নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামার অাবেগের জায়গা হল মা,মাটি, দেশ।

অাবদুল্লাহ্ সাঈদ

স্বপ্ন দেখি শ্রেনী বৈষম্যবিহীন একটা সমাজের।ভালবাসি জ্যোৎস্নার মায়াবী রুপ অার বৃষ্টির গান।অাবেগের জায়গায় অাছে মা, মাটি ও দেশ।

অাবদুল্লাহ্ সাঈদ › বিস্তারিত পোস্টঃ

বাস্তবতার মায়াকান্না!!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯

অাজ বিকেলে অাম্মু ফোন করে বলল বাবা বাড়ি অাসবি কবে?বললাম অাম্মু এখনতো বাড়ি যেতে পারবনা,এই কথাটি শুনে অাম্মু চুপ হয়ে গেল বুঝতে পারলাম অাম্মুর দু'চোখের পাপড়ি ভিজিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে!অাম্মু হয়ত তার প্রিয় সন্তানটি বাড়ি অাসবে বলে পুকুরের বড় মাছটি,গাছের সবচেয়ে বড় ফলটি, ঘরের পালিত সবচেয়ে বড় মুরগীটি রেখে দিয়েছে।অার এটাই হচ্ছে অামার মত শত শত মধ্যবিত্ত ঘরের সন্তানদের চরম বাস্তবতা।যারা তার অাপন পরিবেশ যে পরিবেশে তার শৈশব,কৈশোরের অম্লমধুর স্মৃতি খেলা করে
সেই স্মৃতিময় পরিবেশ তার অাপন পরিবার যেখানে রয়েছে সবটুকু সুখ, নেই কোন অানুষ্টানিকতা রয়েছে হৃদয়ের হৃদ্দতা সবকিছু শত মাইল পিছনে ফেলে বাস্তবতার সাথে অনবরত সংগ্রাম করতে করতে বাস্তবতাকে বুঝতে শিখে যাচ্ছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬

আহলান বলেছেন: কেন যেতে পারবেন না?

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪০

অাবদুল্লাহ্ সাঈদ বলেছেন: চাইলেই কি অার সবসময় যাওয়া যায়??বন্দী হয়ে গেছি যে ব্যস্ততার জান্তব থাবায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.