| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমরোজিফিকেশান
I have wished a bird would fly away, And not sing by my house all day; And of course there must be something wrong In wanting to silence any song. ----------------- Robert Frost (A Minor Bird)
আমার পিসি ক'দিন আগে থেকে স্টার্ট হচ্ছিলো না। উইন্ডোজ লোডিং এসে আবার রিস্টার্ট দিচ্ছিলো। আমার পুরা হার্ড ডিস্ক ভর্তি। সেট আপ বা উইন্ডোজ রিকভারি দিব সেই উপায় পাচ্ছিলাম না। হাতের কাছে মিন্ট এর সিডি ছিলো, ঐটা দিয়েই এখন চালাচ্ছি। কিন্তু সমস্যা হলো মিন্ট চালু অবস্থায় আমার পেন্ড্রাইভ থেকে কিছু গুরুত্ব পূর্ণ ভিডিও কোন ভাবে ডিলিট হয়ে গেছে। আগামী ২৫ তারিখে সেগুলা উপযুক্ত মালিককে না দিতে পারলে মান ইজ্জত কিছু থাকবে না। কিছু ডকুমেন্টারী ভিডিও। ২.৫ এর কিছু বেশী। গুগল করে মাথা আরো আউলে গেছে। ফাইল সিস্টেম, হেন তেন কিছু বুঝতে পারছি না। সমূহ বিপদ!
আমি মিন্ট ১৩ মায়ার MATE এডিশন চালাচ্ছি, লাইভ সিডি থেকে। প্রিয় সামু থেকেই লিনাক্স নিয়ে আগ্রহ তৈরী হয়। এরপর থেকে সময় অসময় লাইভ সিডি থেকে উবুন্টু আর মিন্ট চালিয়েছি।
দয়া করে সাহায্য করুন প্লিজ!!!
পোস্ট ঠিক মতো দেখা না গেলে
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১
ইমরোজিফিকেশান বলেছেন: ভাই, আপনারে দেখে চোখে পানি এসে গেলো। আমি আপনারে মেইল দিসি, টুইট করসি! মেট্রিক পরীক্ষার সময় পদার্থের অর্ধেক প্রশ্ন কমন পরে নাই, তখন পাশের ছেলেটা বলসিলো আমি আসি, সমস্যা নাই। ঐটার থেকেও বেশী আনন্দ হইতেসে!
সামনে থাকলে জড়ায় ধরতাম!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
ইমরোজিফিকেশান বলেছেন: testdisk কি নামানো লাগবে? না কমান্ড লিখলেই চলবে? চালানোর সময় সব বন্ধ করে দিতে হবে??
২|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০
মিনহাজুল হক শাওন বলেছেন: কাজ হইল কিনা সেইটা কন, তারপর জড়ায়া ধইরেন।
টেস্টডিস্ক মাঝে মাঝে ঝামেলা করে। তার উপ্রে লিনাক্স ফাইল সিস্টেমে হেভি ক্যাশিং করে, ফাইল মুছলে পাওয়া কঠিন। আপনি হিরেনবুট দিয়াই ট্রাই কইরেন। ওইটায় রিকুভা দেওয়াই থাকে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩
ইমরোজিফিকেশান বলেছেন: HirenBootCD নামাইলাম, testdisk চালানোর সময় পিসি হ্যাং করছে। দুইবার চালালাম, দুইবারই হ্যাং করলো। সমস্যা নাই, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। পেন ড্রাইভে রাইট করি নাই কিছুই। শুধু মনে কিছু ফাইল কপি করেছিলাম। এই! ![]()
৩|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১
মিনহাজুল হক শাওন বলেছেন: হু নামানো লাগবে, প্রথমেই লিখে দিয়েছি কিভাবে নামাবেন। সব বন্ধ করা লাগবেনা। খালি পেন ড্রাইভটায় যেন কিছু রাইট না হয় সেইটা খেয়াল রাখেন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৭
ইমরোজিফিকেশান বলেছেন: Done
![]()
হইয়া গিয়াছে!!!!!!!!!!!!
the Linux Man!!!!!!!!!!!!!!!!!!!!
৪|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১০
মিনহাজুল হক শাওন বলেছেন: বেশতো তাহলে। ভাল থাকেন।
২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৫
ইমরোজিফিকেশান বলেছেন: OK ![]()
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
মিনহাজুল হক শাওন বলেছেন: আপনি কি মিন্ট থেকেই রিকোভার করতে চাচ্ছেন? তাহলে testdisk ব্যবহার করেন।
ইন্সটল করতে: sudo apt-get install testdisk
চালু করুন: sudo testdisk
তারপর যান No log এ।
ডিস্ক হিসেবে পেনড্রাইভ সিলেক্ট করুন। /dev/sdb (সাইজ খেয়াল করুন)
তারপর সিলেক্ট করুন Intel
তারপর যাবেন Advanced এ (Analyze নয়)
তারপর পেনড্রাইভ ব্রাউজ করতে দিবে। ওখানে লাল রঙে ডিলিট হওয়া ফাইল দেখা যাবে।
a চেপে সব সিলেক্ট করুন।
তারপর C (বড় হাতের) চাপলে ফাইলগুলা কোথায় সেভ হবে তা বলবে। দেখিয়ে দিন।
আশা করি কাজ হবে। তা না হলে আপনিসহজ সমাধান হিসেবে HirenBootCD ডাউনলোড করে লাইভ মুডেই Recuva দিয়ে পেন ড্রাইভ সার্চ করে সকল ভিডিও পাবেন।
ধন্যবাদ।