| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি শ্রেনী বৈষম্যবিহীন একটা সমাজের।ভালবাসি জ্যোৎস্নার মায়াবী রুপ অার বৃষ্টির গান।অাবেগের জায়গায় অাছে মা, মাটি ও দেশ।
সন্ধ্যা ছয়টার ট্রেন,চারদিকে লোকে লোকারণ্য।বেশিরভাগ নিম্ন থেকে নিম্নমধ্যেবিত্ত মানুষের অানাগোনা।উঁচু শ্রেণীর মানুষরা এসব ট্রেনে চড়েন না,তাদের ভাষায় এসব ক্ষ্যাত মানুষের সাথে চড়লে তারা দম অাটকে মারা যাবে।
- -
এ্যাই পান,সিগারেট বলে বেসুরো স্বরে ডেকে যাচ্ছে পানওয়ালা।হঠাৎ শুনতে পেলাম অাদুরে গলার অাবদার,অামাকে একটা জর্দা দিয়ে পান কিনে দাওনা।পিছনে ফিরে দেখলাম একটা মধ্যেবয়সী দম্পত্তি, স্ত্রী স্বামীকে বলছে একটা পান কিনে দিতে।নিম্নবিত্তের পরিচয় বহন করছে তাদের ধূলাময় পরিহিত কাপড়গুলো,হয়ত দুজনে কর্মস্থল থেকে ফিরছে।
- -
স্বামী জর্দাওয়ালা পান স্ত্রীর হাতে গুঁজে দিয়ে নিজেও কমদামী একটা সিগারেট নিল।একে অপরের দিকে হাসিমুখে তাকিয়ে সন্তুষ্টচিত্তে গল্প করছিল।চোখে তাদের অাত্নতৃপ্তির চাপ,যেন তারা পৃথিবীর সুখী মানুষগুলোর একটি খন্ডিত অংশ।
- -
নিম্ন, নিম্ন-মধ্যেবিত্ত মানুষগুলোই এমন,তাদের অাবদারগুলো হয় খুব ছোট ছোট।বেশিরভাগ সময় হয়ত তাও পূরন হয়না,কিন্তু অল্পতেই তারা সন্তুষ্ট হয়ে যায়।তাদের কোন উচ্চাকাঙ্কা থাকেনা থাকে কিছু স্বপ্ন,যার জন্য তারা লড়ে যায় নিরন্তর।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
রক্তিম দিগন্ত বলেছেন: নিম্ন, নিম্ন-মধ্যেবিত্ত মানুষগুলোই এমন,তাদের অাবদারগুলো হয় খুব ছোট ছোট।বেশিরভাগ সময় হয়ত তাও পূরন হয়না,কিন্তু অল্পতেই তারা সন্তুষ্ট হয়ে যায়।তাদের কোন উচ্চাকাঙ্কা থাকেনা থাকে কিছু স্বপ্ন,যার জন্য তারা লড়ে যায় নিরন্তর।[/si

সুন্দর কথা বলেছেন।