নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৌঁছে দেয়া আমার দায়িত্ব

“যদি তোমরা সত্যবাদী হও তবে দলিল পেশ কর”

তাজদীদ

দেখ চেয়ে দেখ পাঞ্জেরী, সূর্য ওঠার কত দেরী।

তাজদীদ › বিস্তারিত পোস্টঃ

যেসব শব্দ মুসলমানদের ব্যবহার করা উচিত নয়

০৮ ই মার্চ, ২০১১ রাত ৯:২৬

যেসব শব্দ মুসলমানদের ব্যবহার করা উচিত নয় ১

খারাপ শব্দ ব্যবহারের কুচিন্তায় যোগসাধনের ষড়যন্ত্র ইহুদী-খ্রিস্টান-মুশরেকদের ঐতিহ্যগত প্রবৃত্তি। স্বয়ং হুযূর পাক ছল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার সময়ও ইহুদী খ্রিস্টানদের এরূপ ষড়যন্ত্রের জাল বিস্তার ছিল। যার ফলে স্বয়ং আল্লাহ পাক আয়ত শরীফ নাযীল করলেন, “হে ঈমানদারগণ! তোমরা ‘রঈনা’ বলো না ‘উনজুরনা’ বলো এবং শ্রবণ কর আর কাফিরদের জন্য রয়েছে কঠিন শাস্তি।” (সূরা বাক্বারা: ১০৪)

আর কাফেরদের সম্পর্কে আল্লাহ পাক মুসলমানদের সতর্ক করে বলে দিয়েছেন যে মুসলমনাদের প্রধান শত্রু হচ্ছে প্রথমত: ইহুদী, দ্বিতীয়ত: মুশরিক, তৃতীয়ত: নাছারা এরপরে অন্যন্য ইসলাম বিদ্বেষী। যারা ক্বিয়ামত পর্যন্ত মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করবে, মুসলমানদের বিভিন্ন কৌশলে ক্ষতি করার চেষ্টা করবে। তারই ধারাবাহিকতায় ইহুদী-নাছারারা মুসলমানদের উপর সরাসরি শারিরীক নির্যাতন বা ঈমানী নির্যাতন চালিয়ে যাচ্ছে বিভিন্ন সূক্ষ্ম ষড়যন্ত্র করে। সে সমস্ত কোটি কোটি কু-চক্রান্তের মধ্যে একটি হল মুসলমানদে ঈমানে আঘাত করে এমন কিছু শব্দ প্রচলন। যেমন:

১. লাকি সেভেন (৭): ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে ৭ নাম্বার অক্ষরটি হল G যা God শব্দের প্রতি ইঙ্গিত করে। যেহেতু ইহুদী-খ্রিস্টানরা ইশ্বরে বিশ্বাসী তাই তারা লাকি(Lucky) 7 বলে থাকে। কিন্তু মুসলমানদের God বা ইশ্বর শব্দে আল্লাহকে ডাকা বা সম্বোধন করা শিরক হবে। কেননা ইশ্বর শব্দটির সাথে ইশ্বরী বা ইংরেজীতে Goddess জড়িত আছে। খ্রিস্টানদের বিশ্বাস মোতাবেক ইশ্বরের স্ত্রী(ইশ্বরী) আছে যাকে তারা মেরী বলে থাকে। নাউযুবিল্লাহ! কাজেই মুসলমানদের উচিত যিনি সৃষ্টিকর্তা, খালিক্ব, মালিক, রব আল্লাহ পাক উনাকে ‘আল্লাহ’ বা ‘আল্লাহ পাক’ নামেই সম্বোধন করা। কোন মুসলমান যদি লাকি 7 বলে তাহলে সে ইচ্ছায়-অনিচ্ছায় শিরক করবে আর আল্লাহ পাক উনার সাথে কাউকে শরীক (শিরক) করা হচ্ছে সবচেয়ে বড় কবীরা গুনাহ যা জাহান্নামী হওয়ার কারণ।



২.আনলাকি থার্টিন(13): ইহুদী-খ্রিস্টানরা ১৩তম সংখ্যাকে আনলাকি বলে থাকে। কারণ ইংরেজি বর্ণমালার ১৩ তম স্যংখার বর্ণটি M যা হুযূর পাক ছল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নাম মুবারক(Muhammad)-এর অক্ষর এর সাথে জড়িত। তাই ইহুদী-খ্রিস্টানরা বিদ্বেষবশত ১৩ কে অশুভ বা আনলাকি বলে থাকে। এমনকি ইহুদী-নাছারাদের প্লেনে, রেলে, জাহাজে, হোটেলে ইত্যাদিতে 13 নং কোন সিট বা রুম রাখেনা। কিন্তু মুসলমানদের কাছে ১৩ই হল শুভ বা লাকি। কারণ হুযূর পাক ছল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বা উনার নামকে যারা সম্মান করবে মুহব্বত করবে তারা আল্লাহ পাক উনার সন্তুষ্টি পাবে। সে হিসেবে ১৩তম সংখ্যাকে (M) সম্মান ও মুহব্বত করা সৌভাগ্যের বা লাকী হওয়ার বিষয়।



৩. MD./MohD.: অনেকে তাদের নামের Muhammad শব্দটিকে সংক্ষেপে Md. অথবা Mohd. লিখে থাকে। এই সংক্ষিপ্তকরণের মাধ্যমে একদিকে মুসলমানেরা নিজেরাই হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নাম মুবারকে ইহানত বা তুচ্ছ-তাচ্ছিল্য করছে। আবার এর ফলে ইহুদী-নাছারারাও এটি নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপের সুযোগ পাচ্ছে। যেমন- সংক্ষিপ্তাকারে লিখিত Md. অথবা Mohd. কে তারা প্রচার করছে Mouth of Dog বলে। নাউযুবিল্লাহি মিন যালিক! তাই Md. অথবা Mohd. অবশ্যই পরিহার করে সম্পূর্ণরুপে Muhammad লিখতে হবে। কারণ এভাবে সংক্ষেপে লেখা ও বলা উভয়টাই কাট্টা কুফরীর অন্তর্ভূক্ত।



