নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে লেখায় লেখকের আদর্শ বোঝা যায়না তা লেখা নয়, কুষ্ঠ রোগাক্রানত মাংশ পিন্ড--- আল্লামা ইকবাল

মানুশ

মানুশ › বিস্তারিত পোস্টঃ

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার জরিপে বিডিনিউজের ডিজিটাল কারচুপি

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১২



জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার জরিপে বিডিনিউজের ডিজিটাল কারচুপি




বিডিনিউজ

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার প্রশ্নে অনলাইন নিউজ পোর্টাল ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম' এর থলের বিড়াল বেরিয়ে পড়েছে। একটি জরিপে ডিজিটাল কারচুপি করেছে নিরপেক্ষ সাংবাদিকতার দাবিদার প্রতিষ্ঠানটি। কারচুপির কারণে তাদের জরিপ প্রক্রিয়ার উদ্দেশ্য এবং সততা হয়ে পড়েছে প্রশ্নবিদ্ধ। প্রশ্ন উঠেছে কেনইবা এ ধরনের জরিপ করা হচ্ছে আবার তাদের মনপুত না হলে তা উল্টিয়ে দেয়া হচ্ছে। বিডিনিউজের এমন কান্ডকে অনেকে ডিজিটাল কারচুপি, আবার পাঠকদের বোকা মনে করার গুরুতর অভিযোগ করেছেন। বরাবরই বিডিনিউজে প্রকাশিত প্রতিবেদনের বস্তুনিষ্ঠতা এবং দলবাজি নিয়ে প্রশ্ন দেখা দিলেও জরিপের মাধ্যমে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।



গত রোববার ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম' জরিপে প্রশ্ন ছিল ‘মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর কোনো অধিকার নেই বাংলাদেশে রাজনীতি করার। সারা দেশে জামায়াত নিষিদ্ধের দাবি ওঠার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই বক্তব্যে আপনি কি একমত? রোববার রাত ৮টা ২৫ মিনিট পর্যন্ত ১৩ হাজার ৪০৮ ভোট পড়ে। হ্যাঁ'র পক্ষে তখন ভোট পড়ে ৩৫ ভাগ। বিপক্ষে অর্থাৎ না'র পক্ষে ভোট পড়ে ৬৫ ভাগ। অন্যদিকে তাদের ইংরেজি ভার্সনে একই সময়ে ২৮৫০ ভোট পড়ে। ইয়েস ভোট পড়ে ৪১ ভাগ এবং ‘নো' ভোট পড়ে ৫৯ ভাগ। কিন্তু এরপর মাত্র ২৮ মিনিট পরেই পাল্টে দেয়া হয় জরিপের ফল। ৮টা ৫৩ মিনিটে দেখানো হয় হ্যাঁ ভোট ৮৭ ভাগ এবং না ভোট ১৩ ভাগ। মোট ভোট সংখ্যা ছিল ১৪ হাজার ১৬টি। অথচ এই সময়ে অর্থাৎ ৮টা ২৫ থেকে ৮টা ৫৩ মিনিট পর্যন্ত ২৮ মিনিটে ভোট পড়েছে ৬০৮টি। আর এই ৬০৮ ভোটে কীভাবে ৮৭ ভাগ হলো জরিপে অংশগ্রহণকারীদের কাছে বোধগম্য নয়। ‘হ্যাঁ' ৩৫ থেকে জরিপের স্ক্রীন শট এই প্রতিবেদকের কাছে রয়েছে। গত রোববার বিডিনিউজ জরিপের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে এতে বলা হয়, ‘জামায়াত নিষিদ্ধের পক্ষে পাঠকের রায়'। প্রতিবেদনে বলা হয়, জরিপে মতামত দিয়েছে ১৯ হাজার ৭৩২ জন। যাদের মধ্যে হ্যাঁ ৯০ শতাংশ। অর্থাৎ ৯০ ভাগ পাঠক জামায়াত নিষিদ্ধের পক্ষে। আর ১০ ভাগ হলো বিপক্ষে। এবার দেখুন তাদের জালিয়াতি। ১৩ হাজার ৪০৮ ভোটে জামায়াতে ইসলামী নিষিদ্ধের বিপক্ষে ৬৫ ভাগ ভোট হিসেবে ৮ হাজার ৭১৫ জন ভোট দিয়েছেন। নিষিদ্ধের পক্ষে ৩৫ ভাগ ভোট হিসেবে ৪ হাজার ৬৯৩টি ভোট পড়েছে। কিন্তু বিডিনিউজের প্রকাশিত প্রতিবেদনের ৯০ ভাগ ভোট অনুযায়ী ১৭ হাজার ৭৫৮ জন নিষিদ্ধের পক্ষে ভোট দিয়েছে। আর ১০ ভাগ হিসেবে জামায়াত নিষিদ্ধের বিপক্ষে ১৯৭৩ ভোট পড়েছে। এখানে মোটা দাগে প্রশ্ন হলো রাত ৮টা ২৫ মিনিটে জামায়াত নিষিদ্ধের বিপক্ষে যে ৮ হাজার ৭১৫ ভোট ছিল তা কীভাবে কমে ১৯৭৩ হয়ে গেল। এটা কী করে সম্ভব। ধরে নেয়া যায় ৮টা ২৫ মিনিটের পর জামায়াত নিষিদ্ধের বিপক্ষে আর ভোট পড়েনি তাই বলে প্রাপ্ত ৮ হাজার ৭১৫ ভোট থেকে ৬ হাজার ৭৪২ ভোট কীভাবে কমে যেতে পারে। সেই অসম্ভব কাজটি করে দেখিয়েছে বিডিনিউজ। শুধু কারচুপি করেই নয় এই জরিপের পেছনে জামায়াত নিষিদ্ধে সরকারকে সমর্থন যোগানো তার প্রমাণ পাওয়া যায় ঘটা করে জরিপের ফল নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। অতীতে তারা কখনো জরিপের ফলের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেনি।



