নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইল্লু

ইল্লু › বিস্তারিত পোস্টঃ

Justine,the misfortunes of virtue(অনুবাদ,ধারাবাহিক)Marquis de Sade এর লেখা

২০ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১৮


Justine,the misfortunes of virtue(অনুবাদ,ধারাবাহিক)Marquis de Sade এর লেখা
সময়কাল (১৭৪০-১৮১৪)
বিতর্কিত চরিত্র,কন্ডে এলাকার রাজ পরিবারের একজন
সাধারণ চিন্তাধারার বাইরে তার লেখাগুলোয় বিকৃত মনোভাব,দুঃখবাদী
justine the misfortunes of virtue,Juliette,120 days of Sodom,The crimes of love ছাড়াও অন্যান্য


(৬)

জাষ্টিনকে মাঝখানে রেখে একটা বৃত্ত তৈরি হলো,আর একেক জন পুরোহিত একেক বার তার স্তন,নিতম্ব নাড়াচাড়া করে অবোধ্য ভাষায়,অদ্ভুত স্বরে কি সব বলাবলি করছিল।
সেভেরিনোর তখন আর তর সইছিল না, ‘এদিকে আস আমার স্বপ্নের পুতুল,তোমার জন্যে আমি অপেক্ষা করে আছি যুগ যুগ ধরে।আমার প্রাপ্যটা আমাকে বুঝে নিতে দাও,অন্যেরা অপেক্ষা করে আছে যদিও,সে না হয় পরে দেখা যাবে’।
জাষ্টিনকে মাটিতে ফেলে সবাই তখন তাণ্ডব নাচে ব্যাস্ত,…কান্না…চীৎকার…এ ধরণের অত্যাচার কখনও সহ্য করতে হয়নি তাকে।পিশাচের চেহারায় এগিয়ে গেল ক্লেমেন্ট লাঠি হাতে,‘আমার শ্রদ্ধেয় গুরু,ভাই,এমন শাস্তি দিব এই বেশ্যাকে,সততা,পবিত্রতার ঢং করে,তো্মাকে অসম্মান করার শাস্তি’।
কথা শেষ করে,জাষ্টিনকে হাঁটুতে ধরে পেটানো আরম্ভ করলো ক্লেমেন্ট,প্রথমে তেমন জোরে জোরে না মারলেও মাত্রা বাড়ছিল ধীরে ধীরে,এক সময় পাগলের মত মারা আরম্ভ করলো।মেয়েটার শরীরের কোন অংশ বাদ পড়েনি ক্লেমেন্টের রাগ থেকে,তার পর এলো এক এক করে অন্যান্য পুরোহিতদের পালা।
পুরোহিতরা তাদের আঁচারের প্রথম পর্ব শেষ জাষ্টিনের জন্যে কিছু খাবার আনতে বললো,তবে জাষ্টিন অটল ছিল তার মনোভাবে,কোন কিছু খেতে রাজী হলো না,সে।তার বিশ্বাস,তার পৃথিবীর সবকিছু নির্ভরশীল কুমারীত্ব,জীবনের সবচেয়ে মুল্যবান সম্পদ হারালো তাও আবার কয়েকজন পুরোহিতের কাছে,যাদের কাছে মানুষ খোঁজে সান্তনা,আশ্রয়।মুল্যবান সম্পদ হারানোর দু;খের সাথে বিশ্বাসের নড়বড়ে পৃথিবী দেখে চীৎকার করে কাঁদছিল জাষ্টিন,কান্নায় কেঁপে উঠছিল মন্দিরের গুপ্তঘর।মাটিতে গড়াগড়ি করে জাষ্টিন কাঁদতে কাঁদতে নখ দিয়ে আঁচড়ে রক্তাত্ত করে ফেললো তার স্তন,টেনে ছিঁড়ে ফেলছিল মাথার চুল।
ঐ দুঃখজনক দৃশ্যে আরও উত্তেজিত হয়ে গেল চার পুরোহিত।
