নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনতো একটাই। হাজারো স্বপ্নের ভীড়ে জ্বলজ্বল করে দুঃসাহসিক স্বপ্ন- মানুষ হবার। আমরা মানুষ হতে চাই। যাকে সবাই মানুষ জ্ঞান করে, এমনকি মহাকালও।

হুসাইন আজাদ

হুসাইন আজাদ › বিস্তারিত পোস্টঃ

মার্কিন সিনেটে রেকর্ডসংখ্যক নারী

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

আজ ইতিহাস রচিত হচ্ছে মার্কিন কংগ্রেসের সিনেটে। নারী অগ্রগতির শতাব্দীতে যুক্তরাষ্ট্রের আইন প্রণয়নের উচ্চকক্ষে ২০ শতাংশ স্থান দখল করে শপথ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের নারীরা।



সিনেটের মোট ১০০ আসনের মধ্যে নারী প্রতিনিধি আছেন ২০ জন।

যুক্তরাষ্ট্রের ‘ক্যাপিটল হিলে’ বৃহস্পতিবার ১১৩তম কংগ্রেসে শপথ নিচ্ছেন এই নবনির্বাচিত সিনেটররা।



এদের মধ্যে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির সদস্য রয়েছেন ১৬ জন। আর বিরোধী দল রিপাবলিকান পার্টির প্রতিনিধি আছেন ৪ জন।



এর আগে, সর্বাধিক ১৬ জন নারী সিনেটর ছিল মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে।



নেবরাস্কা থেকে প্রথম বারের মতো নির্বাচিত রিপাবলিকান পার্টির সদস্য নারী সিনেটর দেব ফিসচার বলেন, “ঐতিহাসিক নির্বাচন ছিল এটা। তবে আরও বেশি চমকপ্রদ ছিল যে অনেক মা-বাবা তাদের সন্তানকে আমাদের পাশে রেখে ছবি উঠিয়েছেন।”



ফিসচার বলেন, “মানুষ বুঝতে পেরেছে যে, ‘পরিবর্তন’ এসেছে।”



মেরিল্যান্ড থেকে নির্বাচিত ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি বার্বারা মিকুলস্কি বলেন, “আমরা এখন ক্ষমতায়, নেতৃত্বের একেবারে শীর্ষ অবস্থানে, কিন্তু আজকের অবস্থানেই আমরা সীমাবদ্ধ থাকবো না। আমি বিশ্বাস করি এই সিনেটে আমরা সমানভাগ এমনকি সিংহভাগ পদও দখল করতে পারি।”



মিকুলস্কি বলেন, “আমেরিকার রাজনীতিতে প্রভাব বিস্তার করতে নারীরা এখন প্রস্তুত।”



তবে, ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত বার্বারা বক্সার বলেন, “পুরো ৫০টি আসন দখল করা পর্যন্ত আমাদের অনেক লড়াই করতে হবে।”



বক্সার আশা প্রকাশ করে বলেন, “একদিন অবশ্যই আমরা সিনেটের সমানভাগ পদ দখল করবো। তবে, তা যেন জীবদ্দশায় দেখতে পাই সে প্রার্থনা করছি।”



“নারীদের এই অবস্থানে কোনো দলীয় বিভাজন থাকবে না। আমরা একসঙ্গে কাজ করবো।” বলে অঙ্গীকার ব্যক্ত করেন বক্সার।



নিউহ্যাম্পশায়ার থেকে নির্বাচিত সিনেটর কেলি আয়োটে তাঁর আট বছর বয়সী কন্যা ‘কেট’র আবদার তুলে ধরে বলেন, “ও এক দিন বাড়ি এসে আমাকে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে নিষেধ করে, কারণ কেট নিজেই মার্কিন ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট হতে চায়!



সিনেটে নারীদের এতো বেশি সংখ্যক উপস্থিতি বিশ্বের প্রভাবশালী দেশটিতে নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পূর্বাভাস মনে করছেন অনেকে।



বিশ্লেষকরা মনে করছেন, হয়তো ২০১৬ সালের নির্বাচনেই প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।



নতুন সিনেটে যেসব নারী সিনেটর প্রতিনিধিত্ব করবেন তারা হলেন;



ডেমোক্রেটিক পার্টির; মেরিল্যান্ড থেকে বার্বারা মিকুলস্কি, ক্যালিফোর্নিয়া থেকে দিয়ানে ফেইনস্টেইন ও বার্বারা বক্সার, ওয়াশিংটন থেকে পাট্টি মুররে, লুইসিয়ানা থেকে মেরি লান্ড্রিউ, মিশিগান থেকে দেবিয়ে স্টেবেনাও, ওয়াশিংটন থেকে মারিয়া কান্টওয়েল, মিনেসোটা থেকে অ্যামি ক্লোবুচার, নিউ হ্যাম্পশায়ার থেকে জিয়ানে শাহীন, মিসৌরি থেকে ক্লায়ার ম্যাককাসকিল, নিউইয়র্ক থেকে ক্রিস্টেন গিলিব্রান্ড, নর্থ ক্যারোলিনা থেকে ক্যা হাগান, হাওয়াই থেকে মাজি হিরোনো, ম্যাসাচুয়েসটস থেকে এলিজাবেথ ওয়ারেন, নর্থ ডাকোটা থেকে হেইডি হেইটকাম্প, উয়িসকনসিন থেকে টামি বালদ্বীন।



আর রিপাবলিকান পার্টির; নেবরাস্কা থেকে দেব ফিসচার, নিউ হ্যাম্পশায়ার থেকে কেলি আয়োটে, আলাস্কা থেকে লিসা মুরকৌস্কি, ম্যানে থেকে সুসান কলিন্স ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.