৪. Mecca: অনেকে মক্বা শব্দটি ইংরেজিতে Mecca লিখে থাকে। অথচ এই শব্দ দ্বারা ইহুদী-নাঝারারা Bar (শরাবখানা) বুঝিয়ে থাকে। তাই মুসলমানদের উচিত Mecca না লিখে Makkah লিখা।



৫. God: এ শব্দটির প্রবর্তক ইহুদী-নাছারারা-মুশরেকদের। কেননা তাদের বিশ্বাস সৃষ্টিকর্তা একক নন, তাঁর শরিক স্ত্রী, পরিববার-পরিজন রয়েছে। নাউযুবিল্লাহ! এ জন্য God শব্দটির বিপরীতে স্ত্রী বাচক হিসেবে তারা Goddess শব্দটি ব্যবহার করে। যার বাংলা হচ্ছে পুঃ ইশ্বর, স্ত্রীঃ ইশ্বরী।

অনেক মুসলমান অজ্ঞতাবশত কথা প্রসঙ্গে `Oh my God’ `God Gifted’ ইত্যাদি অনেক ভাবে God বলে থাকে। যার কারণে সূক্ষ্মভাবে সে শিরক করে ফেলে; আর নিজের অজান্তেই হয়ে যায় মুশরেক। সূতরাং এ শব্দটি পরিহার করে মুসলমানদের ‘আল্লাহ’ বা ‘আল্লাহ পাক’-এভাবে উল্লেখ করা উচিত। মূলতঃ আল্লাহ পাক উনাকে আদবের সাথে যে কোন নামে ডাকলেই উনি বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ!



৬. Masque: অজ্ঞতাবশত অনেক মুসলমান মসজিদকে ইংরেজিতে Masque লিখে ও বলে থাকে। অথচ এই শব্দ দ্বারা মুসলিম বিদ্বেষী ইহুদী-নাছারারা (House of Mosquito) মশার ঘর বুঝিয়ে থাকে। তাই মুসলমানদের উচিত Mosque না লিখে Masjid লিখা।



৭. Rx সব ডাক্তারই রোগীর চিকিৎসা ব্যবস্থাপত্রে Rx লিখে থাকে। অথচ সংক্ষেপে Rx হল Referred to Jesus Christ অর্থাৎ ‘প্রভু যিশু’ সমীপে সোপর্দ করে বোঝায়। নাছারাদের ‘প্রভু যিশু’-এর কাছে আত্মনিবেদনের প্রক্রিয়া অনুসরণের কারণে ঈমান হারিয়ে কাট্টা কাফির, মুরতাদে পরিণত হতে হয়, তা কথিত মুসলমান ডাক্তারদের মগজে নেই।



৮. মৌলবাদ: মৌলবাদ শব্দটি সম্পর্কে অনেকের ভ্রান্ত ধারণা রয়েছে। অনেকে মনে করে থাকে মুসলমানদের ‘মৌলভী’ বা ‘মোল্লা’ শব্দ থেকে মৌলবাদ শব্দটির উৎপত্তি ঘটেছে। আসলে এটি একটি ভুল ধারণা।

মূলতঃ মৌলবাদ শব্দের অর্থ হলো- যে কোন ধর্ম বা মতবাদের মূলতত্ত্ব, মৌলিক বা মূল বিষয়সমূহ অথবা মৌলিক বা মূল মতবাদ সমূহ। আর ব্যবহারিক অর্থে ধর্মান্ধ চরমপন্থী (Extremist) আমেরিকান খ্রিস্টান প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ের বাইবেল সম্পর্কীয় মতবাদকে মৌলবাদ বলে এবং বহির্বিশ্বে এ অর্থেই এটা ব্যপকভাবে পরিচিত, আর এই ধর্মান্ধ চরমপন্থী আমেরিকান খ্রিস্টান প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ই মৌলবাদী বলে পরিচিত। কাজেই মুসলমানদেরকে মৌলবাদী বলা বা মুসলমানগণ অজ্ঞতাবশত নিজেদেরকে মৌলবাদী বলে দাবী করা কখনো কোন মতেই শরীয়তসম্মত হবেনা। কারণ এটা খ্রিস্টানদের শেয়ার বা চিহ্ন বা আলামত।



৯. ইসলামিক রাষ্ট্র: ইসলাম একটি পূর্ণাঙ্গ দ্বীন। অন্যদিকে ‘রাষ্ট্র’ ধারণার উৎপত্তিস্থল হলো গ্রিসে। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত যত মতবাদ সব বিধর্মীদের সৃষ্টি। আর রাষ্ট্রের সংজ্ঞা হিসেবে রাষ্ট্রবিজ্ঞানীরা চারটি বিষয় উল্লেখ করেছে। ১. নির্দিষ্ট ভ’খ-, ২. জনসমষ্টি, ৩. সার্বভৌবত্ব ও ৪. সরকার। অথচ রাষ্ট্রের এ সংজ্ঞার মাঝে ইসলাম নির্দিষ্ট ভ’খ-, জনমসষ্টি, এবং কথিত রাষ্ট্রীয় সরকার বা সংবিধান এবং সার্বভৌমত্বের ক্ষমতার মালিক জনগণ- এর কোনটাই স্বীকার করেনা বরং এ বৈশিষ্টগুলো ইসলাম পরিপন্থী। সূতরাং ইসলামে কখনোই ইসলামি রাষ্ট্র বলতে কোন শব্দ নেই। তবে দেশ বা সমগ্র পৃথিবী পরিচালনা করার জন্য ইসলাম যে ব্যবস্থা রেখেছে তা হচ্ছে ‘খিলাফত’ ব্যবস্থা।



