| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল পোলাপানদের মাতৃ-পিতৃ ভক্তি আসলেই ঈর্ষান্বিত আকারে বেরে গ্যাসে। তার প্রমাণ fb খুল্লেই বোঝা যায়, father's day/mother's day তে লাখো লাখো পিকচার পোস্টিং। তাতে কোটি কোটি like/comment। আহহা কতই না ভালবাসা !!! এত ভালবাসা রাখুম কই??? জায়গা তো নাই!!!হুম......বাপমা এত কষ্ট করছে,তার তো একটা সাক্ষীস্বরূপ সম্মাননা দিতেই হবে!! নাইলেতো লোকজন বলবে "পোলাডা লেখাপড়া শিখে বেয়াদপ হইসে" ।
বাবার কাছে গল্প শুনতাম যে তারা ১টা ঘরে ৮জন থাকত(দাদা-দাদি আর ৬ ছেলেমেয়ে)।একজনের মাথার উপরে আরেকজনের পা। বাপ কষ্ট করে ইনকাম করে সবাইকে নিয়ে খাইত। তবুও তাদের মধ্যে ১টা আন্তরিকতা ও মাতৃ-পিতৃ ভক্তি প্রকটভাবে ছিল। তখনও কেও কোথাও গেলে বাপ-মাকে ২দিন আগে থেকে জানায় রাখত। permission মিল্লেই যাওয়া নাইলে ঘরে। বাপ-মা এর মুখের উপর কথা বলা তো দুরে,তাকানরই সাহস হইত না।সেদিক দিয়ে আমরা অনেক ভাগ্যবান,এগুলার কোনটারই ধার ধারার টাইম নাই। কারন, আমরা 3G পোলাপান!!! মাকে বলে আসলে বন্ধুরা টিটকারি মারে আর বলে "যা ব্যাটা ফিডার খা গা, তোর মতো গাধারে আমাগো দরকার নাই, দূরে গিয়া ফাঁশ দে কচু গাছের লগে"। তাই কাউকে জানানো তো দূরে থাক কখন আসব সেতাই বলি না।কেউ জিজ্ঞেশ করলে-' hangout wd fndz'(খাইসে)। বাবামা তো আর বুঝেনা hangout wd fndz মানে কি?? এটা খায় না মাথায় দেয়!! তারা শুধু fndz=বন্ধু এটাই বুঝে!!! ভাবে আমার ছেলে/মেয়েটা নিশ্চয়ই লেখাপড়া করতে যাচ্ছে বন্ধুদের সাথে!!!
যাইহোক, 3G পোলাপান নিয়া আর কিছু বললাম নাহ!! তারা অত্তাধিক গুনের অধিকারী!!!
১টা ছোট্ট এক্সপেরিএন্স শেয়ার করে শেষ করি-------গত কয়দিন আগে আমার ১ দূর সম্পর্কের চাচা সৌদি থেকে ফোন দিসিল। আমি তাকে চিনতাম না,এর আগেও কথা হইনি। সে নিঃসন্তান। অনেক গল্প করার পর আমি তাকে বললাম, 'কাকু আপনি ১টা বাচ্চা adopt করেন। আপনার বয়স হচ্ছে আর কত একা থাকবেন!!ছেলে বাচ্চা adopt করেন, বুরা বয়সে আপনারে সেবা করবে, মেয়ে নিলে তো বিয়ে দিতে হবে,ultimately যেই লাউ সেই কদুই হবে। সে আমাকে বলেন,"দেখ আমার ছেলেপুলে দরকার নাই। তোর কাকির সাথে যেমন আছি তাতেই আমি অনেক সুখী। আর আজকাল নিজের পোলাপানই 'নেমকহারাম' হয়, আর এতা তো পরের। তারপরও দেখি, নিলে মেয়ে নিব,ছেলে না। সবায় ছেলে পইদা করে বুড়া বয়সের লাঠি হইতে, তাদের খাওায়-পরায় মানুষের মতো মানুষ হওয়ার জন্য। কিন্তু তারা অমানুষ হই বড় হলে। বাপমাকে দেখা তো দূরে থাক,তারা কেমন আছেন সেটা জানারও টাইম নাই। তারা জানতে চায় কত বিঘা জমি আছে, কয়টা বাড়ি আছে, ব্যাংকে কইলাক টাকা আছে এগুলা।। তোরাও এমন ই হবি,বউ পাইলে বাপমারে ভুলে যাবি। অন্তত মেয়েতো মরার পর আমাদের জন্য কাঁদবে। নেমখারামি করবেনা।"
এই শুনে আমি পুরাই থ, আমি মনে মনে আল্লাহ্রে বলতেসি--আল্লাহ আমারে তুইল্লা লও, নাইলে দড়ি ফেলাও; আমি বাইয়া উঠি। আজকাল কার ছেলে সম্পরকে আমাদের বড়দের ধারণাটা কোন দিকে চলে গ্যাসে???? শেষমেশ, আত্মপক্ষ সমর্থন করার জন্য বললাম, সব ছেলেরাই কি একই নাকি?? সবাই লেখাপড়া শিখে মানুষ হয়না, বনমানুষও হয়। আপনি অন্তত আমার উপর এই বিশ্বাস রাখতে পারেন যে আমি ভাল মানুষ না হইলেও মানুষ হচ্ছি। ( আর কি বলব বুঝে উঠতে পারছিলাম না)
সে একথা শুনে কেঁদে ফেললেন আর বললেন,"আমি দেশে আসলে তুই আমার বাসায় ১মাস থাকবি কিন্তু। কামকাজের দোহাই দিস না তখন আবার। তোর যা লাগে আমি দেব। সামু ভাইকে(বাবা) আগে থেকে বলে রাখব তোকে নিয়ে আসার কথা।
---------------------------------------------------------------------------------(সংক্ষেপিত)
আমি চিন্তা করলাম, যারা নিঃসন্তান তাদেরই আমাদের নিয়ে এই ধারনা। আরা যাদের সন্তানরা তাদের বৃদ্ধ বাপ-মাকে বোঝা মনেকরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে,সে সব
'ভদ্রলোকের' বাবা-মারা কি অবস্তায় আছে??? তারা কষ্ট পেলেও তাদের সন্তানের জন্য সব সময় দুয়া করছেন!!! হায়রে অভাগা সন্তান আমরা, জন্মদাতাদেরও একটু আনন্দের ভাগীদার করতে কুণ্ঠাবোধ করি!!!! যাইহোক, আমরাও বৃদ্ধ হব, এখন দেখার বিষয় আমাদের সন্তানরা আমাদের কবে 'বৃদ্ধাশ্রমে' দিয়ে আসে??
©somewhere in net ltd.