নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমুব্লগে স্বাগতম।

ইমুব্লগ

সামহোয়ার ইন ব্লগের পাঠক।অফিসের কড়া বিধিনিষেধের জন্য অফিসে অফিশিয়াল কাজের বাইরে কমপুটার ব্যবহার করতে পারতামনা। মুলত সুযোগ সুবিধামত বন্ধুদের পিসিতেই ব্লগের লেখা পড়তাম।এতদিন নিজের কম্পুটার ছিলনা-তাই ব্লগে রেজিস্ট্রেশন করিনি।এখন নিজে একটি কম্পুটার কিনেছি......এখন আর কারো বাধা নিষেধ নেই ব্লগ দেখতে! নামঃ মোঃ আতিকুর রহমান ইমু। পেশাঃ চাকুরী (রপ্তানীমুখি পোষাক তৈরী শ্রমিক)

ইমুব্লগ › বিস্তারিত পোস্টঃ

জার্মানির চাপে সরে গেল বাংলাদেশ ব্যাংক

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

জার্মানির চাপে সরে গেল বাংলাদেশ ব্যাংক



(প্রথম আলো অনলাইন ডেস্ক)



জার্মানির চাপের মুখে জাল টাকা তৈরির অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার প্রস্তাব থেকে সরে গেল বাংলাদেশ ব্যাংক। আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ কথা জানানো হয়।



খবরে বলা হয়, জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করার প্রস্তাব করেছিল বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। বিষয়টি জানতে পেরে জার্মানির কেন্দ্রীয় ব্যাংক এই বলে হুমকি দেয় যে, এ প্রস্তাব প্রত্যাহার না করলে তারা সহযোগিতার পরিকল্পনা স্থগিত করবে। এরপর বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে প্রস্তাবটি প্রত্যাহার করে নেওয়া হয়।



বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, তাঁর অজ্ঞাতে কেন্দ্রীয় ব্যাংকের জাল অর্থ-বিরোধী একটি কমিটি জাল টাকা তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার জন্য সরকারের কাছে প্রস্তাব করে। এ ধরনের অমানবিক প্রস্তাব পাঠানো দুর্ভাগ্যজনক। বাংলাদেশ ব্যাংককে সহযোগিতা করার পরিকল্পনা স্থগিত করেছে জার্মানির কেন্দ্রীয় ব্যাংক—গতকাল বৃহস্পতিবার রয়টার্সে এ-সংক্রান্ত খবর পড়ার পরই তিনি প্রথমবারের মতো বিষয়টি জানতে পারেন। বিষয়টি তিনি জানার পর প্রস্তাবটি প্রত্যাহার করার নির্দেশ দেন। বিশদ পর্যালোচনা ছাড়াই বিষয়টি ভুলভাবে গেছে বলে তিনি মন্তব্য করেন।



গতকাল জার্মানির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, সহযোগিতার জন্য সম্মত হওয়ার সময় তারা জানত না যে জাল অর্থ তৈরির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার প্রস্তাব করা হয়েছে।



বিবৃতিতে ব্যাংকটি জানায়, জার্মানির কেন্দ্রীয় ব্যাংক মনে করে জাল অর্থ তৈরি গুরুতর অপরাধ। তবে এর শাস্তি মৃত্যুদণ্ড হওয়াটা অনেক বেশি।

১৯৪৯ সালে তত্কালীন জার্মানি মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করে। এরপর থেকে দেশটিতে মৃত্যুদণ্ডের কোনো ঘটনা ঘটেনি।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: অদ্ভুদ আইনি গ্যাঁড়াকল

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

ইমুব্লগ বলেছেন: মনে হয়-জার্মান সরকার আমাদের দেশীয় টাকা জালকারিদের থেকে কমিশন খায়! :) :)

২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬

রিওমারে বলেছেন: উন্নত দেশ গুলো মৃত্যুদণ্ড সাপোর্ট করে না।। ;) ;)

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

ইমুব্লগ বলেছেন: ওরা মৃত্যুদন্ড পছন্দ করেনা-কিন্তু সাম্রাজ্যবাদী খুনী ইং-আমেরিকান্দের গনহত্যার দোশর হয়ে খুন করতে দ্বিধা করেনা।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

মনে নাই বলেছেন: উন্নতদেশগুলো মৃত্যুদন্ড সাপোর্ট করেনা- এই জিনিসটা চাপে পড়ে আমরাও মানলাম।
কিন্তু উন্নতদেশগুলো অপরাধীর শাস্তি নিশ্চিত করে- এই জিনিসটা কেন যে আমরা মানতে পারিনা।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

ইমুব্লগ বলেছেন: সহমত।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

তাসবীর আহমাদ বলেছেন: আমারও মনে হয়-জার্মান সরকার আমাদের দেশীয় টাকা জালকারিদের থেকে কমিশন খায়! ঃ) :)

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

ইমুব্লগ বলেছেন: সত্য কথায় যত দোষ!

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

নিষ্‌কর্মা বলেছেন:
ওদের দেশে লোক কম, তাই দূরনীতিও কম। আমাদের দেশে লোক বেশি, দূর্নীতিও বেশী। তাই সব সময়ে ওদের কথায় চলা লাগবে, এইটা ভাবা ঠিক নয়।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

ক্ষুধিত পাষাণ বলেছেন: জার্মান সরকার টাকা জালকারিদের পৃষ্ঠপোষক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.