| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ স্বপ্ন ভাঙে
দুঃস্বপ্ন হয়ে যায় স্বপ্নটা।
দুধে মাখা ভাতের মত জোঁছনাটাও ম্লান মনে হয়।
পেগের পর পেগ জোঁছনা গিলে ঢেকুর তুলতে ইচ্ছে হয়না আর।
মাঝ রাতে ঘুম ভাঙে
মৃদু গোঙানীর শব্দ শুনতে পাই।
কিন্তু গোঙানীর উৎস খুঁজে পাইনা।
হয়তবা, আমার ভেতরের কোনো সত্ত্বাই এর উৎস।
খয়েরী গরাদের চাপা বারান্দাটায় এসে দাড়াই।
গরাদের ফাঁকে আকাশ দেখি।
তারাহীন, মেঘাচ্ছন্ন কালো আকাশ।
আবার ফিরে আসি আমার বদ্ধ ঘরে।
না, ঘর নয়। কবর।
দু'চোখের পাতা আর এক হয়্না।
নির্ঘুম রাত কাটে।
সকাল হয়, সূর্য হাসে।
কিন্তু, এ ঘরে আলো পৌঁছোয় না।
২৩/৯/২০১২
©somewhere in net ltd.