| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইফতেখার5555
Of all the things I've lost, I miss my mind the most.
ইদানীং দেশে প্রায় সাইকেল বিপ্লব শুরু হয়ে গেছে, স্বাস্হ্যের জন্য তো ভালোই..... অসহনীয় এই যানজটের নগরীতে সাইকেল অনেকটা টাইম মেশিনের মত কাজে দেয়.....সময় বাচানোর এর চেয়ে ভালো উপায় আমার অন্তত জানা নেই...
আমি অ্যামেচার সাইক্লিস্ট.... সাইকেল নিয়ে খুব বেশী জানি এরকম না, কিছুদিন আগে.... (প্রায় বছর খানেক) নিজে প্রথম সাইকেল কিনি..... আরো দু'এক জন বন্ধুর সাইকেল কেনার সুবাদে এই ব্যাপারে কিছুটা ধারণা হয়েছে.....
**বাজেট ৫০০০-১০০০০ হলে একেবারে সাধারন সিংগেল গিয়ারড বাইক কেনাই ভালো.... বাজারে মেঘনা কোম্পানীর বেশ কিছু বাইক আছে যেমন - প্রিন্স এলিয়েন,প্রিন্স ভেগাস ইত্যাদি(দাম প্লাস মাইনাস ৫৫০০টাকা).... এগুলো স্টীলের বাইক, তাই লক্ষ্য রাখতে হবে এগুলো যেন যথাসম্ভব বাহুল্য বর্জিত হয়, মানে শুধু ত্রিকোনাকার হয়, অতিরিক্ত রড গুলো শুধু ওজনই বৃদ্ধি করে আর কিছু না......
![]()
তবে এই বাজেটে সবচেয়ে ভালো হয় হিরো রেন্জার ম্যাক্স, ভারতীয় হিরো কোম্পানীর তৈরী.... দেখতে কিছুটা সেকেলে হলেও এর ফিনিশিং-বিল্ড কোয়ালিটি অসাধারন..... আসলটা কিনতে পারলে ৫-১০ বছরেও কিছু হবে না....... দাম ৬৫০০টাকা (প্লাস মাইনাস)..... ওজন একটু বেশী,আপনি যদি বাইক কয়েক তলা উপরে আপনার সিড়ি বা বারান্দায় রাখতে চান তবে এটা ভেবে দেখবেন......প্রায় ২০ কেজির মত
![]()
** বাজারে ৭৫০০-১০০০০ টাকায় যে ডুয়াল সাসপেনশন,গিয়ার ওয়ালা বাইক গুলো পাওয়া যায় সেগুলো না কেনাই ভালো, কারণ মাস খানেক না ঘুরতেই এগুলো ঝামেলা শুরু করে, নানা জায়গা থেকে ক্যাঁচ-ক্যাঁচ আওয়াজ হয়, সাসপেনশন জ্যাম হয়ে যায়....
আর ডিস্ক ব্রেক থাকলে তো কথাই নাই........ তাই বুঝতেই পারছেন...
![]()
** বাজেট ১২-১৫০০০ এ বেশ কিছু দেশি বিদেশি বাইক পাবেন, তবে ডিস্ক ব্রেক আর ডুয়াল সাসপেন্শন থাকলে সেই মডেলটা এড়িয়ে যাবেন........
সাধারণ ভি ব্রেক ওয়ালা ....... বাইক কিনুন....... এই বাজেটে ক্রিয়েট ফিক্সি বা এই জাতীয় কিছু দৃষ্টিনন্দন রোড বাইক আছে...... এগুলো রিকমেন্ডেড
এই বাজেটে র্যালে ক্যাম্পাস জাতীয় কিছু কমিউটার বাইক আছে যার ফিনিশিং চলনসই.....
এই বাজেটে সবচেয়ে বেশী চলে র্যালে মটো ম্যাক্স আর প্রিন্স টোরোন্টো...... দুইটাই ভুয়া..... তবে টোরোন্টো কম খারাপ....
তাই একেবারে কিনতেই হলে এটা কেনাই ভালো......