১০. ইসলামী গণতন্ত্র: এ শব্দটিও একধরণের সূক্ষ্ম ফাঁদ। যে ফাঁদে আটকা পড়ে সাধারণ ধর্মপ্রাণ অজ্ঞ মুসলমানগণ। মূলতঃ গণতন্ত্র কষ্মিনকালেও ইসলামী হতে পারেনা। কারণ গণতন্ত্র ধারণাটি মানব রচিত। আব্রাহাম লিঙ্কন এর জনক। যে কিনা তার স্বরচিত বইতে নিজেকে জারয সন্তান বলে পরিচয় দিয়েছে। তাহলে এ জারয রচিত মতবাদ ইসলামী হয় কি করে? আর ইসলামতো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের দৃষ্টিতে ‘গণতন্ত্র’(Democracy) সম্পূর্ণরূপে হারাম। যারা ইসলামের নামে গণতন্ত্র করতে চায় তারা নিঃসন্দেহে ধর্ম ব্যবসায়ী। কেননা ইসলামী গণতন্ত্র আর ইসলামী মদ, ইসলামী সুদ একই ধরনের ধারনা।



১১. ওরস: ‘ওরস’শব্দের আভিধানিক অর্থ ‘ওলীমা বা বিবাহের খানা, যিয়ারত, বিবাহের দাওয়াত, বাসর যাপন’ ইত্যাদি। পারিভাষিক ও রূপক অর্থ ‘কোন আউলিয়ায়ে কিরাম ও বুযুর্গানে দ্বীনের ইন্তেকালের দিন ফাতিহা পাঠ উপলক্ষে খাওয়া, ওয়াজ-মাহফিল, মীলাদ-ক্বিয়াম ইত্যাদির ব্যবস্থা করা। পূর্ববর্তী যামানায় ওরস শব্দ ব্যবহার করাকে ওলামায়ে হক্কানী-রব্বানীগণ দূষণীয় মনে করেননি। কিন্তু পরবর্তী যামানায় ওরসের নাম দিয়ে বেপর্দা, বেহায়াপনা, গান-বাজনা, মেলা এমনকি নেশা জাতীয় দ্রব্য সামগ্রী সেবনেও অভ্যস্ত হয়ে যায় অনেকে। এজাতীয় শরীয়ত পরিপন্থী কাজ করার কারণে পরবর্তী যামানার হক্কানী-রব্বানী আলিমগণ ফতওয়া দিয়েছেন যে, কোন নেক বা দ্বীনী কাজে ওরস শব্দ ব্যবহার না করে ‘ঈসালে সাওয়াব’ বা ‘সাওয়াব রেসানী’ শব্দ ব্যবহার করতে হবে।



১২. লাউ: কদু হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রিয় খাবার; যে সম্পর্কে হাদীস শরীফও বিদ্যমান। যার ফলে কদুকে মুহব্বত করা ঈমানের অংশ। কিন্তু কদুকে ‘লাউ’ শব্দ দ্বারা সম্বোধন করা উচিত নয় কেননা ‘লাউ’ শব্দের একটি খারাপ অর্থ আছে বিধায় কদুকে লাউ বলা মুসলমানদের উচিত নয়।



১৩. বিসমিল্লায় গলদ: আমরা শুরুতেই ভুল এই কথাটি প্রকাশ করতে গিয়ে অনেক সময় বলে থাকি, ‘বিসমিল্লায় গলদ’ অর্থাৎ কুরআন শরীফ-এ ভুল। নাউযুবিল্লাহ! এ কথাটির প্রচলন ঘটিয়েছে বিধর্মী মুসলিম বিদ্বেষীরা। সূতরাং মুসলমানদের এ কথাটি ব্যবহার করা কাট্টা কুফরী হবে।



লেখাটি সবুজ বাংলা ব্লগ থেকে সংগৃহীত।

মন্তব্য ৪৪ টি রেটিং +২১/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১১ রাত ৯:৩৩

রাইসুল জুহালা বলেছেন: লাউ শব্দের খারাপ অর্থ কি আবার?

২| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১০:০৭

সিউল রায়হান বলেছেন: সরাসরি বলে দিন: "শুধু উর্দু বলা উচিত সবার, অন্য কোন ভাষা নয়" /:)

দূরে যাইয়া মরেন........আউলফাউল ব্যাখ্যা যত্তসব X(

৩| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১০:০৯

ফজলুল কােদর বলেছেন: সুন্দর তথ্যবহুল পোষ্ট। জাযাকাল্লাহ খায়ের।

৪| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১০:০৯

ধনাত্মক১০ বলেছেন: ভালু।

৫| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১০:১১

অনিক আহসান বলেছেন: হুশশশশশশ..!(দীর্ঘ নি:শ্বাস)

৬| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১০:১২

ফজলুল কােদর বলেছেন: সত্যকে মানতে অনেকের কষ্ট হচ্ছে।

৭| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১০:১৫

সবাক বলেছেন: এ পোস্ট প্রিয়তে না নিলে আল্লাহর গজব পড়বে। গজব থেকে বাঁচার জন্য কে না চায়! আমিও চাই!

