| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরন্ত রাজশাহী
জুলফিকার আলী জুয়েল
আমরা পদ্মাপাড়ের উত্তাল ঢেউ
চিরায়ত বীর সেনাদল
মোদের গর্জনে কেঁপে কেঁপে উঠে
পদ্মানদীর জল।
আমরা বাংলার চ্যাম্পিয়ন
যারা চালাচ্ছে বিজয় রথ
সামনের বিপিএলে পাড়ি দিব মোরা
কন্টকাকীর্ণ পথ ।
আমরা পদ্মানদীর মাঝি
যাদের সম্বল একখানা বোট
আমরা দুর্গম পথের যাত্রী
যার নেতা কে.এম.পাইলট ।
আমরা প্রবল উচ্চাকাঙ্খী
যাদের লক্ষ্য বিশ্বজয়
আমরা জাগ্রত রব চিরকাল
মানবো না ক পরাজয়।
জয়ে নেই মোদের গর্ব
পরাজয়ে বিষাদ নাহি
বিজয়ের নেশায় ছুটে চলি মোরা
চল “দূরন্ত রাজশাহী” ।
©somewhere in net ltd.