| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি শ্রেনী বৈষম্যবিহীন একটা সমাজের।ভালবাসি জ্যোৎস্নার মায়াবী রুপ অার বৃষ্টির গান।অাবেগের জায়গায় অাছে মা, মাটি ও দেশ।
ছেলের সামনে মাকে ধর্ষনের প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে চারজন নিহত,ঘটনাটি টাঙ্গাইলের কালিহাতিতে।এটিকে সাদা চোখে দেখলে স্রেফ বিচ্ছিন্ন ঘটনা,কিন্তু একটু ভিন্ন দৃষ্টিতে দেখলে গভীর কিছুর ইঙ্গিত বহন করে।
- -
অাসুন একটু পিছনে ফিরি,সময়টা পাকিস্তান অামলের,অামাদের পরিচয় ছিল পূর্ব পাকিস্তান।দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি ছিল পূর্ব পাকিস্তান কিন্তু পশ্চিম পাকিস্তানিরা অামাদেরকে সামাজিক,অর্থনৈতিক,রাজনৈতিকভাবে শোষন করত।এসব শোষনের বিরুদ্ধে অাওয়াজ তুললেই গুলি করত পশ্চিম পাকিস্তানের তাবেদার বাহিনী।মানুষ ক্ষোভে ফুঁসতে থাকে ধীরে ধীরে,ক্ষোভের বিষ্ফোরন ঘটে ৫২ এর ভাষা অান্দোলন অার ৬৯ এর গনঅভ্যূথানের মাধ্যেমে।ক্ষোভের চূড়ান্ত প্রতিফলন ৭১ এর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যেমে সৃষ্টি হয় একটি স্বাধীন দেশ, বাংলাদেশ।ক্ষোভ থেকেই পাকিস্তানের ভাঙ্গন এটা বললে অত্যুক্তি হবেনা!
- -
অাজ অামরা স্বাধীন,পেয়েছি একটি মানচিত্র,অাছে টকটকে লাল অার গভীর সবুজে মেশানো পতাকার পতপত ধ্বনি।কিন্তু বঙ্গবীরেরা বুকে দীর্ঘশ্বাস চেপে রেখে অাজও বলে এমন হবে জানলে যুদ্ধ করতাম না।গভীর কষ্ট চেপে বলে স্বাধীন দেশের মানুষের বুকে গুলি করার জন্য দেশ স্বাধীন করিনি।তারা বর্তমান স্বাধীন দেশ অার তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে খুব বেশি তফাৎ খুঁজে পান না।
- -
অন্যায়ের বিরুদ্ধে জাগ্রত বিবেককে খতম করার দায়িত্ব অাজ পাক হানাদারদের হাতবদল হয়ে স্বাধীন দেশের নিরাপত্তারক্ষীদের হাতে।ছেলেকে অাজ মুখ বুজে সহ্য করে যেতে হয় নিজের মাকে চোখের সামনে ধর্ষিত হতে দেখেও।
- -
কানা মিজানরা অাজ চিল্লাচিল্লি করছে দায়ী পুলিশদের ছাটাই নয় ফৌজদারি অাদালতে বিচার করতে হবে।তিনি হয়ত জানেন না রোগ যখন মহামারি অাকারে ছড়িয়ে পড়ে তখন প্রতিষেধক খুব একটা কাজ করতে চায় না।রক্ষক ভক্ষক হওয়ার প্রক্রিয়া কিন্তু একদিনে সম্পন্ন হয়নি,নিরাপত্তারক্ষীরা জনগনের বুকে গুলি করার সাহস নিজেরা সঞ্চার করেনি।তাদের সাহস তো অাসে ডিঅাইজির দাম্ভিক বানী "অাপনারা গুলি করুন হিসাব অামি দিব" এর মত মহান উক্তি থেকে।নিরাপত্তা রক্ষীরা হয়তবা টাঙ্গাইলের জাগ্রত জনগনকে বিরোধী দলের অান্দোলন ভেবে গুলি চালিয়েছে।মন্দের ভাল বিরোধীদলের উপর গুলি চালানোর মহড়াটা সেরে ফেলা গেল।
- -
সুশীলরা প্রিয় দেশকে নিয়ে স্বপ্ন দেখেন না অার,নীরবে দেশ ত্যাগ করেন।কিন্তু অামি অাশাবাদী, অাশা অাছে বলেই অামরা বেঁচে অাছি।তাই একটু দুঃসাহসী হয়ে অাশা করি দায়ী ব্যক্তিদের যথাযথ শাস্তি হবে,অার কোন ছেলেকে শুনতে হবেনা ধর্ষিত মায়ের অার্ত চিৎকার,দেখতে হবেনা নির্যাতিত মায়ের চোখের কোন বেয়ে গড়িয়ে পড়া অশ্রু!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২২
অাবদুল্লাহ্ সাঈদ বলেছেন: দিনে দিনে অামরা ক্ষমতাসীন দলের উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তিতে পরিনত হতে যাচ্ছি :-(
২|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুশীলরা প্রিয় দেশকে নিয়ে স্বপ্ন দেখেন না অার,নীরবে দেশ ত্যাগ করেন।কিন্তু অামি অাশাবাদী, অাশা অাছে বলেই অামরা বেঁচে অাছি।তাই একটু দুঃসাহসী হয়ে অাশা করি দায়ী ব্যক্তিদের যথাযথ শাস্তি হবে,অার কোন ছেলেকে শুনতে হবেনা ধর্ষিত মায়ের অার্ত চিৎকার,দেখতে হবেনা নির্যাতিত মায়ের চোখের কোন বেয়ে গড়িয়ে পড়া অশ্রু!
৩|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৭
চাঁদগাজী বলেছেন:
প্রতিবাদ ঠিক ছিল; পুলিশ পিটানো সঠিক ছিলো না।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৭
অাবদুল্লাহ্ সাঈদ বলেছেন: মানুষ এখন পুলিশের কাছে চোর ডাকাতের থেকেও বেশি অনিরাপদবোধ করে।তাও পুলিশ যদি পিটিয়ে থাকে তাহলে মোটেও সঠিব হয়নি,তাই বলে গুলি করবে বুক বরাবর??
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
ইকবালবিডি০৯ বলেছেন: বর্তমান সময়ে এ খবর শুনে আমরা মনে হয় দিনদিন আমরা কোন দিকে যাচ্ছি।