৮| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১০:২৩

রিপেনডিল বলেছেন: আপনার ১, ২ ,৩ ৫, ৭ নং পয়েন্টগুলো সম্পূর্ন ভিত্তিহীন।

প্রথমত লাকি সেভেন এর উৎপত্তি ইংরেজী বর্নমালাতে নয়, এর জন্ম আরো অনেক আগে, একইভাবে আনলাকি থার্টিন এর জন্ম গ্রীক মিথোলোজী থেকে যা যিশুর জন্মের অনেক অনেক আগের কথা। তাছাড়া আল্লাহর কাছে সকল ভাষাই গ্রহনযোগ্য, প্রত্যেকেই নিজ নিজ ভাষায় আল্লাহ কে ডাকে। গড এর স্ত্রীবাচক শব্দ আছে তবে তা খ্রিষ্ট ধর্মে ধর্মীয় উদ্দ্যেশ্যে ব্যবহৃত হয় না। ভাষার ব্যবহার আপনি কিভাবে করবেন সেটা আপনার উপর নির্ভর করে, ভাষার উপরে নয়।

আপনার জ্ঞান খুবই সামান্য সেটা আপনি প্রমান করেছেন কারন আপনি বলেছেন মেরি কে গডেস বলা হয় এবং তিনি নাকি গড এর স্ত্রী, কই পাইছেন এইসব ফালতু কথা? খ্রিষ্ট ধর্ম বা ইহুদী ধর্ম বা ইসলাম কোথাও মেরি বা মরিয়ম কে গডেস বা ঈশ্বরী বলেনি, বরং তাকে বলা হয় কুমারী মেরি যিনি যিশু বা ঈসা (আঃ) এর জন্মদাত্রী এবং অলৌকিক উপায়ে তিনি মাতৃত্ব লাভ করেন।

বলেছেন, "Rx সব ডাক্তারই রোগীর চিকিৎসা ব্যবস্থাপত্রে Rx লিখে থাকে। অথচ সংক্ষেপে Rx হল Referred to Jesus Christ অর্থাৎ ‘প্রভু যিশু’ সমীপে সোপর্দ করে বোঝায়। নাছারাদের ‘প্রভু যিশু’-এর কাছে আত্মনিবেদনের প্রক্রিয়া অনুসরণের কারণে ঈমান হারিয়ে কাট্টা কাফির, মুরতাদে পরিণত হতে হয়, তা কথিত মুসলমান ডাক্তারদের মগজে নেই। "

থাপড়াইয়া ঘিলু বাইর কইরা দিমু, গন্ডমুর্খ। Rx মানে হল "এভাবে গ্রহন করুন" বা "take thus" , ল্যাটিন ভার্ব "recipe" থেকে গৃহীত এবং তার সংক্ষিপ্ত রূপ, আরেকটি মতবাদ অনুসারে এটি এসেছে মিশরীয় দেবতা হোরাসে চোখের প্রতীক থেকে, হোরাস চিকিতসার দেবতা ছিলেন এবং ততকালীন মিশর চিকিৎসা বিজ্ঞানের স্বর্ণযুগে ছিল, তাদের সম্মানার্থেই এটি গৃহীত হয়।

না যেনে উলটাপালটা কথা বলবেন না। আগে পড়াশুনা করেন শিক্ষিত হন, নিজের ধর্ম কে বুঝুন এরপর অন্যান্য ধর্ম কেও বুঝুন, অতঃপর তুলনা করুন।

৯| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১০:২৯

লেখাজোকা শামীম বলেছেন: কয়েকটা পয়েন্ট যুক্তিযুক্ত মনে হল। (যেমন : ৭, ৮, ৯,১০ এবং ১১নং)
.কিন্তু বাকি পয়েন্টগুলো আজাইরা মনে হল।

১০| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১০:৩১

লেখাজোকা শামীম বলেছেন: রিপেনডিল @ আপনার মন্তব্য পড়ে মনে হল, সবই আজাইরা প্যাচাল। ইসলামপন্থী লোকগুলো জানে কম, ভাব ধরে বেশি। এটাই হল সমস্যা।

১১| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১০:৪১

রিপেনডিল বলেছেন: @লেখাজোকা শামীম আপনার উপরের কমেন্ট টি পড়লেই বুঝবেন ৭ নং পয়েন্ট টি ভিত্তিহীন, আমি নিজে একজন মেডিকেল স্টুডেন্ট, আমি জানি Rx মানে কি এবং কোথা থেকে এসেছে, আমার কথাও যদি বিশ্বাস না করেন তাহলে উইকিপিডিয়াতে দেখুন।

৮ নং ঠিক আছে তবে ৯ নং ঠিক নেই, কারন রাষ্ট্রের আধুনিক সংজ্ঞা ছাড়াও আরো অনেক সংজ্ঞা আছে, এবং এটি অনেক প্রাচীন ধারনা, আপনি হয়ত বলতে পারে সংজ্ঞানুসারে ইসলামিক রাষ্ট্রে বলে কিছু নেই, কিন্তু আপনি দৈনন্দিন জীবনে কোন সব শব্দই কি সংজ্ঞা অনুসারে ব্যবহার করেন নাকি প্রচলিত অর্থে ব্যবহার করেন? প্রচলিত অর্থে "ইসলামিক রাষ্ট্রে" বলা টা দোষের কিছু নয়।

১২ নং, এক দেশের বুলি তো অন্য দেশে গালি। হিন্দিতে একটি শব্দ আছে "বাল" কিন্তু বাংলা ভাষায় এর অর্থ গালিবাচক। একই ভাবে বাংলার অনেক শব্দই আপনি অন্য অনেক ভাষাই অশ্লীল কিছু খুজে পাবেন, এমন তুলনার কি কোন অর্থ আছে? আপনি লাউ কে কদু বাংলা কদু হিসাবেই বলছেন আরবি লাউ হিসাবে নয়, আল্লাহ এতটা কমজোর নন যে আপনার মনের ইচ্ছা তিনি যানবেন না। প্রতিটি কাজ নিয়তির উপরে নির্ভরশীল।

১২| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১০:৪৪

রিপেনডিল বলেছেন: সমস্যা ইসলামপন্থী লোকদের নয়, আমি নিজেও ইসলামের পথে থাকার চেষ্টা করি, সমস্যা হল যারা ইসলাম কে না বুঝে ভুল ব্যাখ্যা করে এবং যারা ফতোয়াবাজ। এদের সবাইকে গদাম।

১৩| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১০:৫৬

শেষ চিঠি বলেছেন: জঘন্য পোস্ট। ইসলাম-কে এত বাজেভাবে ব্যাখ্যা করা যায় তা জানতাম না।

১৪| ০৯ ই মার্চ, ২০১১ রাত ২:৪৩

সজীব আকিব বলেছেন: চুন্দর হয়েছে!! ধন্যবাড!

