| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

সালাম, বরকত-কিংবা রফিক আর জব্বার, অভাগী বাংলা মায়ের,কী দামাল ছেলে ওরা। প্রাণের দামে কিনল ভাষা-দিল সুর মুখে তার! স্মরণ মাঝে যাদের স্থান -বিনত নয়নে ধরা। ওদের বুকে ছিল বল, আর সাহস-কী দূর্বার! হায়েনার শত বাধা ভীতি-ভয় তুচ্ছ জ্ঞাণ করে- ন্যায়ের দাবিতে তুলেছিল শির উচ্চে পূণর্বার ! কত প্রলোভন,কত আশ্বাস যে অবহেলা ভরে- দিয়েছে ফেলে !শুধু তার মা’র মুখে হাসি ফোটাতে- রাখতে শুধু ন্যায্য অধিকার আর ভাষার মান! বায়ান্নর ফাগুন, সে এক মেঘমন্দ্রিত প্রভাতে- হাসতে হাসতে শহীদ হল,সতেজ কত প্রাণ! হিংস্র পিশাচ দল- হল মত্ত ,তপ্ত রক্ত পানে, পথে-রাজপথে ঝরাল কী যে খুনের ঝর্ণাধার! কত মায়ের যে চোখ ভাসিয়ে-নোনা জলের বানে, ওরা হল শান্ত। শুনে লাশের প্রবল হুংকার- কেঁপে উঠল শোষকের গদি! অগত্যা ভীত ওরা, সেদিন বাধ্য হল খুলে দিতে শৃংখল দুয়ার। তোমাদের দেখে-কবেকার সেই ভীরু বাঙালীরা- শিখে গেল - আদায় করেই নিতে হয় অধিকার
বাংলা ময়ের সন্তানেরা জানে কিভাবে মায়ের সম্মান রক্ষা করতে হয়। ভাবলে অবাক লাগে যদি একুশে না হত তাহলে হয়ত আমাদের মাতৃভাষা হত উর্দূ। আজ মহান শহীদদের আত্নত্যাগের বিনিময়ে পেলাম সুমধুর বাংলা ভাষা, যা আমার হৃদয় কাড়ে।
মোঃ ইমরান হোসেন।
©somewhere in net ltd.