নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানতে চাই শিখতে চাই, সবার আমি ছাত্র।

ইলি বিডি

জানতে চাই শিখতে চাই, সবার আমি ছাত্র।

ইলি বিডি › বিস্তারিত পোস্টঃ

সাইকোলজির ভাষায় জেনে নিন পছন্দের রঙটি আপনার সম্পর্কে কী বলে!

২৬ শে মে, ২০১৪ রাত ১০:১০

পছন্দের রঙের প্রতি দুর্বলতা রয়েছে বলতে গেলে সবারই। অনেকেই অনেক রঙ পছন্দ করে থাকেন। কিন্তু সাইকোলজিস্টদের মতে প্রত্যেকের একটি করে নির্দিষ্ট রঙের প্রতি বেশি দুর্বলতা থাকে। এটি আমাদের অবচেতন মন করে থাকে। অনেকগুলো রঙ পছন্দ হলেও একটি বিশেষ রঙের প্রতি আমরা মোহিত হয়ে পড়ি।



কিন্তু আপনি কি জানেন আপনি কী কারণে, কেন সেই রঙটির প্রতি আকর্ষণ অনুভব করেন? মনে হয় না। কারণ আগেই বলেছি আমাদের অবচেতন মন আমাদের হয়ে এই কাজটি করে থাকে। তাই সাইকোলজিস্টদের মতে যে ব্যক্তি যেভাবে চিন্তা করেন এবং যেসকল বিষয় তাদের মধ্যে বৈশিষ্ট্যসুলভ ভাবে ফুটে ওঠে, পছন্দের রঙের মাধ্যমে তা প্রকাশ পায়। মানুষের ব্যক্তিত্বের সাথে পছন্দের রঙের অনেক বড় একটি সম্পর্ক রয়েছে। বিভিন্ন গবেষণায় এবং নানা ভাবে জরিপ চালিয়ে সাইকোলজিস্টগন এই তথ্য প্রকাশ করেন। চলুন তাহলে আজকে জেনে নিন তাদের ভাষায় আপনার পছন্দের রঙ আপনার সম্পর্কে যা বর্ণনা করে।

লাল, খয়েরী



গুণঃ লাল, খয়েরী রঙগুলো একই সাথে তেজি ও স্বাধীনচেতা এবং রোম্যান্টিকতা প্রকাশ করে। তেমনই যাদের লাল, খয়েরী রঙ বেশি পছন্দ তাদের মধ্যে এই গুণগুলো স্পষ্ট ভাবে দেখা যায়। যারা লাল, খয়েরী রঙ পছন্দ করেন তারা সব সময় কাজে বিশ্বাসী ধরণের মানুষ হয়ে থাকেন। তারা অনেক আত্মবিশ্বাসী এবং লক্ষ্যস্থিরে পারদর্শী হন।

দোষঃ লাল, খয়েরী যারা পছন্দ করেন তারা অনেক বেশি রাগি, একগুঁয়ে এবং জেদি হয়ে থাকেন।

কমলা



গুণঃ কমলা রঙটি উচ্ছলতা, আনন্দ প্রকাশ করে। আপনি যদি কমলা রঙটি পছন্দ করেন তাহলে আপনি বেশ হাসিখুশি ধরণের একজন মানুষ। আপনি সব সময় বর্তমানতাকে বেশি গুরুত্ব দেন। এবং সব সময় হাসিখুশি থাকতে বেশি পছন্দ করেন। আপনি আপনার নিজের মতো চলতে বেশি ভালোবাসেন এবং নিজের জীবনটাকে অনেক বেশি উপভোগ করে কাটাতে চান।

দোষঃ কমলা রঙ যারা পছন্দ করেন তারা অনেক বেশি ড্যাম কেয়ার ধরণের হয়ে থাকেন। অনেক সময় তারা নিজের মতামত অন্যের ওপর চাপিয়ে দিয়ে থাকেন।

হলুদ



গুণঃ হলুদ হচ্ছে আনন্দ, ইচ্ছা এবং কল্পনাশক্তির রঙ। যারা এই রঙটি পছন্দ করেন তারা অনেক বেশি অ্যাডভেঞ্চার প্রিয়, আত্মনির্ভরশীল হয়ে থাকেন। অনেক বেশি সোজাসাপ্টা কথার মানুষ হন তারা। তারা মানুষকে অনেক মানসিক সাপোর্ট দিয়ে থাকেন।