‘আহ!কি সুন্দর একটা দৃশ্য।তেরেসা সত্যি সত্যিই যৌবন জোয়ারের বন্যা,ওর মত মেয়ে আমি জীবনেও দেখিনি,ও আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে’,ডন সেভেরিনো মন্তব্য করলো।
‘আমি ওর শরীরে নিজেকে খুঁজে নিতে চাই,আমি ওকে শেখাবো শরীর খেলার আনন্দ’,বললো ক্লেমেন্ট।
আবার আরম্ভ হলো পুরোহিতদের বেল্লেলপনা,আর যৌন উন্মাদনার খেলা যা কিছু ছিল তাদের মনে।এক সময় ডন সেভেরিনো আদেশ দিল,‘ঠিক আছে,এখন ওকে ছেড়ে দাও।অন্যান্য মেয়েরা আসুক এবার,আমাদের আনন্দে তো কোন বাচবিচার নাই’।
জাষ্টিনকে একটা চেয়ারে বসে ছিল,কোন উপায় ছিল আর,না চাইলেও বাধ্য হলো পুরোহিতদের যৌন খেলা অন্যান্য পর্ব উপভোগের দর্শক হতে।ক্লান্ত পুরোহিতরা তখন পুরোনো শক্তি ফিরে পাওয়ার জন্যে খাবার দাবার আর মদে ব্যাস্ত হয়ে গেছে।
রাতের পর্বের শেষে ডন সেভেরিনো জাষ্টিনকে ওম্ফালে নামের মেয়েটার দায়িত্বে ছেড়ে দিল,তার কাজ ছিল বুঝিয়ে বলবে থাকার সাথে সাথে অন্যান্য দায়িত্বের কথা।
রাত্রির ঐ যৌন উন্মাদনার অত্যাচার পর্বের পর নড়াচড়ার ক্ষমতাও ছিল না জাষ্টিনের,ঘরে পৌঁছানোর পর সব কিছু অন্ধকার হয়ে গেছে তার কাছে,ওম্ফালে তার কথা বার্তা সবই অচেনা তখন জাষ্টিনের কাছে।
অবস্থা দেখে কথা ওম্ফালেও কথা না বাড়িয়ে জাষ্টিনকে ছেড়ে দিল,আর বিধ্বস্ত শরীরে জাষ্টিন বিছানায় সহানুভুতি খুঁজতে খুঁজতে,ঘুমিয়ে গেল এক সময়।

মোওটার মন্দিরে-জাষ্টিন

মোওটার ঐ মন্দির ছিল সা্মান সম্প্রদায়ের,যারা সুর্্যেোর উপাসক,যদিও এক সময়ের শক্তিশালী সম্প্রদায়,তবে তখন তাদের দোদুল্যমান অবস্থা।পৃথিবী ছড়ানো প্রায় শ দুয়েক মন্দিরের একটা,দূর দুরান্ত থেকে বিশ্বাসীরা ছুটে আসে মন্দিরে পুজার জন্যে,তা ছাড়া বিশ্বাসের চিন্তাধারার ফাঁকে নিজেদের যৌন আনন্দ খুঁজে নিতে। প্রধান পুরোহিত ডন সেভেরিনো ঐ কামুক,বিকৃত বিশ্বাসের প্রথম সারির নেতা।জন্ম ইতালীতে,শোনা যায় রাজ পরিবারের সাথে তার রক্তের ঘনিষ্ঠ যোগাযোগের কথা।পড়ন্ত বয়সে বছর কয়েক আগে ডন সেভেরিনো মন্দিরে বাকী জীবনটা কাটানোর সিদ্ধান্ত নেয়,আর যৌন আনন্দের উচ্ছাস,আনন্দের সাথে মন্দিরকে সাহায্য করা হবে,বলা যায় এক ঢিলে দুই পাখী।কাকতালীয় যোগাযোগ বা অন্য যা কিছুই বলা যায় ডন সেভেরিনো ঐ মন্দিরে আসার পর পরই আরম্ভ হলো অলৌকিক অনেক ঘটনা,আর মন্দিরের দেবতার অলৌকিক শক্তির খ্যাতি ছড়ালো চারিদিকে।বিশ্বাসের অন্ধতে মানুষ ভুলে যায় সবকিছু,ঐ সব অলৌকিক ঘটনার পেছনে কোথায় কি ঘটছে কারও সন্দেহ হয়নি কখনও,আর সন্দেহ করা দরকারই বা কোথায়?
