগ, ভালোবাসা ও জীবনসংগ্রামের মধ্য দিয়ে বহু মূল্যবান শিক্ষা ধারণ করেন। তাই তাঁদের প্রয়োজন অবহেলা নয়, বরং ভালোবাসা, সঙ্গ, সম্মান ও যত্ন। আপনার লেখার সবচেয়ে সুন্দর উপলব্ধি হলো—শুষ্ক তরু মানেই শূন্যতা নয়; তার নীরবতার মধ্যেও রয়েছে পূর্ণ জীবনের ইতিহাস। সত্যিই, জীবন নিজেই এক উপন্যাস, আর বার্ধক্য তার এমন এক অধ্যায়, যেখানে শব্দ কমে এলেও অভিজ্ঞতার গভীরতা অনেক বেড়ে যায়। সংবেদনশীল ও জীবনঘনিষ্ঠ লেখাটির জন্য আন্তরিক ধন্যবাদ।
১৭ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬
হুমায়রা হারুন বলেছেন: পথে যেতে এমন একটা গাছ চোখে পড়াতে খুব খারাপ লেগেছিল।
সেই থেকে ভাবছিলাম ছবিটা শেয়ার করবো। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৩|
১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৮
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৪
আবু সিদ বলেছেন: অল্প কথায় জীবনের অসাধারণ অনুধাবন। লিখতে থাকুন, অবিরাম...