১৫| ০৯ ই মার্চ, ২০১১ রাত ২:৫০

বাদ দেন বলেছেন: সজীব আকিব বলেছেন: চুন্দর হয়েছে!! ধন্যবাড!

১৬| ০৯ ই মার্চ, ২০১১ ভোর ৪:৩৬

রাইসুল জুহালা বলেছেন: ভাই রিপেনডিল, সবই বুঝলাম। কিন্তু লাউয়ের কথা তো বললেন না! লাউয়ের খারাপ অর্থটা আমার জানার খুব ইচ্ছা। আপনি জানেন কি?

কিংবা অন্য কেউ কি জানেন?

১৭| ০৯ ই মার্চ, ২০১১ ভোর ৪:৪৭

সেলুকাস বলেছেন: আমারও একই কথা. লাউ এর খারাপ অর্থ কি?

১৮| ০৯ ই মার্চ, ২০১১ সকাল ৮:০৪

রিপেনডিল বলেছেন: আমার জানা নেই, আরবিতে লাউ মানে কি, লেখক হয়ত বলতে পারবেন।

১৯| ০৯ ই মার্চ, ২০১১ সকাল ৮:২৯

মোসাব্বির বলেছেন:
"আমার মাটির গাছে লাউ ধরেছে"-এ গানটিতে লাউ-য়ের একটা বাংলা মিনিং খুঁজে পাওয়া যায় তবে লেখক লাউকে কোন খারাপ অর্থে উল্লেখ করেছেন বুঝতে পারছি না।
আমার ধারণা এর অধিকাংশ যুক্তিই ভিত্তিহীন।

২০| ১০ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:১৭

দুষ্ট_ছেলে বলেছেন: । X( X((

২১| ১০ ই মার্চ, ২০১১ রাত ৮:০০

ইনকগনিটো বলেছেন: লেখকের পোস্ট পরে যারপরনাই বিব্রত হয়েছি । ইসলাম কে নিচে নামানোর জন্য এইসব ভুল যুক্তিই দায়ী । আপনার কয়েকটি পয়েন্ট সম্পর্কে বললেই বুঝা যাবে ।

লাকি সেভেন কিনবা উনলাকি ১৩ সম্বন্ধে রিপেনডিল ভাই জথেস্তই বলেছেন । একটা সংখ্যা কে শুভ বা অশুভ বলাটা হয়তো ভুল । এটার বৈজ্ঞানিক কোন ব্যাখ্যা নেই ।তাই বলে এটাকে কোন দিক থেকে শিরক বলছেন ??? শিরক শব্দের অর্থ অংশিদারিত্ত । কেউ যদি বলে সংখ্যা টা আমার জন্য শুভ তাহলে আপনি কিভাবে এটাকে সৃষ্টিকর্তা এর সাথে তুলনা দিবেন ??? আর তাই ই যদি হয় ,তাহলে কেন ১৩ এর পক্ষে সাফাই গাচ্ছেন ওটাকে শুভ বলে ???? নিজের যুক্তিতে নিজেই তো আটকা খাইসেন ।

মুহাম্মদ প্রসঙ্গ - যে যেভাবেই কোন শব্দ লেখুক না কেন , ওটার একটা ভাল elaboration দাড়া করানো যায় , তেমনি একটা বাজে elaboration ও দাড়া করানো যায় । আপনার কি মনে হয় ??? কেউ চাইলে খুব পবিত্র নামের কোন বাজে elaboration বের করতে পারবে না ???? যে ব্যবহার করছে , তার নিয়ত যদি খারাপ না হয় , তাহলে কেন এটা ব্যবহার করা যাবেনা ??? যারা mohd . লিখে তারা নিশ্চয়ই নিজেদের কুত্তা ভেবে সেটা লিখে না । ঠিক কিনা ???

mecca নামের ক্ষেত্রেও যা বললেন , তা গোঁয়ার্তুমি ছাড়া আর কিছুই না । কে কি বলল না বলল ,তা নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন ??? আপনি mecca বলতে নিজে যা বুঝাবেন ওটাই ঠিক । ইহুদি ,নাছারা কি বলল না বলল ওটা দিয়ে আপনার কি ?? আপনি স্থান বুঝাচ্ছেন । কেন এটিতে তাইলে পাপ হবে ??? উদ্ভট !!!! mosque এর ক্ষেত্রেও এক ই কথা । ঘুরে ফিরে ভুল ব্যখাই দিয়ে যাচ্ছেন । হাস্যকর ।

এখন আসি Rx প্রসঙ্গে । আপনার যে এইসব ব্যপারে বিদ্যা অনেক সীমিত তা বুঝাই যায় । দয়া করে ভালো করে Rx ইতিহাস পরে আসুন ।
রেফারের কথা যদি বলেন তাহলে তো এক ডাক্তার অন্য কোন ডাক্তার কে রেফার করলেও শিরক হবে । আর যীশু এর সাথে তো এখানে কেউ আল্লাহ এর তুলনা দেয়নি । যীশু নিজেও তো একজন নবী ছিলেন । আল্লাহের বানীই তো তিনি প্রচার করেছেন । ইনজিল কি আল্লাহর প্রেরিত গ্রন্থ নয় বলতে চান ??? সেইটা যদি হয় তাইলে তো আপনার নিজের ই ঈমান নাই । ধুর মিয়া !!!

