নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসিফ ইমতিয়াল

আসিফ ইমতিয়াল › বিস্তারিত পোস্টঃ

বেলুনে বাঁধা চিঠি

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২

আজ একটু আগে বারান্দায় দাঁড়িয়ে ছিলাম।সাথে আমার ছোট ভাই আর আমার মা ও দাঁড়িয়ে ছিল । তখনই দেখলাম কয়েকটা বেলুনের সাথে একটা কাগজ লাগানো।আমার আম্মু আমাকে বলল ‘ওই দেখ বেলুন।‘ আমি দেখলাম।আমার ভাই ও দেখল।আকাশে বেলুন দেখে তো ও খুব উত্তেজিত। আমি ভাবলাম যে হয়তো কোন অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে।তাই বেলুন উড়ানো হয়েছে।কিন্তু আমার ভুল ভাঙ্গলো।আম্মু জানালো যে ,আজ না কি শাহবাগে শহীদদের উদ্দেশ্যে চিঠি লিখে উড়ানো হবে।আমি আজ সকালে পেপার পড়তে পারি নি।খবরটা তাই আমার জানা ছিল না। আমি বললাম এটা মনে হয় রাজশাহীতে কোথাও থেকে উড়ানো হয়েছে।

আম্মু বলল - হতেও পারে ।কিংবা কেউ হয়ত ব্যাক্তিগত ভাবে উড়িয়েছে।৭১ এ তো অনেকের বাবা বা ভাইকে খুন করা হয়েছিল।আজ হয়তো তেমনি কেউ তার বাবার জন্য চিঠি লিখেছে।

ততক্ষণে বেলুন গুলো প্রায় দৃষ্টিসীমার বাইরে ।আম্মু বলল,জানিস আমি যখন বেলুনগুলো দেখলাম আমার সারা শরীর না কেঁপে উঠেছিল। এখনো আমার কেমন যেন লাগছে।



আম্মু বলতে থাকলো ,আমি যখন নাফিস(আমার ভাই)কে স্কুলে দিয়ে আসতাম তখন এক ভাবি বলেছিল উনি যখন ছোট তখন পাকিস্তানিরা তার বাবা মাকে মেরে ফেলে ।তখন তার দাদি ,নাতি নাত্নিদেরকে বাঁচাবার জন্য চাঁইয়ের নিচে রেখে দিয়েছিল ,আর বাড়ির বউদের চারদিকে পালাতে বলেছিলো।

আমি বললাম বংশ রক্ষার তাগিদে করতে বাধ্য হয়ে ছিল হয়তো ।আম্মু তখন বলল -একটা জিনিস ,আমি এখন পর্যন্ত যতজন কে এমন দেখেছি প্রত্যেকের মধ্যে না কেমন যেন একটা পাওয়ার থাকে ।

কষ্টই মনে হয় এর পেছনকার কারণ।



রাজাকাররা ৭১ এ অকারণে আনেক নিরীহ মানুষ হত্যা করেছে। এর পরও অনেক বাঙ্গালি ই চায় না রাজাকার আল বদর এদের ফাঁসি হোক।আমি বুঝি না ,কেন তারা এ কথা বলে।যদি তাদের বাবা ,মা অথবা ভাইকে খুন করা হত।সম্পুর্ন বিনা দোষে ।তারা কি এমন করতে পারত?অনেকে বলে কুশিক্ষা এর জন্য দায়ী । কিন্তু একটা মুর্খও এটা বুঝে যে রাজাকারের জন্য ফাঁসিই হতে পারে একমাত্র শাস্তি।



পুনশ্চঃআমার বাবা রাজাকারদের সাপোর্ট করে না।কিন্তু বিচারটাকে বলে বাড়াবাড়ি।তার মতে এর চেয়ে দেশের অন্যান্য সমস্যার সমাধান করা জরুরি।আমি তার মুখের উপর কথা বলতে পারি নি।

কিন্তু তার মত অনেকেই একই কথা বলছেন।যাদের আত্মীয় খুন হয়েছে ,তারা খুনিদের ফাঁসি চায়।বিনিময়ে ৫ দিন না খেয়ে হলেও থাকতে রাজি হবেন তারা ।তাদের কাছে বিচার টাই বড়।আমরা একই দেশের মানুষ হিসেবে পরস্পর ভাই ভাই।ভাইয়ের কষ্ট মানে আমার কষ্ট । আর কষ্ট আর বোঝা কেন আমরা দূর করতে চাইব না?দেশ মাতৃকার সন্তান হয়ে মায়ের কষ্ট আমাদের ভালো লাগবে?

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

রিয়াদএবিসি বলেছেন: আর ও পোস্ট আশা করি
http://amarkolom.com

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

আসিফ ইমতিয়াল বলেছেন: আরো পোস্ট দিতে পারবো আশা করি।দোয়া রাখবেন।ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.