| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১৩ সালের জানুয়ারি মাসের ৪ তারিখ। এক সঙ্গে বসালে কী হয়? ২০১৩১৪!
এবার এই তারিখটিকে ‘ম্যাজিকাল ডে’ বানিয়ে বিয়ে বন্ধনে আবদ্ধ হলো চীনের দশ হাজার প্রেমিক যুগল।
দেশটির রাষ্ট্রিয় সংবাদ সংস্থা জানায়, বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া যুগলরা মনে করেন, এমন ‘ম্যাজিকাল ডে’তে বিয়ে করলে পরস্পরের প্রতি ভালোবাসা মৃত্যু পর্যন্ত অটুট থাকবে।
যুগলদের ভাষ্যমতে অনুসন্ধানে এসেছে, দেশটির প্রধান ভাষা মান্দারিনের উচ্চারণে ০৪ জানুয়ারি ২০১৩ এর উচ্চারণ ইংরেজি প্রবাদ “I will love you all my life” (সারাজীবন তোমাকে ভালোবাসবো) এর মতো!
তাই নিজেদের ভালোবাসাকে ঐশ্বরিকভাবে আঁকড়ে রাখতে প্রণয় থেকে পরিণয়ে আবদ্ধ হচ্ছেন তারা!
গত ১২ ডিসেম্বরেও এ রকম গণবিয়ে হয়েছিল দেশটিতে।
সেবার প্রেমিক যুগলরা বলেছিলেন, মান্দারিন ভাষায় ১২/১২/১২ তারিখটির উচ্চারণ “Will love” (ভালোবাসবো) এর মতো!
আর বেইজিং অলিম্পিকের উদ্বোধনী দিন ‘ম্যাজিকাল ডে’ ০৮/০৮/০৮ এর উচ্চারণ ছিল “Prosperity” (সমৃদ্ধি) এর মতো!
ঐ দিনটিতে বিশ্বের সবচেয়ে বেশিসংখ্যক যুগল ভবিষ্যৎ জীবনে ‘সমৃদ্ধি’র আকাঙ্ক্ষায় বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
তবে, মান্দারিন ভাষায় ‘4’ এর উচ্চারণ ‘Death’ এর মতো বলে ‘4’ সহযোগ সংখ্যাকে দুর্ভাগ্যের প্রতীক বলে মনে করা হয় দেশটিতে!
এ কারণে, চীনে অনেক উঁচু তলা ভবন তৈরি হলেও ৪ সংশ্লিষ্ট কোনো ভবন খুঁজে পাওয়া যায় না ! যেমন; ৪ তলা, ১৪ তলা কিংবা ২৪ তলা!
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
হুসাইন আজাদ বলেছেন: ভাই কবি!
লাল সালাম!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
পরিবেশ বন্ধু বলেছেন: বাম দল দেখায় খেল
বিশ্ব দাবিয়ে
একসাথে বিয়ে করে
হৃদয় কাঁপিয়ে