দোষঃ হলুদ রঙটি যারা পছন্দ করেন তারা বেশখানিকটা আত্মকেন্দ্রিক হয়ে থাকেন। নিজের ইচ্ছা পূরণের জন্য ন্যায় অন্যায় অনেক কিছুই করতে পারেন তারা।

সবুজ



গুণঃ সবুজ রঙটি অনেক বেশি সহনশক্তি এবং আশার অর্থ বহন করে থাকে। যারা সবুজ রঙটি পছন্দ করেন তারা অনেক বেশি সাধারণ জীবন যাপনে আগ্রহী থাকেন। তারা সবার কথা চিন্তা করতে পছন্দ করেন। তারা অনেক ধৈর্যশীল এবং দায়িত্বপরায়ণ হয়ে থাকেন।

দোষঃ সমস্যা হলো তারা অনেক বেশি আদর্শ থাকেন ফলে মাঝে মাঝে নিজের নীতিতে এতো বেশি অটল থাকেন যা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

নীল, ইন্ডিগো, সি গ্রিন



গুণঃ নীল, ইন্ডিগো, সি গ্রিন রঙগুলো কোমলতা, স্বচ্ছতা এবং যত্নশীলতা প্রকাশ করে। যারা নীল, ইন্ডিগো, সি গ্রিন রঙগুলো বেশি পছন্দ করেন তারা অনেক বেশি আবেগি হয়ে থাকেন। খুব বেশি মাত্রায় সেনসিটিভ এবং ইমোশনাল হন নীল পছন্দের মানুষেরা। তবে তারা অনেক বেশি বিশ্বাসী ও সৎ হয়ে থাকেন।

দোষঃ অতিরিক্ত আবেগি হওয়ার জন্য তারা জীবনে অনেক বেশি ভুল কাজ করেন এবং সমস্যা হলো তারা ভুল থেকে কিছুই শিখতে পারেন না এবং একই ভুল বারবার করেন।

বেগুনী, ল্যাভেন্ডার, পার্পল



গুণঃ যারা বেগুনী, ল্যাভেন্ডার, পার্পল ধরনের রঙ পছন্দ করেন তারা অনেক বেশি ক্যারিয়ার মনোযোগী হয়ে থাকেন, তারা সব সময় চেষ্টা করেন সব কিছুর পারফেক্ট অবস্থানে থাকার জন্য। তারা অনেক বেশি আকর্ষণীয় এবং আর্টিস্টিক মনোভাবের হয়ে থাকেন। অনেক বেশি আবেগি হওয়ার কারণে অনেক কষ্ট পান তারা।

দোষঃ তারা খুব সহজে মানুষ বিশ্বাস করেন, মানুষ চিনতে পারেন না এবং ভুল পথে পা বাড়ান। যারা বেগুনী, ল্যাভেন্ডার, পার্পল ধরনের রঙ পছন্দ করেন তারা অনেক বেশি রাগি ও অভিমানী ধরণের মানুষ হন ফলে অনেক সময় বিরক্তির সৃষ্টি করেন অন্য মানুষের মনে।

গোলাপি, ম্যাজেন্টা



গুণঃ গোলাপি, ম্যাজেন্টা পছন্দের মানুষজন অনেক বেশি পরনির্ভরশীল হয়ে থাকেন। তারা সব সময় ভালোবাসা খুঁজে থাকেন। তারা অনেক বেশি ভদ্র এবং নম্র স্বভাবের হয়ে থাকেন। তারা মানুষকে খুব বেশি ভালোবেসে থাকেন।

দোষঃ যারা গোলাপি, ম্যাজেন্টা পছন্দ করেন তারা সব সময় চান সবার নজরে পড়তে। এবং এর জন্য তারা অনেক ভুল কাজও করে থাকেন।

কালো



গুণঃ কালো রঙটি ক্ষমতা, নিয়ন্ত্রণ এবং রহস্যময়তা প্রকাশ করে। যারা কালো রঙটি পছন্দ করেন তারা নিয়ন্ত্রণ করতে অর্থাৎ কোনো কিছুর লিডারশিপে থাকতে বেশি পছন্দ করেন। তারা অনেক বেশি আত্মবিশ্বাসী এবং আত্মনির্ভরশীল হয়ে থাকেন। তারা নিজেদের অনেক কিছুতেই রহস্য রাখতে পছন্দ করেন।

