| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি শ্রেনী বৈষম্যবিহীন একটা সমাজের।ভালবাসি জ্যোৎস্নার মায়াবী রুপ অার বৃষ্টির গান।অাবেগের জায়গায় অাছে মা, মাটি ও দেশ।
অাজকে অাম্মু তার শখের অাংটিটি বিক্রি করে দিল...অামার পড়ার খরচের জন্য
হুম অামি নিম্নমধ্যেবিও এক পরিবারের কথাই বলছি
অাম্মু তার প্রিয় অাংটি বিক্রি করা টাকাটা অামার হাতে দিয়ে বলল বাবা ভাল করে পড়ালেখা করবি,ঠিকমত খাওয়াদাওয়া করবি বলতে বলতে অাম্মুর চোখের কোনায় নোনাজল চিকচিক করছিল!অামি ছিলাম চুপচাপ যাইনি চোখের পানি মুছে দিতে হয়ত মনে মনে শপথ করছি এর থেকে তিনগুণ দামী অাংটি ফিরিয়ে দেওয়ার!অাব্বুর মুখের দিকে কখনো ভাল করে তাকাইনি ভয়ে,অাজ কি মনে করে তাকিয়ে দেখলাম কি নিঃস্বার্থভাবে কাঠফাটা রোদের মধ্যে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যাচ্ছে,চোখ ফেটে দুফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল গালবেয়ে!
অামি কি পারব দিতে মায়ের হৃদয় নিংডানো স্নেহ অার বাবার নিঃস্বার্থ ত্যাগের প্রতিদান!
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৩
রাফা বলেছেন: শক্ত হাতে হালটা ধরতে হবে।দারিদ্রতা শক্তি জোগাবে ,যদি থাকে শততা।পেছনে নয় সামনে এগোবার শক্তি হোক মা -বাবার ত্যাগ তিতিক্ষা।
ক্ষুদ্র পরিসরে অনুভুতির প্রকাশ ভালো হয়েছে,ধন্যবাদ।