| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Outsourcing Institute Chittagong নেদারল্যান্ডস ট্রাস্ট ফান্ড (এনটিএফ)-৩ বাংলাদেশ প্রকল্পের আওতায় ইউরোপে তিনটি বিজনেস টু বিজনেস (বিটুবি) প্রোগ্রাম আয়োজন করেছে জাতিসংঘের ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি)। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর সহযোগিতায় আয়োজিত এ প্রোগ্রামে বাংলাদেশি ৩৮টি আইটি ও আইটিইএস কোম্পানি অংশ নিচ্ছে। আগামী ১১ নভেম্বর যুক্তরাজ্যের লন্ডন, ১৯ নভেম্বর ডেনমার্কের কোপেনহেগেন ও ৩ ডিসেম্বর নেদারল্যান্ডসের আমস্টারডামে এই বিটুবি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
এনটিএফ-৩ বাংলাদেশ প্রকল্পের জাতীয় প্রকল্প সমন্বয়ক মো. মাহফুজুল কাদের বলেন, এনটিএফ-২ প্রকল্পের মতোই এনটিএফ-৩ প্রকল্পের আওতায় আগামী ২০১৭ সালের মাঝামাঝি পর্যন্ত ইউরোপ ও বাংলাদেশে আরও বিটুবি প্রোগ্রাম আয়োজন করা হবে। বাংলাদেশ তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি নির্ভর সেবার রফতানি বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ সম্ভাবনা বাড়ানোই এই আয়োজনের মূল লক্ষ্য। এর মাধ্যমে অসংখ্য যুবকর্মসংস্থান, বিশেষ করে নারীদের তথ্যপ্রযুক্তিতে কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।
বেসিস সভাপতি শামীম আহসান বলেন, বেসিস ও ডিসিসিআই এর সহযোগিতায় ২০১১ সাল থেকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি নির্ভর সেবা খাতের উন্নয়নে এনটিএফ প্রকল্প কাজ করে যাচ্ছে। আমি জেনে আনন্দিত যে বাংলাদেশি অনেকগুলো কোম্পানি এই বিটুবি প্রোগ্রামে অংশ নিচ্ছে। আশাকরি এর মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও সুদৃড় হবে।
উল্লেখ্য, আগামী বছরের প্রথম দিকে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বেসিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫-তে একই ধরণের বিটুবি প্রোগ্রামে যুক্তরাজ্য, ডেনমার্ক ও নেদারল্যান্ড থেকে প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা নিয়েছে আইটিসি। এনটিএফ-৩ বাংলাদেশ প্রকল্পটির আর্থিক সহায়তা দিচ্ছে নেদারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিবিআই।
- See more at: Click This Link
©somewhere in net ltd.