সামানিক সম্প্রদায়ের উপরতলার নেতাদের যাতায়াত বা সাহায্য খুব একটা ছিল না মন্দিরে,তবে খ্যাতি আর ঐ লোকালয়ের বৈষয়িক দান দক্ষিনা যথেষ্ট ছিল।বছরের বিশেষ একটা দিনে,যা ঐ অঞ্চলের লোকের কাছে ছিল ‘লণ্ঠন উৎসব’,আলোর ফুলঝুরিতে ঝলমলে হয়ে যেত সর্ম্পুন এলাকা,সে সময় ধর্মনেতাদের দু একবার আগমন হতো মাঝে মাঝে।ডন সেভেরিনো তাদেরকে সাদর ভাবে গ্রহন করে যতদুর সম্ভব খুশী করার চেষ্টা করতো এম্ন ভাবে যা আর বেশি কিচছু জানার ইচ্ছা হতো না তাদের আর।
মন্দির প্রচুর টাকা পয়সা দান দক্ষিনা পেত,তা ছাড়া সামানাইট সম্প্রদায়ের উঁচুধরের চারজন পুরোহিতের আস্থানা,সাথে অলৌকিক ঘটনা সব মিলিয়ে অন্যান্যরা খুব একটা উচ্চবাচ্য করতো না।প্রায় এক লক্ষ ফ্রাঙ্ক ব্যাবহার হতো মন্দিরে রক্ষনাবেক্ষন আর নতুন মেয়েদের আনার জন্যে।
জন বার মেয়ে ছিল পুরোহিতদের সাহায্য করা আর নতুন নতুন মেয়েদের আনার দায়িত্বে,নিঃসন্দেহে যারা জন্মসূত্রে উঁচু সমাজের।মেয়েদের পচ্ছন্দের ব্যাপারে বেশ বেশ খুঁতখুঁতে ছিল পুরোহিতরা,সম্ভ্রান্ত বংশের মেয়ে তো হতেই হবে,তা ছাড়াও ছিল অন্যান্য বাচবিচার,শারিরিক গঠন,সৌর্ন্দয,বয়স।ওম্ফালে,এক কাউন্টের মেয়ে, অপহৃত হয় বার বছর বয়সে,তার শিক্ষিকার সাথে বাগান বাড়ীতে ঘুরে বেড়ানোর সময়।শিক্ষিকাকে খুঁজে পাওয়া যায়নি,সম্ভবতঃ তার যোগাযোগ ছিল অপহরনকারীদের সাথে।অন্যান্য মেয়েরাও ছিল সবাই উঁচু বংশের কেউ,ডিউক(উচ্চ পদস্থ কর্মচারী),কেউ মারকিয়ুজ(অভিজাত জমিদার বংশ),কেউ ব্যারনের (শিল্পপতির)মেয়ে।
মেয়েদের অপহরণের জন্যে পরিকল্পনায় কোন দুর্বলতার ছিল না পুরোহিতদের,আর ফলাফল,কখনও কোন কতৃপক্ষ অভিযোগ,অনুসন্ধান নিয়ে পৌঁছায়নি মন্দিরে।নতুন মেয়ের আগমনে সরানো হতো পুরোনো একজনকে, পুরোহিতদের মতে সেটা ভারসাম্য রক্ষার জন্যে,তারা বলতো ‘চরিত্র সংশোধন’।অদ্ভুত একটা সংস্কার পুরোহিতরা ছাড়া ঐ মেয়েদেরও জানা ছিল সংশোধনের নিয়ম কানুন।ক্ষীন একটা ধারণা ছিল তাদের কোন এক করুণ পরিণতির,তবে বিস্তারিত কোথায় কি ভাবে বদলে যায় জানা ছিল না কারও।মন্দিরের পুরোহিতরা ছিল অনেকটা যেন কুখ্যাত জলদস্যু গাইলস ডে রায়েস,ব্লু বিয়ার্ড নামেও পরিচিত,রাজ পরিবারের একজনের মত যে বিয়ের পরে বিয়ে করে তার যৌন আনন্দের জন্যে তাদের হত্যা করতো।ঐ পুরোহিতদেরও আনন্দের মাধ্যম ছিল না আর কিছু না,মদ ফুর্তি,অত্যাচার,আর রক্তের স্বাদ, বিশ্বাসের আকাশে সাজিয়ে নেয়া তাদের আনন্দের দেশ সে যে কোনভাবেই হোক না কেন?
