| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তদন্তকারী
কিছু প্রশ্নের উত্তরের সন্ধানে এখানে
বন্ধুত্ব এর ব্যাপারে নিচের প্রশ্নগুলির উত্তর প্রদান করে বন্ধুত্বকে বোঝার চেষ্টা করিঃ
১) সমাজে আপনি অনেকের সাথে চলেন। সবাইকে কি আপনি আপনার বন্ধু বলবেন?
২) আপনি কখন বুঝবেন যে একজন ব্যক্তি আপনার বন্ধু?
৩) বন্ধু হিসেবে বিবেচনার পুর্বে কি আপনি তাকে পরীক্ষা করবেন? পরীক্ষা করলে কিভাবে করবেন?
৪) বন্ধুর কাছে কি ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করেন? এজন্য নিরাপত্তার বিষয়ে খেয়াল রাখেন?
৫) এমন কয়েকজন মানুষের কথা ভাবুন যাদেরকে আপনি বন্ধু হিসেবে পছন্দ করেন। তাদেরকে পছন্দের কারন কি?
৬) এমন কয়েকজনের কথা ভাবুন যাদেরকে আপনি বন্ধু হিসেবে গ্রহন করেননি। তাদেরকে বর্জন করার কারন কি?
৭) আপনি দেখেছেন আপনার বন্ধু আরেকজনের সাথে অমার্জিত আচরন করছে/ ক্ষতি করছে। আপনি এরপরও তার সাথে বন্ধুত্ব চালিয়ে যাচ্ছেন। আপনি কেন মনে করেন আপনার বন্ধু আপনার সাথে সেই আচরন করবে না?
৮) আপনার থেকে নিম্ন সামাজিক মর্যাদার কারো সাথে বন্ধুত্ব করবেন কি?
৯) বন্ধুত্ব করার জন্য কিভাবে এগিয়ে যাবেন?
১০) আপনি কি মনে করেন আপনার বিপদে আপনার বন্ধু আপনার পাশে থাকবে নাকি উধাও হয়ে যাবে নাকি সুযোগ গ্রহন করবে?