দোষঃ কালো পছন্দের মানুষেরা নিজেদের মধ্যে অনেক কিছু লুকিয়ে রাখেন। রাগ, দুঃখ, অভিমান কিছুই প্রকাশ করেন না। তাদের রহস্যময়তার জন্য মানুষজন তাদের কিছুটা অপছন্দ করে থাকে।

সাদা



গুণঃ সাদা শুভ্রতা, শান্তিপ্রিয়তা এবং প্রবিত্রতা প্রকাশ করে। যারা সাদা রঙ পছন্দ করেন তারা অনেক শান্তিপ্রিয় মানুষ হয়ে থাকেন। তারা খুব সাদারন জীবন যাপনে আগ্রহী হন। ভাগ্যে বিশ্বাসী থাকেন এবং জীবনকে জীবনের মতো চলতে দিতে বেশি পছন্দ করেন। সাদা তারুণ্য প্রকাশ করে। যারা সাদা পছন্দ করেন তারা মনে দিক হতে চিরতরুন থাকেন।

দোষঃ যারা সাদা পছন্দ করেন তারা অনেক আলসে প্রকৃতির মানুষ হয়ে থাকেন। সহজে তারা নিজের জীবনে পরিবর্তন আনতে চান না।

সোনালি, ধূসর



গুণঃ সোনালি, ধূসর আধ্যাত্মিকতা এবং অতিমানবিকতা প্রকাশ করেন। এই ধরণের রঙ পছন্দের মানুষজন বেশ ঠাণ্ডা মাথার মানুষ হয়ে থাকেন। বেশ দার্শনিক স্বভাবের অধিকারী হন এরা। তাদের সকল চিন্তা থাকে পরিবেশের অনুকূলে। তারা অনেক কম কথার মানুষ হন এবং গম্ভির থাকতে বেশি ভালোবাসেন।

দোষঃ তাদের গাম্ভীর্য অনেক সময় অনেক বিপদ ডেকে আনতে সহায়তা করে। এবং প্রয়োজনের সময়ও চুপ থাকা তাদের বড় একটি বদঅভ্যাস।

সোনালি, বাদামী



গুণঃ সোনালি, বাদামী রঙ আভিজাত্য এবং ব্যক্তিত্ব প্রকাশ করে। এই ধরণের মানুষজন বেশ আকর্ষণীয় হয়ে থাকেন। তাদের কথা বলা থেকে শুরু করে ব্যক্তিত্ব সবই বেশ আকর্ষণীয় হয়ে থাকে। তারা খুব জনপ্রিয় থাকেন। তারা একই সাথে সাধারণ এবং আভিজাত্য প্রকাশে সক্ষম হয়ে থাকেন। যে কারো সাথে ভালো করে মিশে যেতে পারেন।

দোষঃ এরা নিজেদের ব্যক্তিত্ব ভালো ও খারাপ দুটো কাজেই ব্যবহার করতে পারেন। তারা মানুষকে আকর্ষণ করে নিজের কার্যসিদ্ধি করে নিতে পারেন।



মূল সুত্র ঃhttp://hello-today.com

মন্তব্য ৩৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৪ রাত ১০:১৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সত্যি কথা :D

২৬ শে মে, ২০১৪ রাত ১০:৩১

ইলি বিডি বলেছেন: যাচাই করুন নিজের সাথে।
মন্তবের জন্য অনেক ধন্যবাদ।

২| ২৬ শে মে, ২০১৪ রাত ১০:১৭

জালিস মাহমুদ বলেছেন: আসলে আমি সাদা রং পছন্দ করি । অন্য কোন রং আমি তেমন চিনি না ..........।

২৬ শে মে, ২০১৪ রাত ১০:৩৪

ইলি বিডি বলেছেন: সাদা - সাদা শুভ্রতা, শান্তিপ্রিয়তা এবং প্রবিত্রতা প্রকাশ করে। যারা সাদা রঙ পছন্দ করেন তারা অনেক শান্তিপ্রিয় মানুষ হয়ে থাকেন। তারা খুব সাদারন জীবন যাপনে আগ্রহী হন। ভাগ্যে বিশ্বাসী থাকেন এবং জীবনকে জীবনের মতো চলতে দিতে বেশি পছন্দ করেন। সাদা তারুণ্য প্রকাশ করে। যারা সাদা পছন্দ করেন তারা মনে দিক হতে চিরতরুন থাকেন।