আর মৌলবাদ কে কেউ মোল্লা দের মনে করে তা আপনার কাছেই প্রথম শুনলাম ।

ভাই , আপনার এইসব ভুল ব্যখা দিয়ে ইসলাম কে ছোট কইরেন না । অন্য কোন ধর্মের সাথে বিবাদেও লিপ্ত হইয়েন না । ইসলাম শান্তির ধর্ম ।

২২| ১০ ই মার্চ, ২০১১ রাত ৮:০৬

ইনকগনিটো বলেছেন: লেখকের পোস্ট পরে যারপরনাই বিব্রত হয়েছি । ইসলাম কে নিচে নামানোর জন্য এইসব ভুল যুক্তিই দায়ী । আপনার কয়েকটি পয়েন্ট সম্পর্কে বললেই বুঝা যাবে ।

লাকি সেভেন কিনবা উনলাকি ১৩ সম্বন্ধে রিপেনডিল ভাই জথেস্তই বলেছেন । একটা সংখ্যা কে শুভ বা অশুভ বলাটা হয়তো ভুল । এটার বৈজ্ঞানিক কোন ব্যাখ্যা নেই ।তাই বলে এটাকে কোন দিক থেকে শিরক বলছেন ??? শিরক শব্দের অর্থ অংশিদারিত্ত । কেউ যদি বলে সংখ্যা টা আমার জন্য শুভ তাহলে আপনি কিভাবে এটাকে সৃষ্টিকর্তা এর সাথে তুলনা দিবেন ??? আর তাই ই যদি হয় ,তাহলে কেন ১৩ এর পক্ষে সাফাই গাচ্ছেন ওটাকে শুভ বলে ???? নিজের যুক্তিতে নিজেই তো আটকা খাইসেন ।

মুহাম্মদ প্রসঙ্গ - যে যেভাবেই কোন শব্দ লেখুক না কেন , ওটার একটা ভাল elaboration দাড়া করানো যায় , তেমনি একটা বাজে elaboration ও দাড়া করানো যায় । আপনার কি মনে হয় ??? কেউ চাইলে খুব পবিত্র নামের কোন বাজে elaboration বের করতে পারবে না ???? যে ব্যবহার করছে , তার নিয়ত যদি খারাপ না হয় , তাহলে কেন এটা ব্যবহার করা যাবেনা ??? যারা mohd . লিখে তারা নিশ্চয়ই নিজেদের কুত্তা ভেবে সেটা লিখে না । ঠিক কিনা ???

mecca নামের ক্ষেত্রেও যা বললেন , তা গোঁয়ার্তুমি ছাড়া আর কিছুই না । কে কি বলল না বলল ,তা নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন ??? আপনি mecca বলতে নিজে যা বুঝাবেন ওটাই ঠিক । ইহুদি ,নাছারা কি বলল না বলল ওটা দিয়ে আপনার কি ?? আপনি স্থান বুঝাচ্ছেন । কেন এটিতে তাইলে পাপ হবে ??? উদ্ভট !!!! mosque এর ক্ষেত্রেও এক ই কথা । ঘুরে ফিরে ভুল ব্যখাই দিয়ে যাচ্ছেন । হাস্যকর ।

এখন আসি Rx প্রসঙ্গে । আপনার যে এইসব ব্যপারে বিদ্যা অনেক সীমিত তা বুঝাই যায় । দয়া করে ভালো করে Rx ইতিহাস পরে আসুন ।
রেফারের কথা যদি বলেন তাহলে তো এক ডাক্তার অন্য কোন ডাক্তার কে রেফার করলেও শিরক হবে । আর যীশু এর সাথে তো এখানে কেউ আল্লাহ এর তুলনা দেয়নি । যীশু নিজেও তো একজন নবী ছিলেন । আল্লাহের বানীই তো তিনি প্রচার করেছেন । ইনজিল কি আল্লাহর প্রেরিত গ্রন্থ নয় বলতে চান ??? সেইটা যদি হয় তাইলে তো আপনার নিজের ই ঈমান নাই । ধুর মিয়া !!!

আর মৌলবাদ কে কেউ মোল্লা দের মনে করে তা আপনার কাছেই প্রথম শুনলাম ।

ভাই , আপনার এইসব ভুল ব্যখা দিয়ে ইসলাম কে ছোট কইরেন না । অন্য কোন ধর্মের সাথে বিবাদেও লিপ্ত হইয়েন না । ইসলাম শান্তির ধর্ম ।

২৩| ৩১ শে মার্চ, ২০১১ রাত ১২:১৪

সাজিদ. বলেছেন: জানা ছিল না। ধন্যবাদ।

২৪| ৩১ শে মার্চ, ২০১১ রাত ১২:২১

আকাশের তারাগুলি বলেছেন: কদু যে আরবী শব্দ এটা শিখলাম। এর বাংলা কি হতে পারে?

২৫| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১২:০২

শায়েরী বলেছেন: কিছু কিছুর সাথে একমত
কিছু নয়

২৬| ০৮ ই মে, ২০১১ রাত ৮:১০

ইমু ৪৬৮ বলেছেন: কিছু কিছু গুরুত্বপূর্ণ কিছু নয়

২৭| ০৮ ই মে, ২০১১ রাত ৮:১৬

অবাঞ্চিত বলেছেন: আপ্নেরা মোল্লারা একদসাথে বসে ঠিক করেন কোনটা ইসলাম, এই এক আযাইর‍্যা জিনিস দেখতে দেখতে বিরক্ত।
এজন্যই মনে হয় জিহাদে যায়, হাগতে মুততে গেলেও সেটা ইস্লামিক কিনা সেটা দেখতে হয়, এতো কষ্ট করার চাইতে মইর‍্যা ৭২ খান হুর পরীর সাথে রাত কাটানো ভালো

২৮| ০৮ ই মে, ২০১১ রাত ৮:৫৬

চা সিগারেট বলেছেন: ভাইরে লাদেন ফাদেন আইসা এম্নিতেই ইস্লামের অনেক দুর্নাম করসে। মুসলমানরা এখন অনেক জায়গাতেই অবহেলার শিকার। ব্লগেও ইসলামকে নিয়ে হাসি ঠাক্টা করা হিজড়া কম নাই। এখন আপনি আইসা কতগুলা যুক্তিহীন কথা বইলা কেন আমাদের আরও ছোট করতাসেন? আপনি নিজেই কি ভাইবা দেখসেন, যেসব কথা লিখসেন তা কতটা যুক্তি নিরভর। হুদাঈ লাঊ কদু নিয়া টানাটানি লাগাইসেন। প্লিজ ভাই এইসব অদ্ভূদ লেখা দিয়া ঈস্লাম ধর্মকে আর ছোট কইরেন না।

২৯| ১০ ই মে, ২০১১ রাত ২:৩৬

কাঙাল মামা বলেছেন: হাহাহাহাহাহাাহাহা =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ শালার এই ব্লগে চিপায় চাপায় খালি বিনোদন!!

