| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইলিয়াছ রাইয়ান
আমি অতি সাধারন নিরীহ প্রকৃতির অন্তর্মুখী স্বভাবের মানুষ। অনেক কিছুই করতে ভাল লাগে। আড্ডা দেওয়া গান শুনা বই পড়া এবং সংগ্রহ করা মুভি দেখা ইত্যাদি। সমরেশ,সুনীল,শীর্ষেন্দু,আনিসুল হক,ইমদাদুল হকদের বই বেশী পড়া হয়। ডায়েরী লেখে খুব আনন্দ পাই। ফেলে আসা অতীতের আয়নায় নিজেকে ফিরে পেতে ভালই লাগে। প্রকৃতি আমাকে খুব টানে। দেখতে চাই বাংলার অপরূপ।
রিকশাওয়লা কলিমুদ্দি ভাত বেশী খায় হালা পেটুক আর রহিম সাহেব খেতে ভালবাসেন উনি ভোজন রসিক।
শিবিরের অত্যাচারে দেশে অচলাবস্তা বিরাজ করছে। মানুষজন বলাবলি এই সংগঠনটি নিষিদ্ধ করা উচিত। আমরা একটু পিছনে চোখ ফেরালেই অনেক সত্য উন্মচন হবে। ছাএলীগের শুভ কাজের কথা কী আমরা ভুলে গেছি? হল দখল চাদাবাজি ট্যান্ডারবাজি বোমাবাজি ধর্ষন হত্যা গুম ইত্যাদি। সেখানে জাপর ইকবাল স্যাররা চুপ থাকেন। সমাজের অবক্ষয়ে বিবেক স্যারদের দংশন করে না। আমাদের যাদের কিছুই করার নাই তাদের যত হাহাকার।
জামাতি ইসলামির পূর্ব ইতিহাস খুব সুখকর নয়। একাওরের অপরাধে এই জাতি কোন দিন তাদের সেভাবে গ্রহন করেনি। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দল গুলোই তাদের প্রয়োজনে বার বার এদের গ্রহন করেছে। BNP জামাতকে ছেড়ে দিলে স্বাধীনতার সপক্ষের শক্তি আওয়ামীলীগ যে তাদের গ্রহন করবে না সেই নিশ্চয়তা আমরা খুজে পাই না।
এরশদকে স্বরাচারি বলে সবাই ঘৃনা করে। কিন্তু গনতন্তের সুফল আমরা পেয়েছি? BNP জন্মোইতিহাস আওয়ামীলীগের বাকশাল এগুলো সবই আমাদের জানা। ধোয়া তুলসি পাতা কেউই নয়। তারপর ও আমরা যেন কোথায় বাধা। চিৎকার করে বলতে পারি না ছাএলীগ ছাএদল নিষিদ্ধ হোক।
©somewhere in net ltd.