| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইলিয়াছ রাইয়ান
আমি অতি সাধারন নিরীহ প্রকৃতির অন্তর্মুখী স্বভাবের মানুষ। অনেক কিছুই করতে ভাল লাগে। আড্ডা দেওয়া গান শুনা বই পড়া এবং সংগ্রহ করা মুভি দেখা ইত্যাদি। সমরেশ,সুনীল,শীর্ষেন্দু,আনিসুল হক,ইমদাদুল হকদের বই বেশী পড়া হয়। ডায়েরী লেখে খুব আনন্দ পাই। ফেলে আসা অতীতের আয়নায় নিজেকে ফিরে পেতে ভালই লাগে। প্রকৃতি আমাকে খুব টানে। দেখতে চাই বাংলার অপরূপ।
সব দায় কী শুধু সাধারন মানুষ, নিন্মবিত্ত কিংবা মধ্যবিত্তদের??
শিল্পপতী কিংবা তথাকথিত বড়লোকদের বিবেক কী আজ দংশন করে না??
আজ মনবতা কেন হাহাকার করে??
এত গুলো স্বপ্নের মৃত্যু কেন একসাথে হবে??
যে দেশের সরকারের একটি ভবন ধশের পর জনগনের কাছে উদ্ধার সামগ্রীর জন্য হাত পাত্তে হয় এর থেকে বড় লজ্জা আর কী হতে পারে!!
মেডিকেল সামগ্রী শুকনো খাবার উদ্ধার সামগ্রী এবং লোকবল তো সরকারের পর্যপ্ত আছে তবে এগুলো পাঠাতে সমস্যা কোথায় এত হাহাকার কেন??
ডঃ ইউনুসের প্রতি সন্মান রেখেই বলছি আপনি বড় বড় কর্ম করে দেশের জন্য বিরল সন্মান বয়ে আনছেন কিন্তু দেশের ক্লান্তি কালে আপনার উপস্থিতি নেই কেন?
যা কিছু ভাল তার সাথে প্রথম আলো!!!রসিকতা রাখেন আপনার। সাভারে বাড়ছে মৃত্যুর মিছিল আর আপনি দিচ্ছেন নাচ গানে ভরপুর আলোর জলকানি, মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান কী স্থগিত করা যেত না??
আর আমাদের সনামধন্য পররাষ্ট মন্ত্রী যাচ্ছেন পোপের অনুষ্ঠানে যোগদান করতে!!
কেউ আইনষ্টাইন হয়ে ভবন ধশের ব্যাখ্যা দিচ্ছে নতুন তত্ত্বের মাধ্যমে আবার কেউ সংসদে দাঁড়িয়ে ভবন মালিককের নতুন পরিচয় দিচ্ছে।
আমরা নির্বাক......
©somewhere in net ltd.