৩০| ২৯ শে মে, ২০১১ রাত ১০:২৬

বাঘ মামা বলেছেন: ভাই তাজদীদ ফতোয়া একটু বেশি দিয়া ফালাইসেন।


এটা এক ধরনের ফাজলামো কথা বার্তা।ধর্মকে যত সহজ করেবেন তত মঙ্গল,আপনাদের মত মানুষদের ফতোয়ার কারণে মানুষ ধর্ম থেকে দুরে সরে যাচ্ছে দিন দিন, অন্তত বিধাতা আছেন সেই বিশ্বাস টুকু পর্যন্ত ক্ষয়ে যেতে শুরু করেছে।

তাই দয়া করে এমন চিন্তা না করাই উত্তম।

৩১| ২৯ শে মে, ২০১১ রাত ১০:৫৫

অনির্বাণ রায়। বলেছেন: প্রিয়তে । কিন্তু বুঝার জন্য না । হাসার জন্য একটা পোস্ট পেলাম । আর মন্তব্য গুলা তো দেখলেই মন ভাল হয়ে যায় ।

ব্যাফুক বিনোদন । =p~ =p~

৩২| ২৯ শে মে, ২০১১ রাত ১১:০০

বিবেক বিবাগী বলেছেন: মসজিদ কে মসক্‌ বলা ঠিক না, আর মক্কাকেও মেক্কা বলার কোন মানে নাই। এই পয়েন্টের সাথে একমত। ডাক্তারীর Rx এর ভুল ব্যাখ্যা দিসেন, হয়তো কোথা থেকে শুনছেন। এই ৭ লাকি আর ১৩ আনলাকির ব্যাপারটা নিয়া আমি পড়াশোনা করছিলাম। মুহাম্মদ (স) জন্মের অনেক আগে থেকেই এই ১৩ নিয়া একটা গুজব রটছিল, আমার ধারণা হয়তো মুহাম্মদ (স) নামের জন্য এই অপয়া ব্যাপারটাকে আরো প্রসার ঘটানো হয়েছে। যাহোক, মুসলিমদের জন্য কোন লাকি ৭, ১৩ বলে কিছু নাই, কিন্তু নবীজি (স) কিছু লক্ষণ কে গুরুত্ব দিতেন।

আর দেখেন, লাউ আর কদু বলায় কোন তফাত প্রকাশ পায় না। জাস্ট পজিটিভ আর নেগেটিভ তার নিয়ে বলতেছিলাম, নেগেটিভ তারটা ইলেকট্রন ছাড়ছে, আর পজিটিভ তারটা নিচ্ছে, এখানে সূক্ষ্মভাবে যৌন সুড়সুড়ি দিয়ে দেওয়া যায়, সব কিছু নিয়েই দেওয়া যায়। লাউ বললে নারীস্তনের কথা মনে পড়ে যাবে, এমন ধারণা নিয়ে তো সেক্সুয়ালি অবেস্‌ড লোক ছাড়া আর কেউ চলে না। যদি কেউ বহু বহু হুরপরীর সাথে মিলিত হবার স্বপ্নে বিভোর হয়ে থাকে, তার কাছে যে কোন স্বাভাবিক শব্দই যৌনতা ফুটিয়ে তুলবে। পোস্টটা আমি পছন্দ করতাম, যদি ফালতু কথা দিয়ে ভরিয়ে গ্রহণযোগ্যতাটা নষ্ট না করতেন।

যাহোক, ধন্যবাদ একটা কারণে, কমেন্টগুলা পড়ে আমি জোরে হেসে ফেলছি, সারাদিন মনমরা ছিলাম। ব্লগের চিপায় চাপায় বিয়াফুক বিনুদূন।

৩৩| ২৯ শে মে, ২০১১ রাত ১১:৫৪

অচিনপাখি বলেছেন: ১০ টা রীতিমত হাস্যকর। সামান্য পড়াশুনা থাকলে এটা লিখতে পারতেন না।

৩৪| ৩০ শে মে, ২০১১ রাত ১২:১৬

কিশু বলেছেন: ভাই....মাথায় পানি ঢালেন!

৩৫| ৩০ শে মে, ২০১১ রাত ১:২১

নতুন বলেছেন: বেপক বিনেদন....