যাওয়ার আগে সব মেয়েরাই বলে যেত,কোন না কোন ভাবে তারা অভিযোগ করবে সরকারী অফিসে,তবে সেই সুযোগ কারও হয়নি,কারও কোন খোঁজখবর পাওয়া যায়নি কখনও।কি হলো,প্রশ্নের অজানা রহস্যে সব মেয়েরাই ভুগতো অস্বাভাবিক মানসিক যন্ত্রনায়।ওম্ফেলাই জড়িত ছিল প্রায় শ দুয়েক মেয়েদের অর্ন্তধান বা চরিত্র সংশোধনের ঘটনায় যাই বলা যায়।কি হলো তাদের?বাঁধা ধরা কোন নিয়ম ছিল না পুরোহিতদের,দুই এক দিন পরেই কোন কোন মেয়েদের,আবার এমন ছিল বছর দশেক ধরেও কোন কোন মেয়েরা ছিল মন্দিরের কাজে।কারও জানা ছিল না কখন আসছে কার শুদ্ধির সময়।
ঐ মন্দির থেকে পালানোও ছিল অসম্ভব,সুযোগ থাকলে কি হতো তা বলার অপেক্ষা করে না।মন্দিরের সাথেই ছিল একটা দুর্গের মত মঠ,দেবতার বেদীর পেছনে ছিল ছোট্ট লুকানো একটা দরজা,খুলতো এক পাশের একটা স্প্রিং দিয়ে।সাথের সুড়ঙ্গ দিয়ে পৌঁছানো যেত মঠে,যে পথ দিয়ে ডন সেভেরিনো নিয়ে যায় জাষ্টিনকে।সুড়ঙ্গটা ছিল পানি ভঁরা এক খালের নীচে,আর নেমে যেত প্রায় ছয় ফুট নীচের দিকে।যাওয়ার পথটা ছিল আঁকাবাঁকা গোলক ধাঁধার মত।
মঠটা ছিল এত নীচে আর ঝোপ,গাছপালায় এমন ভাবে ঢাকা যে খুব সহজে চোখে পড়া সম্ভব ছিল না। মঠের ছাঁদটা ছিল মাটির আর আশেপাশের ঝোপঝাড়ের মত গাছপালায় ভঁরা।মাটির উপরে মঠের এক অংশ, আর মাটির নীচে তিনতলা,দুটো ব্যাবহার হতো হারেমের মত।মঠের দুর্গম এলাকার কথা জানায় আরও নিষ্ঠুর,অত্যাচারী গেছে পুরোহিতরা।
সকাল হলেই তিনজন পুরোহিত যেত মন্দিরে,একজন পুরোহিত অবশ্য থাকতো মঠের তদারকীর দায়িত্বে,অনেকটা সেনাপতির ক্ষনকিছুর নেতৃত্ব।বিকাল পাঁচটার মধ্যে সবাই ফিরে আসতো মঠে সাথে প্রয়োজনীয় জিনিষপত্র,আর রাতটা সবাই কাটাতো,যৌন আনন্দের জোয়ারে।
মঠের মেয়েদের দৈনন্দিন নিয়ম কানুন সাজানো ছিল,পুরোহিতদের রাতের খাওয়া দাওয়া হতো বেশ দেরীতে, ঘুমানোর সময়টাও ছিল বেশ দেরী করে,তবে সকাল নটার মধ্যে সবাইকে উপস্থিত হতে হবে।সে সময় দিনের সেনাপতি তদারক করে দেখতো সবকিছু,আর হতো তার শরীর খেলার পর্ব।প্রাতরাশ,তারপর মেয়েদের সারাটা দিন আর তেমন কিছু করার ছিল না।সন্ধ্যা সাতটার রাতের খাবার টেবিলে ডাকা হতো কয়েকজন মেয়েদের, আর রাতের শেষ পর্ব পর্যন্ত তাদের শরীর ব্যাস্ত থাকতো পুরোহিতদের বিছানায়।