প্রসঙ্গত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী একজন কট্টর আওয়ামী লীগার। তার প্রতিষ্ঠানে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও সাংবাদিক বেবি মওদুদ সম্পাদকমন্ডলীর সদস্য হিসেবে কাজ করেন। তার প্রাতিষ্ঠানিক পদবী হলো এডিটর টু সোস্যাল ওয়েলফেয়ার। অধিকাংশ সংবাদকর্মীরা সবাই আওয়ামী লীগ ও বাম সমর্থক। বিএনপি ও জামায়াতে ইসলামীকে হেয় করা, সরকারের দুর্নীতি ও ব্যর্থতা চাপা দেয়ার কাজে পারঙ্গম এই প্রতিষ্ঠান। এর আগেও বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়ার পরিচালিত বাংলানিউজ ২৪ ডটকম একই ধরনের জালিয়াতি করেছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর পদত্যাগ করা বিচারপতি মোঃ নিজামুল হক নাসিমের স্কাইপ কেলেঙ্কারির ঘটনাকে বিডিনিউজ বরাবরই ‘কথিত' সংলাপ বলে আসছে। এটা সকলে জানেন যে, স্কাইপ হচ্ছে ভিডিও কথোপকথনের মাধ্যম। বিচারপতি নিজামুল হক নাসিমের কথোপকথনও ভিডিও আকারে ইউটিউবে পাওয়া যাচ্ছে। এরপরেও তারা স্কাইপ কেলেঙ্কারিকে কথিত বলে পাঠকদের ধোঁকা দিয়ে যাচ্ছে। দৈনিক আমার দেশ দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক পত্রিকা। কিন্তু বিডিনিউজ পত্রিকাটি বিএনপি জামায়াতের মুখপত্র বলে উল্লেখ করে। কিন্তু তাদের রাজনৈতিক পরিচয় কখনো বলে না।