মন্তবের জন্য অনেক ধন্যবাদ।

৩| ২৬ শে মে, ২০১৪ রাত ১১:১২

আমি আমার চেয়ে বড় হতে চাই বলেছেন: :( :( :( :| :| :| :P :P :P

২৮ শে মে, ২০১৪ রাত ১২:৪৮

ইলি বিডি বলেছেন: কি আর বলব

৪| ২৬ শে মে, ২০১৪ রাত ১১:১৭

নাইমুল ইসলাম বলেছেন: আহ নীল B-)
বাহ নিজের এত প্রশংসা দেখে আবেগী হয়ে গেলাম :-* :#)

২৮ শে মে, ২০১৪ রাত ১২:৫১

ইলি বিডি বলেছেন: তাইনাকি বস, ভাল। ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।

৫| ২৭ শে মে, ২০১৪ রাত ১:৫৬

দি সুফি বলেছেন: আবেগে কাইন্দালাইছি :(( :(( :#) :#)

২৮ শে মে, ২০১৪ রাত ১২:৫৩

ইলি বিডি বলেছেন: হুদাই কান্সুইন। ধন্যবাদ আপনাকে।

৬| ২৭ শে মে, ২০১৪ রাত ২:০১

মদন বলেছেন: সাদা

২৮ শে মে, ২০১৪ রাত ১২:৫৫

ইলি বিডি বলেছেন: বস কিবল্ব আপনে, অনেক ধন্যবাদ।

৭| ২৭ শে মে, ২০১৪ সকাল ৯:৪৫

হেডস্যার বলেছেন:
আমি ও সুফির মত আবেগে কান্দালাইছি....
সবই তো তেল মারা প্রশংসা। /:)

২৮ শে মে, ২০১৪ রাত ১২:৫৭

ইলি বিডি বলেছেন: সবই তো তেল মারা প্রশংসা, মনে হয় তাই। ধন্যবাদ স্যার।

৮| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:০৯

হকমিজান বলেছেন:
বুঝলাম !

এবার মিলিয়ে দেখতে হবে।

২৮ শে মে, ২০১৪ রাত ১২:৫৯

ইলি বিডি বলেছেন: অবশ্যই দেকতে হবে। ধন্যবাদ আপনাকে।

৯| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: সবুজ রঙটি অনেক বেশি সহনশক্তি এবং আশার অর্থ বহন করে থাকে। যারা সবুজ রঙটি পছন্দ করেন তারা অনেক বেশি সাধারণ জীবন যাপনে আগ্রহী থাকেন। তারা সবার কথা চিন্তা করতে পছন্দ করেন। তারা অনেক ধৈর্যশীল এবং দায়িত্বপরায়ণ হয়ে থাকেন।
দোষঃ সমস্যা হলো তারা অনেক বেশি আদর্শ থাকেন ফলে মাঝে মাঝে নিজের নীতিতে এতো বেশি অটল থাকেন যা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

২৮ শে মে, ২০১৪ রাত ১:০২

ইলি বিডি বলেছেন: প্রথমে আপনাকে ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য। আপনার লেখা আমার ভাললাগে।

১০| ২৮ শে মে, ২০১৪ রাত ১:২১

জেনারেশন সুপারস্টার বলেছেন: :D

২৮ শে মে, ২০১৪ রাত ১১:০৭

ইলি বিডি বলেছেন: :D:D::D
ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।

১১| ২৮ শে মে, ২০১৪ রাত ২:১৩

*কুনোব্যাঙ* বলেছেন: এই সেরেছে। নিজের পছন্দের রঙ কি সেটাও দেখি কাউকে বলা যাবেনা। বললে একেবারে আমার মনের খবর জেনে যাবে :(

২৮ শে মে, ২০১৪ রাত ১১:০৮

ইলি বিডি বলেছেন: মনেহয় তাই, ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।

১২| ২৮ শে মে, ২০১৪ দুপুর ২:২৭

আদম_ বলেছেন: red and yellow is my favorite

২৮ শে মে, ২০১৪ রাত ১১:১১

ইলি বিডি বলেছেন: যারা লাল, খয়েরী রঙ পছন্দ করেন তারা সব সময় কাজে বিশ্বাসী ধরণের মানুষ হয়ে থাকেন। তারা অনেক আত্মবিশ্বাসী এবং লক্ষ্যস্থিরে পারদর্শী হন।

ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।

১৩| ২৮ শে মে, ২০১৪ দুপুর ২:৪৩

মুদ্‌দাকির বলেছেন: আগেই পড়ে ছিলাম !! অনেক সুন্দর পোষ্ট +++

২৮ শে মে, ২০১৪ রাত ১১:১৪

ইলি বিডি বলেছেন: মন্তবের জন্য অনেক ধন্যবাদ আপনাকে, ভাল থাকবেন।

১৪| ২৮ শে মে, ২০১৪ রাত ১১:২২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমি এখন থাইক্যা নীল রঙের খ্যাতা পুড়ি! X((

২৯ শে মে, ২০১৪ রাত ১০:০৩

ইলি বিডি বলেছেন: ক্যান ভাইসাব প্যাচ লাগসে। ধন্যবাদ মন্তবের জন্য।

১৫| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৩

চড়ুই বলেছেন: আমার প্রিয় রঙ নীল আর সবুজ আর কথা গুলা আমার ক্ষেত্রে মিলে।

২৮ শে জুলাই, ২০১৪ রাত ১০:২৯

ইলি বিডি বলেছেন: সবুজ রঙটি অনেক বেশি সহনশক্তি এবং আশার অর্থ বহন করে থাকে।নীল, ইন্ডিগো, সি গ্রিন রঙগুলো কোমলতা, স্বচ্ছতা এবং যত্নশীলতা প্রকাশ করে। যারা নীল, ইন্ডিগো, সি গ্রিন রঙগুলো বেশি পছন্দ করেন তারা অনেক বেশি আবেগি হয়ে থাকেন। খুব বেশি মাত্রায় সেনসিটিভ এবং ইমোশনাল হন নীল পছন্দের মানুষেরা। তবে তারা অনেক বেশি বিশ্বাসী ও সৎ হয়ে থাকেন।

মন্তবের জন্য অনেক ধন্যবাদ আপনাকে, ভাল থাকবেন। ঈদ মোবারক।

১৬| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৫

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন:

@ ইলি বিডি :


১// ভাই, কেউ যদি অনেকগুলো রং বিভিন্ন সময় ও বিভিন্ন ক্ষেত্রে ভালোবাসে, তখন কি হবে?

২// আবার কেউ যদি "জুলিয়ান সিদ্দিকী"-এর মতো আগে থেকে পছন্দের রং-এর খ্যাতা পুড়ায়! আর নতুন কোন রং পছন্দ করা শুরু করে, তখন কি হবে?

৩// আর কেউ যদি নিজের পছন্দের রং কোনটি তা নিয়ে দ্বিধায় থাকে, তখন কি হবে?

৪// আপনার পোস্টে দেওয়া বক্তব্যের সূত্র পেলে ভালো লাগতো।

আপনাকে অনেক ধন্যবাদ

৩১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০১

ইলি বিডি বলেছেন: মন্তবের জন্য অনেক ধন্যবাদ আপনাকে, ভাল থাকবেন। সবগুলা পসন্দ করলে ভাইসাব প্যাচ লাগবো তখন আপনিও রং-এর খ্যাতা পুড়বেন। মূল সুত্র ঃhttp://hello-today.com

১৭| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৫

রাজিব বলেছেন: নীল আর লাল। খুব ভেজাল কম্বিনেশন বলে মনে হচ্ছে।

৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৯

ইলি বিডি বলেছেন: আমারও তাই মনে হয়। ধন্যবাদ মন্তবের জন্য।

১৮| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫৮

কালো চিতা বলেছেন: যদিও সূত্র থেকে দেয়া তারপরেও প্রিয়তে নিয়ে নিলাম । মাঝে মাঝে অনেক কে চমকে দেয়া যাবে :P

৩১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০০

ইলি বিডি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

১৯| ৩১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :(( :(( :((


নীল... আমি দেহি পুরাই ইমোশনাল মানুষ! =p~

৩১ শে জুলাই, ২০১৪ রাত ১০:০৭

ইলি বিডি বলেছেন: যারা নীল বেশি পছন্দ করেন তারা অনেক বেশি আবেগি হয়ে থাকেন। খুব বেশি মাত্রায় সেনসিটিভ এবং ইমোশনাল হন নীল পছন্দের মানুষেরা। তবে তারা অনেক বেশি বিশ্বাসী ও সৎ হয়ে থাকেন।

আমারও তাই মনে হয়। ধন্যবাদ মন্তবের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.