মাসের প্রথম দিনে,একেকজন পুরোহিত বেছে নিত পচ্ছন্দের মেয়েকে রাতের সঙ্গী হিসেবে আর শেষে কাজের মানুষ হিসাবে।একটা পদবীও দেয়া ছিল সে মেয়েটার,‘দেবপ্রহরী’।বিকেল পাঁচটা হতে না হতেই তাকে রাতের দানব পুরোহিতের বিছানায় জন্যে ছুটে যেত তার ঘরে,আর তার মন্দিরে যাওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করতো।,তার পর আবার সেই খেলা।পুরোহিতের লাঠি,চাবুক,যে কোন অত্যাচার হাসিমুখে মেনে নিতে হতো, না হলে বেড়ে যেত অত্যাচারের মাত্রা কয়েকগুন।পুরোহিতের সাথে সাথে থাকতো তার পচ্ছন্দের মেয়ে বেশীর ভাগ সময়ই উলঙ্গ,তবে মাঝে মাঝে আবার পোষাক পরেও।যতই যাই হোক কোন না দোষে মারধর থেকে রক্ষা পেত না তা্রা,খাবার টেবিলে কুকুরের মত মনিবের পায়ের নীচে না হয় চেয়ারের পেছনে জায়গা ছিল তাদের।
চাবুক ছিল পুরোহিতদের শিক্ষা দেয়ার পচ্ছন্দের যন্ত্র,চাবুকের শব্দ আর মারের রক্তের ছোঁয়ায় তারা যেন খুঁজে পেত বিকৃত যৌন অনুভুতির চরম আনন্দ।সময়মত কাউকে দেখা না গেলে তার প্রাপ্য তিরিশ চাবুক, পুরোহিতদের যৌন আনন্দে সহযোগীতা না করলে,দুই শ চাবুক,আর সেটার বিচার সর্ম্পুন পুরোহিতদের বিবেচনায়।শাস্তি ঠিক হলে সেখানে আর কোন অভিযোগ,শুনানি নেই।কান্না,হাহুতাশ,ধর্ম বিশ্বাস নিয়ে বাড়াবাড়ি করলে ষাট চাবুক,মঠের নিয়ম কানুন লংঘন,তিরিশ চাবুক।আরও ছিল খাওয়া দাওয়ায় অবজ্ঞা, আত্মহত্যার চেষ্টা করলে এক শ চাবুক।বিদ্রোহ,আদেশ অবমাননা করলে নয়দিন জেলখানায় আর দুই শ চাবুক।
কোন অপরাধের কি শাস্তি,তার বিস্তারিত বিবরণ ঝুলানো ছিল জায়গায় জায়গায়,হেঁটে যাওয়ার সময় যেন বারেবারে চোখে পড়ে সবার।

নতুন পৃথিবীতে
মঠের প্রথম সকালে জাষ্টিন চোখ মেলে দেখলো,বিশাল একটা ঘর,আর দেয়ালের পাশে সাজানো এক এক করে গোটা আটেক বিছানা।প্রতিটা বিছানার পাশে ছিল এক জানালার ছোট্ট একটা ঘর,বাইরে,ভেতরে লোহার শিক দেয়া।জাষ্টিন ছাড়াও আর সাতটা মেয়ের থাকার জায়গা।
জাষ্টিনের মনে হচ্ছিল ঐ বেঁচে থাকার চেয়ে মৃত্যুই ছিল অনেক ভাল,না জানি আরও কত অজানা অত্যাচার, কশষ্ট,যন্ত্রনা অপেক্ষা করছে তার জন্যে।তবে তার আশ্রয় ছিল বিশ্বাসে,আর কেউ না থাকুক ঈশ্বর আছে,তার পাশে।