৩৬| ৩১ শে মে, ২০১১ রাত ৩:২১

ইলুসন বলেছেন: যেমন- সংক্ষিপ্তাকারে লিখিত Md. অথবা Mohd. কে তারা প্রচার করছে Mouth of Dog বলে। নাউযুবিল্লাহি মিন যালিক! তাই Md. অথবা Mohd. অবশ্যই পরিহার করে সম্পূর্ণরুপে Muhammad লিখতে হবে। কারণ এভাবে সংক্ষেপে লেখা ও বলা উভয়টাই কাট্টা কুফরীর অন্তর্ভূক্ত।

বিসমিল্লায় গলদ: আমরা শুরুতেই ভুল এই কথাটি প্রকাশ করতে গিয়ে অনেক সময় বলে থাকি, ‘বিসমিল্লায় গলদ’ অর্থাৎ কুরআন শরীফ-এ ভুল। নাউযুবিল্লাহ! এ কথাটির প্রচলন ঘটিয়েছে বিধর্মী মুসলিম বিদ্বেষীরা। সূতরাং মুসলমানদের এ কথাটি ব্যবহার করা কাট্টা কুফরী হবে।


ধুর মিয়া। আপনে কি সাইকো নাকি? X((

৩৭| ২৯ শে জুন, ২০১১ বিকাল ৪:০৬

মুফতি খার উদ্দিন বলেছেন: লেখকের লেখা ও পাঠকদের মন্তব্য পড়লাম। এক কথায় ভালই লাগলো। তবে সত্য কথা বলতে গেলে লেখকের ধর্ম সম্পর্কে ধারনা অনেক কম (যদিও আমিও অনেক কম জানি, তারপরেও আমি ব্যাক্তি গত ভাবে একই সাথে মাদরাসা ও ইউনিভার্সিটি থেকে বের হয়েছি। আমি একজন মুফতি এবং বাংলাদেশের কোন এক পাবলিক ইউনিভার্সিটি থেকে "সরকার ও রাজনিতী" বিষয়ে গ্র্যাজুয়েশন করেছি)।
মুল কথা হলো যে, এ লেখার লেখক যে দু-চারটা চটি বইয়ের উপর ব্যাপক ভাবে পি এইচ ডি ডিগ্রি অর্জন করেছে, তা দেখলেই বোঝা যায়। ব্যাক্ষা করে কিছু বলার নাই, তবে এই সব ধর্ম গোড়া দের জন্যই ইসলাম এর আজকে এই অবস্থা। তবে ভয়ের কিছু নেই, মানুষ আজকে শিক্ষিত হচ্ছে আর এদের আবেগ জরানো অযৌক্তিক কথা জ্বাল থেকে বেরিয়ে আসছে.।

৩৮| ১১ ই আগস্ট, ২০১১ দুপুর ২:২০

অশান্ত তারেক বলেছেন: প্রথম কথা : ইসলাম ধর্ম এমন একটি সামগ্রীক জীবন ব্যবস্থা যা সর্ব কালের সর্ব সময়ের সর্ব অবস্থায়ই গ্রহণযোগ্য।

দ্বিতীয় কথা : ইসলামী (সত্য ইসলাম, যা হুজুরপাক সাল্লালাহু আলাইহিস সাল্লাম এর সময়ে প্রতিষ্ঠিত ছিল - বর্তমানে ধ্বংস প্রায়) ব্যবস্থা হচ্ছে সর্বাধুনীক, বৈজ্ঞানিক, ফ্যাশনেবল, গোঢ়ামী মুক্ত।

তৃতীয় কথা : ইসলামে কোন প্রকার আদিক্ষেতা, সীমাহীনতা, মাত্রারিক্ততা এ সবের স্থান নেই।

চতুর্থ কথা : মানুষের কোন প্রকার সমস্যা হয় এমন কোন কিছুই ইসলামে নেই।

শেষ কথা : সুতরাং, যা কিছু দেখবেন মানবতা বিরোধী, যা কিছু দেখবেন অসামাজিক, যা কিছু দেখবেন অন্যায়-অনাচার, একশত ভাগ নিশ্চিত হবেন যে, এ সব কিছুর সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। যদি কোথাও কেউ এ সবের সাথে ইসলামের কোন সম্পর্ক ঘটাতে চেষ্টা করেন তাহলে বুঝবেন সে মূলত ইসলামের ক্ষতি করারই চেষ্টায় লিপ্ত।

৩৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:০৭

তানভীর হাসান অিন বলেছেন: Rx ব্যবহার করা হয় ৫০০০ বছর আগে তখন তো জেসাস ক্রাইস্ট এর জন্ম হয় নাই।

৪০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ ভোর ৫:১৪

ধীমান অনাদি বলেছেন: আপনাকে জুতা দিয়া পিটাইতে ইচ্ছে করছে। ইসলাম নিয়ে সুচিন্তিত কথা বলবেন। লোক হাসান কেন? আপনার মত ফালতু মানুষ ইসলামের প্রতি মানুষের বিদ্বেশ তৈরী করতে সাহায্য করে। আগে কোরআন-হাদীস নিয়ে ভাবুন।

৪১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ ভোর ৫:৩৭

জয়কৃষ্ণ বলেছেন:


আমার মাঝে মাঝে মন খারাপ থাকলে ''সবুজ বাংলা ব্লগ''-এ গিয়া হাইসা আসি। আজকা আর সেইখানে যাওনের দরকার নাই, সামুতেই চইলা আইছে.................হা হা হা হা...................হাসতেই আছি।


৪২| ১৯ শে নভেম্বর, ২০১১ রাত ১২:০৫

অবিরল জলভ্রমি বলেছেন: ব্যাপক মজা পাইলাম

৪৩| ১৯ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৩৬

ইমরান চৌধুরী বলেছেন: rx
Abbreviation:
Prescription.
(in prescriptions) Take.
according to merriam-webster dictionary

৪৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৪

হাসান মাহবুব বলেছেন: মনটা বিষণ্ণ ছিলো। সান্ধ্যকালীন বিনোদন পেলাম। ধন্যবাদ আপনাকে জনাব।

৪৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৫২

নাফিজ মুনতাসির বলেছেন:
সারছে!!! আমার শব্দের ভান্ডার অর্ধেক অফ করে দিলেন :(

ইংরেজী এই কয়টাই জানতাম :((

একটু আপডেট দিয়েন....তালিকায় আরো কিছু আসলো কি না B-)

অন্য মানুষকে দোষ দিয়েন না.....এইসব উদ্ভট লেখা লিখে মানুষদের কাছে আপনারাই আমাদের ধর্মটাকে হাসির পাত্র করে তুলেছেন.......না জেনে আর এমন আজগুবি পোষ্ট দিয়েন না.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.