নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামার অাবেগের জায়গা হল মা,মাটি, দেশ।

অাবদুল্লাহ্ সাঈদ

স্বপ্ন দেখি শ্রেনী বৈষম্যবিহীন একটা সমাজের।ভালবাসি জ্যোৎস্নার মায়াবী রুপ অার বৃষ্টির গান।অাবেগের জায়গায় অাছে মা, মাটি ও দেশ।

অাবদুল্লাহ্ সাঈদ › বিস্তারিত পোস্টঃ

চিন্তার ফারাক ও অামরা!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৬

সাম্প্রতিক সময়ে দুই মেরুর দুইটি অালোচিত সংবাদের একটি হল অামেরিকান অাহমদ নামে ১৪ বছরের এক মুসলিম ছেলের ডিজিটাল ঘড়ি অাবিষ্কার এবং ঘড়িটাকে বোমা সন্দেহে গ্রেফতার।
- -
ছেলেটি তার বানানো ঘড়িটা নিয়ে স্কুলে গেলে শিক্ষকরা সন্দেহের বশে পুলিশে ফোন করে এবং পুলিশও এসে গ্রেফতার করে নিয়ে যায়।পরে পুলিশ যখন তাদের ভুল বুঝতে পারে অাহমদকে ছেড়ে দেয় ততক্ষনে পুলিশের কার্যক্রম নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।সবাই ফেবুতে হ্যাশ ট্যাগ দিয়ে অাহমেদের পাশে দাঁড়িয়েছে,স্বয়ং বারাক ওবামা অার জুকারবার্গ অাহমেদের পাশে দাঁড়িয়ে অামন্ত্রন জানিয়েছে তাদের কার্যালয়ে।
- --
দ্বিতীয় ঘটনাটি ঘটেছে অামাদের দেশেই কয়েকদিন অাগে।অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের একটি শাখা "মজার স্কুলকে" নিয়ে।এখানে পথশিশুদেরকে খেলাচ্ছলে শিক্ষা দেওয়া হত বিভিন্ন জ্ঞানমূলক দিক নিয়ে।উদ্যেক্তা ছিল কিছু উদ্যেমী মানুষ।কিন্তু সামান্য ভুল বুঝাবুঝির জের ধরে পুলিশ তাদের গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করে কোনরুপ তদন্ত ছাড়াই।কিন্তু অাফসোস হচ্ছে এমন একটি ঘটনা অামরা বেশিরভাগ মানুষই জানিনা,হ্যাশ ট্যাগ দিয়ে পাশে দাঁড়াইনি অামরা কেউ।
- -
যারা দেশের মজলুমদের জন্য কিছু করতে চাচ্ছে, পথ শিশুদের নিয়ে স্বপ্ন দেখছে সুন্দর ভবিষ্যতের তাদের নিঃসন্দেহে নিরুৎসাহিত করবে এমন একটি ঘটনা।অাশাকরি খুব শীঘ্রই মজার স্কুলের সকল স্বপ্নবাজদের মুক্তি দিয়ে প্রধানমন্ত্রী অামন্ত্রন জানিয়ে উৎসাহিত করবেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৭

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: উপরের দুটা ঘটনা এক করে দেখা বোকামি ছাড়া কিছুই না। একটাতে প্রমান সাথেই আছে আরেকটাতে সে যে অপরাধ করে নাই বা বাচ্চাদের নিয়ে কাজ করছে তার কোন প্রমান নাই।


আমি নিজেও একজন ভলান্টিয়ার।

কিন্তু যাদের পুলিশ ধরছে তাদের কাছে ত কোন প্রমান ছিলো না নিজেদের নির্দোষ দাবি করার মত!!

তাই অনেকে সাহস ও পাচ্ছে না। ফেসবুকে অনেকেই তাদের পক্ষে প্রমান চেয়ে হেল্প চেয়েছিল। কিন্তু নাই।

মানলাম সে ভালো কাজ করছে কিন্তু যে এলাকায় সে বাচ্চাগুলারে রাখবে সেখানকার কমিশনার,থানা কে কি ইনফর্ম করবে না?? যদি তাদের স্কুলের বা সংগঠনের অনুমোদন না থাকে।

তারা সাজা পাচ্ছে তাদের ভুলের বা নির্বুদ্ধিতার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.