সকাল নয়টা,ডন সেভেরিনো এক এক করে মেয়েদের নাম ধরে ডাকার পর,সবাই লাইন ধরে একপাশে দাঁড়ালো।জাষ্টিনকে ডেকে সেভেরিনো জিজ্ঞাসা করলো,‘তোমার শরীর এখন কেমন আছে’?কোন কিছু না বলে জাষ্টিন কাঁদছিল শুধু,ডন সেভেরিনো বুঝিয়ে বললো, ‘দেখ এটাই জীবন,জীবনে দুঃখ আছে,আনন্দ আছে তাদের আপন চেহারা নিয়ে।সময়ে সব কিছু সয়ে যাবে,সারা ফ্রান্সে এমন একটা জায়গা খুঁজে পাবে না, যেখানে এ ভাবে সুযোগ সুবিধা সাথে শিক্ষা পাবে’।
এর পর ডন সেভেরিনো মেয়েদেরকে তাদের সামাজিক দায়িত্ব,পুরুষের প্রতি তাদের আনুগত্যের কথা বুঝিয়ে বললো।জাষ্টিনের ঐ ল্মপ্ট পুরোহিতদের শুধু কথায় না,চলা ফেরায়ও গাঁ শিউরে উঠছিল।ডন সেভেরিনো জাষ্টিনকে বললো, ‘শোন তুমি আজকের সেনাপতি ডন ক্লেমেন্টের ব্যাক্তিগত দাসী,তার
যাবতীয় কাজের দায়িত্ব তোমার।সকালের খাবার সেরে সোজা চলে যাবে ডন ক্লেমেন্টের ঘরে,কি করতে হবে না করতে হবে শুনে নিবে’,বলে চলে গেল ডন সেভেরিনো,আর আরম্ভ হলো প্রাতরাশ।
সন্ধ্যায় ডন ক্লেমেন্ট যখন তার শোবার ঘরে ফিরলো,জাষ্টিন অপেক্ষা করছিল তার জন্যে।তার পা জড়িয়ে জাষ্টিন বললো, ‘আপনার কাছে হাত জোড় করে বলছি,একটু দয়া দেখান আমাকে’।
হিতে বিপরীত হলো আরো,ডন ক্লেমেন্ট বললো, ‘তেরেসা,আজ তোমার চ্রম শাস্তি হবে’।তার চোখ মুখ লাল হয়ে গেছে তখন,ভয়ে জাষ্টিন আর কথা বাড়ায়নি।ঘামে ভেজা কপাল,আর আটকে রাখা কান্নার চোখে জাষ্টিন বুঝতে পারছিল না,কি অজানা বিপর্যয় অপেক্ষা করছে তার জন্যে।ক্লেমেন্ট জাষ্টিনকে এক হাতে ধরে তখন লাঠি দিয়ে মারছে,তার ন্রম মাংসের চামড়া ছিঁড়ে জায়গায় জায়গায় দেখা যাচ্ছিল রক্তের ছোঁয়া,
‘আমার মনে হয় তোমার মত আর কাউকে পিটিয়ে এ রকম আনন্দ আমি পাইনি কখনো।হয়তো তোমার বিশ্বাস হচ্ছে না,তবে এটাই স্ত্যি’,ক্লান্ত ডন ক্লেমেণ্ট তখন হাসতে হাঁসতে বললো।
‘তেরেসা,তুমিও ক্লান্ত,এদিকে আমার পাশে শুয়ে থাক,তোমার নিজের জন্যে।আমি ক্লান্ত হয়নি,তোমাকে বোঝাতে পারবো না,এ অদ্ভুত এক আন্নদ,আমার সারা শরীর উত্তেজনায় কাঁপছে।জানি,তোমাকে বোঝানো যাবে না কোন ভাবেই অন্যকে কষ্ট দেয়ায় যে একটা আনন্দ আছে,যা তোমার একার।সমাজ,সংষ্কারের বাঁধা আছে পদে পদে,তবে ইচ্ছা থাকলেই উপায় খুঁজে নেয়া যায়’।
