| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

স্বাগতম সকলকে সামহোয়্যার ইন ব্লগে।
আজকে আমার টিউনের বিষয় হল ওয়েব ডিজাইন সম্পর্কে। আসলে ওয়েব ডিজাইন মানে একটি ওয়েবসাইট তৈরী করা। খুব কঠিন কোন কাজ না এটা শিখতে শুধু দরকার পরিশ্রম আর আগ্রহ। সাধারণত এই সেক্টরের কাজ শিখতে ইন্টারনেট খুবই উপকারী। ভাল ভাল কিছু সাইট আছে যেখানে আপনি ওয়েবডিজাইনের বেসিক ধারনা নিতে পারবেন। এছাড়া ইউটিউবে অনেক বাংলায় ও ইংরেজীতে ভাল মানের টিউটোরিয়াল আছে। তাছাড়া ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে বেশ মোটা অংকের একটা অর্থের ব্যয় করতে হয়। তবে বেশিরভাগ ইন্সটিটিউট গুলি ধান্দাবাজী করে থাকে বা সাধারণ ছাত্র-ছাত্রীদের সাথে প্রতারণামূলক আচরন করে টাকা পয়সা হাতিয়ে নেয়। তাই আমার পরামর্শ যদি কোন ইন্সটিটিউটে শিখতে যান তাহলে যাচাই বাছাই করে নিবেন, যাতে আপনি ঠকে না যান।
নিয়মিত ওয়েব ডিজাইনের আপেডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। যে যে শিখতে আগ্রহী তারা আমাকে কমেন্টে জানান। তবে যদি আপনি আগেই ইনকামের চিন্তা মাথায় রাথেন তাহলে আপনি কিছুই শিখতে পারবেন না। এ জগতে আসতে হলে মন মগজ ঠান্ডা করে শিখতে হবে, তাড়াহুরা করা যাবেনা। আমি নিজে কোন ট্রেইনার নই আমিও একজন এই বিষয়ের উপড় ছাত্র। আমি যতটুকু জানি ঠিক ততটুকুই আপনাদের উদ্দেশ্যে উৎসর্গ করব ইনশাআল্লাহ !!!
২|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১১
গ্রীন বাংলা বলেছেন: @তদন্তকারী ভাই
আমি কারও সময় নষ্ট করছিনা যার ভাল লাগবে সে অন্তত নতুন কিছু শিখে নিবে আমি কাউকে শেখার জন্য জোর করছিনা। যার ভাল লাগবে সে শিখবে।
বি:দ্র: আমি নিজেও কোর্স এ যাবার পূর্বে বিভিন্ন সাইট ঘেটে জ্ঞান আহরণ করেছি।
৩|
০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে ধন্যবাদ এই উদ্যোগটি নেবার জন্য। যদি এই সম্পর্কিত টিউটোরিয়ালগুলো আপনার নিজের লেখা হয় তাহলে আমরা তা পাঠকের কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা করব। তবে যদি তা অন্য কোন সাইট থেকে কপি করে আনা হয়, তাহলে তা ব্লগ নীতিমালা বিরুদ্ধ হবে।
পাশাপাশি, অনুগ্রহ করে পোস্টে কোন ব্যক্তিগত সাইটের লিংক সংযুক্ত না করার জন্য অনুরোধ করছি। তবে টিউটোরিয়ালের সাথে সম্পৃক্ত কোন সাইটের লিংক আপনি এখানে সংযুক্ত করতে পারেন।
আপনি যদি চান, তাহলে তা পর্ব হিসেবে সামহোয়্যারইন ব্লগে প্রকাশ করতে পারেন।
৪|
০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি এই পোস্টটি এডিট করে লিংকটি সরিয়ে নিন।
৫|
০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:০০
গ্রীন বাংলা বলেছেন: করে দিয়েছি ভাই
©somewhere in net ltd.
১|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬
তদন্তকারী বলেছেন: এভাবে ওয়েব ডিজাইন শিখা যায় না। হাতে কলমে গুরুর সান্নিধ্যে শিখতে হয়। শুধু শুধু নবীন শিক্ষার্থীদের সময় নষ্ট না করার অনুরোধ রইল।