নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনতো একটাই। হাজারো স্বপ্নের ভীড়ে জ্বলজ্বল করে দুঃসাহসিক স্বপ্ন- মানুষ হবার। আমরা মানুষ হতে চাই। যাকে সবাই মানুষ জ্ঞান করে, এমনকি মহাকালও।

হুসাইন আজাদ

হুসাইন আজাদ › বিস্তারিত পোস্টঃ

মায়ের চোখের সামনে শিশু সন্তানের ফাঁস লেগে মৃত্যু!

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

জীবনে মানুষকে কতো নির্মম ঘটনার স্বাক্ষী হতে হয়! যেমন মর্মান্তিক ঘটনার স্বাক্ষী হতে হলো যুক্তরাজ্যের এক প্রতিবন্ধী মাকে!



হুইল চেয়ারে বসে স্বচক্ষে দেখলেন কলিজার টুকরো শিশু সন্তানকে গলায় ফাঁস লেগে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে, তারপর তারার দেশে হারিয়ে যেতে!



পুলিশের তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায়, ক্যামব্রিজের একটি বাড়িতে মায়ের সঙ্গে কৌতুক করার জন্য হ্যাঙ্গারে (জামা রাখতে দেওয়ালে টাঙ্গানো আলনা বিশেষ) রাখা জ্যাকেট আনতে গিয়ে আরেকটি জামার সঙ্গে ফাঁস লেগে যায় শিশুটির গলায়!



পুলিশ সূত্র জানায়, মার্লো ইসাক মায়ারস নামের ১২ বছর বয়সী শিশুটি চেয়ারে ওঠে হ্যাঙ্গার থেকে জামা নামাতে যায়, কিন্তু চেয়ার ফসকে আরেকটি জামার সঙ্গে ফাঁস লেগে যায় তার।



১২ বছর বয়সী স্কুল পড়ুয়া শিশু সন্তানকে বাঁচানোর জন্য রান্না ঘর থেকে ছোট ধরনের ছুরি নিয়ে নিদারুণ চেষ্টা করেন মা!



কিন্তু ৩৯ বছর বয়সী মা নিকি মায়ারস শারীরিক প্রতিবন্ধকতার কাছে হেরে যান। সন্তানকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখে বড় ধরনের ছুরি খুঁজতে যান রান্না ঘরে। এসে দেখেন তাঁর সেই দুরন্ত সন্তান নির্জীব হয়ে গেছে!



পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯

১১স্টার বলেছেন: মা হয়ে এর থেকে কষ্ট আর কি হতে পারে।

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫

হুসাইন আজাদ বলেছেন: ভাবতেই আমার শরীরের লোম খাড়া হয়ে ওঠছে!

২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

তৌফিক আনজাম বলেছেন: হৃদয়বিদারক

১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

হুসাইন আজাদ বলেছেন: সত্যিই হৃদয়বিদায়রক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.