| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি শ্রেনী বৈষম্যবিহীন একটা সমাজের।ভালবাসি জ্যোৎস্নার মায়াবী রুপ অার বৃষ্টির গান।অাবেগের জায়গায় অাছে মা, মাটি ও দেশ।
★হলমার্ক ও শেয়ার বাজার কেলেঙ্কারি তেমন কোন ঘটনাই নয় ।
★দেশে কোন ভিক্ষুক নেই ।
★শিক্ষকদের কোন জ্ঞান নেই ।
★প্রাইভেটের স্টুডেন্টরা দৈনিক ১০০০টাকা খরচ করে ।
★১০০০ টাকার 7.5% ভ্যাট মাত্র ৭৫০ টাকা !!!
- -
উপরের জোকস গুলো কার মুখ নিঃসৃত অাপনারা বুঝতেই পারছেন।কিন্তু মাননীয় মন্ত্রী এটা বুঝতে পারছেন না যে, ন্যায্য দাবীতে ছাত্রদের উদ্ধ্যত্বতা বার বার সফল হয়েছে।পুলিশের বুলেট অার সরকাররুপী ভিলেন কখনোই সফল হতে পারেনি।অন্তত ইতিহাস এমন কথাই বলে যা দেখেছি অামরা ৫২,৬৯,৭১ অার স্বৈরাচারবিরোধী অান্দোলনে।
- -
সরকারী চাকুরেদের বেতন দ্বিগুন করেছেন,অার রাজস্ব ঘাটতি পূরন করতে শিক্ষার উপর কর বসাচ্ছেন।দেশে কি শিক্ষার হার এতই বেড়ে গেছে যে এর উপর কর বসিয়ে শিক্ষার হার কমাতে হবে?শিক্ষা তামাক,সিগারেটের মত হালকা নেশা দ্রব্য নয় যে কর বসাতে হবে,শিক্ষা অামাদের মৌলিক অধিকার।
- -
অাপনারা রাজস্ব মুক্ত গাড়িতে কাচের ভিতর থেকে চারপাশ দেখবেন অার বলবেন এতটাকা টিউশন ফি দিতে পার অার ভ্যাট দিতে পারবানা!
কেমনে পারবে??সবাই কি অাপনার মত মাল হয়ে গেছে নাকি??অাপনার কাছেতো হলর্মাক অার শেয়ার বাজারের হাজার হাজার কোটি টাকা কিছুই না,কিন্তু ছাত্রদের প্রতিটি টাকা বাপের রক্ত পানি করা টাকা।এরা অাপনার মত করে ৭.৫% ভ্যাট কিছুইনা বলে উড়িয়ে দিতে পারেনা।
- -
ছাত্রসমাজকে ক্ষেপিয়ে সোনার বাংলা গড়া সম্ভব নয়,সম্ভব নয় ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা।কারন ছাত্ররাই হল অাপনার স্বপ্নের হাতিয়ার, ভবিষ্যতের কান্ডারী।দেশে খুন রাহাজানির মত অনেক ঘটনা ঘটছে, বুলেটগুলো ছাত্রদের পিছনে খরচ না করে এসব অপকর্মের বিরুদ্ধে খরচ করুন।
ইতিহাস হয়ে শিক্ষা নেওয়ার চিন্তা না করে বরং ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার চিন্তা করুন,এতে সবারই মঙ্গল।
©somewhere in net ltd.