ক্লেমেন্ট বলছিল, ‘মজার কথাটা কি জান,তেরেসা,সমাজ,সংসার যখন পচ্ছন্দ অপচ্ছন্দের বিচারে বসে,শাস্তি হয়,প্রশংসা করে অনেকে,তবে তুমিই আমার ভাল লাগা সেটাও কি কেউ আমাকে বুঝিয়ে দিবে?কেন কেউ আমাকে দেখাবে সকালের শিশিরের চেহারা,কেন কেউ ওখানে লুকানো আছে ঈশ্বরের পবিত্র ছোয়া?এই যে বিশ্বাসের মুখোস নিয়ে সবাই বলে দিচ্ছে ভাল মন্দ,কি অধিকার আছে তাদের?আইন বা ধর্ম যার কথাই বল,সেটাতো মানুষের সুখ শান্তির জন্যে,তা হলে কেউ যদি সাধারণের বাইরে হয়,তাকে কেন শাস্তি দেয়া হবে?সে তো খুঁজছে তার সুখ,শান্তি হয়তো বা অন্য পথে।চার পাশে এই তথাকথিত বিচার শাস্তিতে কি বদলে গেছে কিছু,বদলে গেছে কি মানুষের চাওয়ার ধ্রণ?তেরেসা,আমি জানি তুমি একটা বোকা মেয়ে না,বোঝার চেষ্টা কর আমি যা বলছি।জানি তুমি এক অদ্ভুত বিপর্যয়ে আছ,প্রথমতঃ ভাবছো কি ভাবে মানুষের এত অধঃপত্ন হতে পারে,তারপরে ভাবছো এ কি ধরণের যৌন সুখ যা চরমে পৌঁছায় অন্য কারও যন্ত্রনায়, কান্নায়?শোন আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি।তুমি বলতে পার,শুধু নোংরা আর ভয়ঙ্ক্র কাজে আনন্দ খুঁজে পাই আমরা,তবে ভেবে দেখ আনন্দ যে ভাবেই আসুক সেটা আনন্দ।অন্যান্য আর কজনের মত আমাদেরও আছে কল্পনার জগত,যে ভাবে কারও প্রিয় লাল রং,কারও সবুজ,কেউ সকালের আলোয় অবাক হয়,কেউ সন্ধ্যার অন্ধকারে,এখানেও আছে সবার নিজের নিজের খুঁজে নেয়া জগত।যদি কারও পচ্ছন্দ চারপাশের সাধারণের বাইরে হয়,তা হলে কেন তাকে শাস্তি দিতে হবে?আমার মতে তাদের যথাযথ সুযোগ দেয়া উচিত আর দশজনের মত তার নিজের জগত খুঁজে নিতে।
মায়ের গর্ভে নির্ধারণ হয় আমাদের ভাল লাগা,খারাপ লাগা,তবে সেটা বদলায় না কখনও,শিক্ষায় বল,ধর্মের প্রভাবে যাই বল।তোমার চোখে দেখা ভাল মানুষ,নিষ্ঠুর মানুষের ব্যাবহার আর কিছু না প্রকৃতির সপে দেয়া চিন্তাধারা।তেরেসা,অবাক হয়ে আমরা মানুষের মনোভাব বিশ্লেষ্ণ করি,উচ্চবাচ্য হয় তখনই যখন সেটা হয় যৌন আন্নদে,আর এই অন্ধ বিচারের জন্যে মেয়েরাই দায়ী।মেয়েরা চীৎকার করছে তাদের সমান অধিকারের জন্য,তারা স্বার্থপর,কুপমন্ডুক, সবকিছুই চাই তাদের সে যেভাবেই হোক।আর নেউ যদি মেয়েদের অপচ্ছন্দের কিছুতে আনন্দ খুঁজে পায়, তাহলে তো আর কোন কথা নাই,তাদের পাঠাও ফাসির মঞ্চে।আনন্দ খুঁজে নেয়ার পথ কি শুধু এক্টাই?একজন মানুষ কি খুঁজতে পারে না তার পচ্ছন্দ সই যৌন আনন্দ?
