নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর মন: একজন সাদাসিধা মানুষ

বাংলা ভাষায় ঈ, ঊ, ূ, ী, ণ, ষ এর মত নিয়ম সর্বস্ব বর্ণগুলোর পৃথক কোন ব্যবহারিক ধ্বনি নাই

মন যাযাবর

খুবই সাধারণ, একটু আবেগপ্রবন, স্সানবিশেষে খানিকটা গোয়ারর্তুমিও আছে

মন যাযাবর › বিস্তারিত পোস্টঃ

জোকস্ ফ্রম মিরাক্কেল

১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪৫

নানা কারনে এমনিতেই টিভি দেখা পড়ে কম। ইন্ডিয়ান চ্যানেলগুলো আরো কম দেখি। বছর দুই আগে টিভি চ্যানেলগুলোতে ঘোরার সময়ে জীবাংলার মিরাক্কেল অনুষ্ঠানটি পেলাম এবং তখন এংকার মীরের উপস্থাপনা চলছিল। তার আচরণ, স্মার্টনেস ভাল লেগে গেল। আর স্মার্টলী কৌতুক পরিবেশনা আমার এমনিতেই ভাল লাগে। সেই থেকে মোটামুটি আমি এই অনুষ্ঠানটি দেখি। এখানে একজন পারফর্মার আছে মৃদুল ভট্টাচার্য। ফ্যান্টাস্টিক, তার পারফর্ম্যান্স!!!

তো এই মৃদুলের একটা কৌতুক।

রাস্তায় যাদু দেখানো হচ্ছিল। দর্শকদের ভিতর ৮০ বছরের এক দাদুও ছিলেন। যাদুকর বলছে - ইলি-বিলি, ইলি-বিলি, ইলি-বিলি, চুল!

হঠাৎ একটা ছেলের পকেটের কলম শুন্যে সোজা হয়ে দাড়িয়ে গেল। যাদুকর সবাইকে ফু দিতে বলায় সবাই ফু দিল; কলমও জায়গা মত চলে গেল।

এরপর যাদুকর আবার বলল - ইলি-বিলি, ইলি-বিলি, ইলি-বিলি, চুল!

হঠাৎ একটা মেয়ের মাথার চুলের কাঁটা সোজা দাড়িয়ে গেল। যাদুকর সবাইকে ফু দিতে বলায় সবাই ফু দিল; চুলের কাঁটা আবার আগের মত হয়ে গেল।

এরপর যাদুকর আবার বলল - ইলি-বিলি, ইলি-বিলি, ইলি-বিলি, চুল!

হঠাৎ ঐ দাদু ভিড় থেকে বেরিয়ে সবাইকে বলছে, "সাবধান! কেউ ফু দিবে না।"

মন্তব্য ১২ টি রেটিং +৭/-১

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫৪

পৃথিবীর আমি বলেছেন: বুঝি নাই।।। :(

১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৬

মন যাযাবর বলেছেন: বুদ্ধিরে মাঝে মাঝে চিপ দিয়েন - দেখবেন বুইঝা গেছেন।

২| ১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫৫

রাজিবুল ইসলাম বলেছেন: আমার প্রিয় অনুষ্ঠান। অনেক মজার মজার জোক শোনা যায়।+

১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৬

মন যাযাবর বলেছেন: হ্যাঁ, দারুন অনুষ্ঠান।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:১৬

রশিক রশীদ বলেছেন: পৃথিবীর আমি বলেছেন: বুঝি নাই।।।
বোঝার বয়স হয় নাই । এত মজার একটা জোক না বুঝে আবার বলে বুঝি নাই । বেকুব।

১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৯

মন যাযাবর বলেছেন: এইটা দোষের না, একদিন বুঝে যাবে ঠিক।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩৮

সৌরদীপ্ত বলেছেন: মৃদুলদার কৌতুক আসলেই মজার । আমি আরেকটা বলি,

মৃদুলের ছেলে বনির রেজাল্টের দিন তিনি তাকে বললেন," এবারও যদি ফেল করিস আমাকে বাবা বলে ডাকবিনা।"

বনি রেজাল্ট জানতে স্কুলে গেল এবং রেজাল্ট নিয়ে আসল । মৃদুলদা জিজ্ঞেস করলেন,"কি রে কি রেজাল্ট করেছিস?"
"আসলে মৃদুলদা কি যে বলি......"

১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:০২

মন যাযাবর বলেছেন: হ্যাঁ, সে কৌতুকের ক্ষেত্রে এই মুহুর্তে রাজা হয়ে গেছে।

৫| ১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৬

হাসান মাহবুব বলেছেন: মিরাক্কেলের চরম ভক্ত আমি। এবার দেখা হচ্ছেনা। চরম মিস! কৌতুকটা মজার.. সৌরদীপ্তরটাও!

১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:০৩

মন যাযাবর বলেছেন: হ্যাঁ, মিস করছেন।

৬| ১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫১

বেরহম মন বলেছেন: আমারও খুব প্রিয় একটা অনুষ্ঠান। অনেক মজার মজার জোক শোনা যায়। সবার কৌতুকই মজার তবে মৃদুলের কৌতুক অন্যরকম মজা লাগে। আর মিরেরটা তো কথাই নাই।

১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:০৪

মন যাযাবর বলেছেন: জী, একটু অন্য রকম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.