| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈশ্বরের আকার আছে । এ বিষয়ে কোন সন্দেহ নেই । তবে আকার কেমন ধরনের তা নিয়ে অনেক মতভেদ রয়েছে । গুরুবাদিদের জন্য সাধনার প্রথম স্তরে তার গুরুর রূপই হল তার জন্য ঈশ্বরের আকার । এ আকারেই তাকে ঈশ্বরের দর্শন করতে হবে । তবে, ক্রমাগত সাধনায় উত্তীর্ণ হলে সে পরম ঈশ্বরকে ভিন্ন রূপেও দর্শন করতে পারে ।
সাধক রামপ্রসাদ, বামক্ষ্যাপা , পরমহংশ শ্রী রামকৃষ্ণ তাঁরা সকলেই ঈশ্বরকে নারীরূপে তথা আদ্য শক্তি "জগত মা"- এর রূপে দর্শন করেছেন। সুফিসাধক ইবনুল আরাবিও নারীরুপে ঈশ্বর দর্শন করেছেন । এ ছাড়াও অনেক সাধক তাঁর নিজের রূপে তথা্ স্বরূপে ঈশ্বর দর্শন করেছেন। অতএব নিরাকারে কোন সাধন ভজন নেই । আকারেই তাকে ভজন করে দর্শন লাভ করতে হবে ।
©somewhere in net ltd.