আমরা খুব সহজেই সাধারণের বাইরে সুখ খুঁজে নেয়া মানুষটাকে দাঁড় করাই কাঠগড়ায়,তাকে কি নিয়ে কৌতুক ক্রি,সেই মানুষটাই যদি আর চারজনের মত হতো,তখন সে সবার পচ্ছন্দের।কোথাও কখনও যদি নিখুঁত সৃষ্টির উদ্ভব হয়,দেখা যাবে শরীরের আনন্দই সবকিছু,বাকী যা আছে সাজামো আনুষঙ্গিক।ভেবে দেলহ তখন কি অবস্থা হবে ধর্মের,ঈশ্বরের,স্বর্গ,নরকের। শরীরের কোন প্রক্রিয়ায় মানুষের আচরণ যখন সাধারণের বাইরের হয়,তেরেসা,চুপ কর,আমাকে কথা বলতে দাও।রুচি আর ভাললাগা বা ভালবাসা,একের সাথে আরেকটার এক অদ্ভুত যোগাযোগ আছে,তবে যৌন আনন্দ সে অন্য আরেক দেশ।সংসারে আছে অনেকে যেখানে ভালবাসা আছে তবে নেই যৌন আনন্দ,আবার যৌন আনন্দের সুখে ভেসে যাওয়া মানুষটার জীবনে ভালবাসার অভাব,এম্ন তো হয়ই।রুচি,ভালবাসার রাজ্যে বলা যায় অনেকটা যেখানে মেয়েদের আধিপত্য,পুরুষেরা সেখানে নির্বাক এক চরিত্র।
মেয়েরা সবকিছু কেড়ে নেয় পুরুষদের কাছ থেকে,পুরুষদের চিন্তাধারায় যদি নিজের আনন্দ প্রধান হয়ে দাঁড়ায় তাতে অপরাধ কোথায়?প্রকৃতি আমাদের শেখায় স্বার্থপর হতে,সেখানে অন্যায় কোথায় নিজের আনন্দ খুঁজে নেয়ায়?শরীর খেলায় একটা মেয়ের কাছে পুরুষ চায় আনন্দের জোয়ার আর কিছু ভাবার দরকার নেই তার,আর মেয়েদের কাজ হলো তার পুরুষ যেন খুঁজে পায় আনন্দ সেটাতে সাহায্য করা আর কিছু না।শরীর খেলার বাইরে মেয়েদের সাথে পুরুষের সর্ম্পক শুধু লোক দেখানো।স্বভাবতঃ পুরুষেরা অগোছালো,জানা নেই তাদের চাওয়া, এই জন্যেই মেয়েদের নিজেকে বির্সজন দিয়েও পুরুষকে স্নতষ্ট করা উচিত।মানুষ যখন কাঠের পুতুলের মত শুধু খাওয়া দাওয়া,সংসারের সাধারণে ব্যাস্ত থাকে তখন সে ভুলে যায় তাঁর বাইরেও আর কোন কিছু করণীয় আছে?আনন্দে স্বার্থপরতায় মানুষ খুঁজে পায় চ্রম সুখ।শোন,এখন আমরা যাদের কামুক,যৌনতার স্বেচ্ছাচারী বলি,তাদের চিন্তাধারায় তারা খুঁজে পায় চরম সুখ,অন্য কারও ক্ষেত্রে সেটা হতে পারে ভিন্ন।তা ছাড়া মনের খুঁজে নেয়া এই আত্মসুখে,দরকার যৌবন,ক্ষমতা আর শরীর,যা মেয়েদেরও সন্দেহজনক হলেও আনন্দ যোগায়।যন্ত্রণার ঐ খেলায় দরকার নেই তেমন শক্তির প্রয়াস,বয়সের,ভেঙ্গে পড়া মানুষের জন্যে এ এক অন্য পৃথিবী,যেখানে আপনমনে সে খুঁজে পায় তাঁর চাওয়াগুলো।তেরেসা যৌন আনন্দের মুল ল্কখ্য সেই চরমে পৌছানো,বলতে পার এ যেন তোমার বিশ্বাসের চরম পাওয়া আকাশের দেশ।আনন্দের মাত্রা বেড়ে যায় আবেগের জোয়ারে,বেড়ে যায় যন্ত্রণার মাত্রা,আর আনন্দের চরম আনে যন্ত্রণার চরম’।

০০০০০০

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২৬ রাত ২:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রুচি,ভালবাসার রাজ্যে বলা যায় অনেকটা যেখানে মেয়েদের আধিপত্য,
পুরুষেরা সেখানে নির্বাক এক চরিত্র।
মেয়েরা সবকিছু কেড়ে নেয় পুরুষদের কাছ থেকে,পুরুষদের চিন্তাধারায় যদি নিজের আনন্দ
প্রধান হয়ে দাঁড়ায় তাতে অপরাধ কোথায়?

...........................................................................................................................................
এই ধরনের অনুবাদ আমাদের এখন কি কাজে লাগবে ? ঐ সময়ের অনাচার অত্যাচারের জন্য তখনকার
জাতি ধংশ হয়েছে । প্রায় ২১২ বৎসর আগের ঘটনা, তখন মানুষ পুশুর মতো আচরন করত ।
এই সভ্যতার যুগে তাদের আচরনের প্রতি ধিক্কার জানানো ছাড়া আর কি থাকতে পারে ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.