** ১৪০০০ এ কোয়োট ইলিয়নিস (সাইকেল লাইফ এক্সক্লুসিভ এ পাবেন) থেকে শুরু করে বেশ কিছু ভালো মানের মাউন্টেইন বাইক পাবেন..... লক্স কমব্যাট প্রো,কমব্যাট ২.০ (এখন মার্কেটে নাই), লক্স ফাইট,জোহান..........১৭০০০ তে আছে র্যালে স্টর্ম ১.০, ১৯০০০ এ স্টর্ম ২.০০........ আরেকটু বাড়ালে ট্যালাস ১( সম্ভবত ১৭,৫০০ টাকা) এবং ২ (২০০০০+ ).......ট্যালাস ৩ সম্ভবত ২৫-২৬০০০ (নিশ্চিত নই)
![]()
ট্যালাস ১.০
আপল্যান্ড ভ্যানগার্ড ১০০,২০০,৩০০,আপল্যান্ড লিডার ৫০০ ....১৯,০০০-৩০,০০০টাকা বাজেটে সবচাইতে ভালো হয়... আর মেরিডার ও কিছু মডেল আছে এই বাজেটে...... (চলবে)
![]()
আপল্যান্ড ভি ১০০
**ছবি:: গুগল মামা![]()
![]()
** অনেক বাইকই বাজারে নাই ...... (আসে ...যায়)
** কোনও বাইক কিনতে হলে সবচেয়ে ভালো হয় বিডি সাইক্লিস্ট গ্রুপের পেইজে ব্যবহারকারীদের মতামত চাইলে আর তাদের ওয়েবসাইটে প্রশ্ন করলে........
বিডিসির ফেবু পেইজ::
http://www.facebook.com/groups/bdcyclists/
১২ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৭
ইফতেখার5555 বলেছেন: ধন্যবাদ..... ![]()
২|
১২ ই জুন, ২০১৩ সকাল ১০:৫১
চারশবিশ বলেছেন: খুব দরকারি পোষ্ট
সাইকেলের দাম-দর নিয়ে শুধু একটিই সাইট পেলাম
একমাত্র.কম
৩|
১২ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৫
মদন বলেছেন: মোটরসাইকেল নিয়ে ভাবলে http://www.motorcyclevalley.com/
১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৩
ইফতেখার5555 বলেছেন: মোটর সাইকেলে তেলের খরচ ম্যালা...... ![]()
৪|
১২ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৬
জাবের তুহিন বলেছেন: ছবির সাথে সামঞ্জস্য রাইখা লেখলে ভালো হইত । মানে যেই বাইকের দাম আর কুয়ালিটি এর কথা বলবেন সেইটার ছবি ওই নাম্বারে দিলে বুঝতে ভালো হইত । এখন বুঝা যাচ্ছে না ।
১২ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৯
ইফতেখার5555 বলেছেন: প্রথম ছবিটা সামুই দিয়া দেয়......
এর পর ৫-১০ কে বাজেটের সাথে এলিয়েন,১০ এর সাথে টোরোন্টো, ১৯+ এ ইউ ভি ১০০ ঠিক ই তো আছে মনে হয় ![]()
৫|
১২ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৩
অনন্যমানুষ বলেছেন: ভাই দের/দুই হাজারের মধ্যে ভাল কোন বাইক থাকলে বলেন, এত বাজেট নাই ![]()
১২ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৩
ইফতেখার5555 বলেছেন: আসলে ভাই ফ্রেম,চাকা,চেইন সবকিছুর দাম মিলিয়ে দেড় দু হাজারে তো হয় না, সেকেন্ড হ্যান্ড দেখতে পারেন....... আসলে সাইকল তো মোবাইলের মত আউটডেটেড হয় না,তাই সেকেন্ড হ্যান্ডে ক্ষতি কি??
৬|
১২ ই জুন, ২০১৩ সকাল ১১:৫২
নিঝুম দ্বীপ বলেছেন: শুনলাম ৫-৬ লাখ টাকা দামের সাইকেল আছে কথা সত্যি নাকি?
১২ ই জুন, ২০১৩ দুপুর ১:৫০
ইফতেখার5555 বলেছেন: হ্যা আছে.......... ![]()
৭|
১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৫
বাধা মানিনা বলেছেন: ইলেক্ট্রিক বাইক কিনতে চাই। এ ব্যাপারে কারো কাছে তথ্য থাকলে শেয়ার করবেন।
১২ ই জুন, ২০১৩ রাত ৯:২৫
ইফতেখার5555 বলেছেন: বংশালে দেখেছিলাম ...... ইলেকট্রিক বাইক, বাংলামোটরে মোটর বািকের বাজারেও দেখতে পারেন......
৮|
০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৭
ইসটুপিড বলেছেন: একটা কিনুম ভাবতাসি।
৯|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮
সনেট কবি বলেছেন: ভাল পোষ্ট
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৮
মদন বলেছেন: ++++++++++++