| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি শ্রেনী বৈষম্যবিহীন একটা সমাজের।ভালবাসি জ্যোৎস্নার মায়াবী রুপ অার বৃষ্টির গান।অাবেগের জায়গায় অাছে মা, মাটি ও দেশ।
ছেলেটির এই ধরায় অাগমন কোন এক কুয়াশাঢাকা চভোরে,ঘন কুয়াশায় অাচ্ছাদিত চারপাশের প্রকৃতির মত ছেলেটির সামনের পথচলাও অাচ্ছাদিত এক শঙ্কায়ভরা চাদরে।পৃথিবী তার নতুন সদস্য পেয়ে মেতে উঠেনি অানন্দে শুধু মায়ের মনে জেগে উঠেছিল একটু ভালবাসার জোয়ার অার কিছু নতুন স্বপ্ন।
---
পরক্ষনেই তা পিষ্ট হয়ে যায় বাস্তবতার যাঁতাকলে।মা যখন স্বপ্ন ছেড়ে বাস্তবে অাসে, দেখে একটি নতুন মুখের অাগমন একটি নতুন পেটের সৃষ্টি, জীবন সংগ্রামের খাতায় অারো কিছু পালক যুক্ত হওয়ার ক্ষন।
---
ছেলেটি পিটপিট তাকাতেই চোখের সামনে ভেসে উঠে গর্ভধারিণীর ফ্যাকাসে মুখ,গালবেয়ে শুকিয়ে যাওয়া দুটি লোনা পানির ধারা অার গভীর ভালবাসায় সিক্ত দুটি চোখ।দেখে পরম নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়ে পাশের মানুষটিকে, যার শেষ সম্বল পাঁচটি টাকা দিয়ে নতুন অতিথিকে অাতিথিয়েতা করার হাজারো চেষ্টা।
- --
হাসপাতালের বেডে শুয়ে ছেলেটি দেখে বাস্তবতার অগ্নিমূর্তি,দেখে রাতের পর রাত মায়ের না খেয়ে থেকে বুকের শেষ ধারাটিও তাকে পান করাতে,দেখে পাশের বেডের মানুষটির এক টুকরো খাবারের দিকে চেয়ে থাকতে।
---
ছেলেটি বড় হয় ধীরে ধীরে সহোদর বোনটির সাথে খুনসুটি করতে করতে,সংসারের নানাবিধ প্রয়োজন মেটাতে না পেরে অসহায় বাবার চোখের গভীরে লুকানো কান্না দেখতে দেখতে!
- --
দু'হাতে অাঁকড়ে ধরে সংসারকে টিকিয়ে রাখার মায়ের ব্যর্থ চেষ্টা দেখে ছেলেটি বুঝতে শুরু বাস্তবতাকে, বুঝাতে শিখে যাচ্ছে নিজেকে।
- --
বোন স্কুল থেকে অাসলে বোনের সু-জোড়া নিয়ে স্কুলে যায় ছেলেটি।দিব্যি মানিয়ে নিয়েছে এক জোড়া জুতো নিয়ে দুজনেই,তাও বলেনি বাবার কাছে,জানে বাবার কাছে টাকা নেই। বাবার দুঃখ গুলো যে তাকেই বুঝতে হবে।
---
একটি টেবিলে একই বই নিয়ে পড়তেও শিখে যায় ধীরে ধীরে নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তানগুলি।
এই পরিবার গুলোতে রয়েছে কিছু অপূর্ণতা, কিন্তু অাছে গভীর মমত্ববোধোর ছোঁয়া,যার সাথে হয়না কিছুর তুলনা।
©somewhere in net ltd.