তাদের এই জরিপ জালিয়াতির বিষয়টি নিয়ে ব্লগেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। গত রোববার রাতেই ‘অাঁধারে জীবন' নামের একজন পাঠক সামহয়্যারইন ব্লগে (সামু) লিখেছেন- কয়েকদিন আগে বাংলানিউজ একটা অনলাইন জরিপ করেছিল। আমরা কম বেশি সবাই জানি যে, তারা সেটার মধ্যে ভন্ডামি করেছে। এবার বাংলাদেশের প্রধান এবং প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ সেই একই পথের পথিক হলো। (স্ক্রিন শট দেখুন)



এবারের বিডিনিউজের প্রশ্ন ছিল, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর কোনো অধিকার নেই বাংলাদেশে রাজনীতি করার। সারা দেশে জামায়াত নিষিদ্ধের দাবি ওঠার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই বক্তব্যে আপনি কি একমত? এই জরিপে রাত ৮.১৮তে ছিল হ্যাঁ ৩৫% না ৬৫% মোট ভোট ১৩৩৩৭,





রাত ৮.৫৩তে এসে তারা করে দিয়েছে হ্যাঁ ৮৭% না ১৩% মোট ভোট ১৪০১৬। এভাবে ফাজলামোর অর্থ বুঝলাম না। মানুষ কি আর সেই রকম বোকা আছে এখনও?



তার এই লেখার প্রেক্ষিতে তন্দ্রামোহ নামের একজন ব্লগার মন্তব্য করেন ভাই ডিজিটাল কারচুপি বলছেন কেন? এটা মত প্রকাশের স্বাধীনতা! সাধারণ মানুষের সাথে প্রতারণা কিন্তু মত প্রকাশের বিষয়। মগা লাকি মন্তব্য করেছেন ওদের ভিজিটর অনেক হতেই পারে। ৩৫ মিনিট অনেক সময় হতেই পারে। জবাবে লেখক বলেছেন, একটু ক্যালকুলেট করেনতো ৮.১৩ মিনিটে ১৩৩৩৭ ভোট যদি হয়। এর পর ৮.৫৩ মিনিটে যদি ১৪০১৬ ভোট হয় তাহলে কি হ্যাঁ ৮৭% না ১৩% হয়? ৬৭৯ ভোটে কি রেজাল্ট এত পরিবর্তন হতে পারে? বাকরুদ্ধ আমি নামের এই ব্লগার বলেন, বাকশাল কায়েম করা হয়েছে। সে আর অভিযোগ করে লাভ নেই। এ জাফর মন্তব্য করেন, হলুদ সাংবাদিকতার জ্বলন্ত উদাহরণ। নাফিস সাদিক শাতিল মন্তব্য করেছেন, বিচার মানলাম কিন্তু তালগাছ আমার। তামিম বলেছেন, ডিজিটাল কারচুপি।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২

েজােজা13 বলেছেন: deshe bideshe jamat mara khaise.............

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৬

সপ্নচোরা বলেছেন: ভাইরে,!! বিডি নিউজ কি বলছে তা নিয়া মাথা ঘামানোর দরকার নাই.....আপনি নিজে রাস্তায় নামেন, একটা জরিপ চালান, সারা বাংলাদেশ ব্যাপি....দেখেন ফলাফলটা কি পান??? দেন আইসা গলাবাজি করেন............ধর্ম এর অপব্যাখ্যায় বিভ্রান্ত কিছু ধর্মপ্রাণ মানুষ আর ধর্মকে নিজের স্বার্থএ ব্যাবহার কারী মুখোশের আড়ালের নরপিশাচগুলো ছাড়া আর কেউ চায়না বাংলাদেশে জামাতেইসলাম রাজনীতি করুক................

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৬

কলাবাগান১ বলেছেন: "ধর্ম এর অপব্যাখ্যায় বিভ্রান্ত কিছু ধর্মপ্রাণ মানুষ আর ধর্মকে নিজের স্বার্থএ ব্যাবহার কারী মুখোশের আড়ালের নরপিশাচগুলো ছাড়া আর কেউ চায়না বাংলাদেশে জামাতেইসলাম রাজনীতি করুক................"

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৪

ফাহীম দেওয়ান বলেছেন: জামাতের মতো দর্ম ব্যাবসায়ী লাভজনক প্রতিষ্ঠানের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারনেই ধর্মের প্রতি মানুষের কটাক্ষ করার প্রবনতা বেড়ে গেছে।

ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। শান্তির ধর্ম। উগ্র, অন্ধদের বাড়াবাড়ি ইসলাম কখনো প্রশ্রয় দেয়না। এদের প্রতিহত করা সবার দ্বায়িত্ব।

আল্লাহ দবাইকে হেদায়েত দা্ন করুন।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৭

ফাহীম দেওয়ান বলেছেন: দুঃক্ষিত, আমার কমেন্টের প্রথম লাইনে "দর্ম" এর স্থলে "ধর্ম" পড়ুন।

"দ্বায়িত্ব" - এর স্থলে - "দায়িত্ব" পড়ুন

"দবাইকে" এর স্থলে "দবাইকে" পড়ুন


ছোট বেলা থেকেই বানান ভুলের কারনে নাম্বার কাটা যায়। :!> :!> :!> :#> :#>

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৬

মো ঃ আবু সাঈদ বলেছেন: বিডি নিউজ কি বলছে তা নিয়া মাথা ঘামানোর দরকার নাই.....আপনি নিজে রাস্তায় নামেন, একটা জরিপ চালান, সারা বাংলাদেশ ব্যাপি....দেখেন ফলাফলটা কি পান???--

ভাই ৫%ও পাওয়া যায়না জামাতের রজনিতী নিষিধের ব্যপারে....

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৬

মো ঃ আবু সাঈদ বলেছেন: বিডি নিউজ কি বলছে তা নিয়া মাথা ঘামানোর দরকার নাই.....আপনি নিজে রাস্তায় নামেন, একটা জরিপ চালান, সারা বাংলাদেশ ব্যাপি....দেখেন ফলাফলটা কি পান???--

ভাই ৫%ও পাওয়া যায়না জামাতের রজনিতী নিষিধের ব্যপারে....

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭

মো ঃ আবু সাঈদ বলেছেন: ফাহীম দেওয়ান---সরা দুনিয়া জামাত আছে নাকি?????

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১১

মো ঃ আবু সাঈদ বলেছেন: ধর্মকে ব্যবহার করে যদি ইসলামি হাসপাতালের মত কোন চিকিংসা ব্যবস্থা পাই তা হইল আর কি চাই...

আমার বাবা স্টোক এর চিকিৎসা এই হাসপাতাল থেকে নিয়ে ছিলা....


আপনারা দেখান যে বাংলাদেশে এই রকম মানে হাসপাতালে এত কাম খরচে কে দিতে পারবে...তাহলে আমি সেখানেই যাব....

আল্লাহ সকল হিংস্রতা থেকে আমাদের রক্ষা করুক ,আমাদের সকলের উপর রহমত নাজিল করুক..

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলেছেন: খাঁজাখোর....

দের সম্মেলন, খাঁজাখোরদের প্রচার.....

শালারা যে ডাইলখোর...এ নিয়ে আর সন্দেহের অবকাশ নেই।

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫

সীমানা ছাড়িয়ে বলেছেন: জামায়াত নিষিদ্ধ হোক।

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: কালো বিড়াল নিপাত যাক ও তার অনুসারীরাও

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: -সারা দুনিয়া জামাত আছে নাকি?????

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

২০১৩ বলেছেন: একটা হ্যা-না ভোট দেয়া হোক, দেখি কার জয় হয়।

আমার মনে হয়না শাহবাগিরা গণতন্ত্রের পথে হাটবে।

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭

মানুশ বলেছেন: ধর্মকে ব্যবহার করে যদি ইসলামি হাসপাতালের মত কোন চিকিংসা ব্যবস্থা পাই তা হইল আর কি চাই...
......।সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.