নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেঁতসেঁতেই ভালো, ব্যাঙের ছাতার জন্য

ইকবালসইনফো

গড়পরতায় একজন গোবেচারা টাইপ মানুষ

ইকবালসইনফো › বিস্তারিত পোস্টঃ

ব্যস্ত জীবনে মা শব্দটা বড্ড সেকেলে

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫১

বলতে দিধা নেই, আমাদের এ স্বার্থপর জীবনে মা’কে আমরা অবিচ্ছেদ্য করে রাখিনি। সময়ের প্রয়োজনে দুর্দান্ত ছুটে চলা আমাদের ব্যস্ত জীবনে মা শব্দটা বড্ড সেকেলে।

” মা, বাদ দেওতো,
মা, তুমি যে কি বলোনা,
মা, তুমি কিছু বোঝনা,
মা, তুমি এসব বুঝবে না……..”

এমন হাজারো বিরক্তি শুধু মা’র প্রতি।
ভোরের সুর্যটার সুন্দর দেখতে পেয়ে প্রেমিক অথবা বন্ধুকে বলি- “দেখ কি সুন্দর সকাল”।
অথচ রান্না ঘরে গিয়ে মার হাতটা ধরে টেনে এনে বারান্দায় দাড় করিয়ে তার হাতে অথবা কাধে হাত রেখে আংগুল উচিয়ে সে কুয়াশা ভেজা সুন্দরটা মা’কে দেখাতে বড় লজ্জা-কষ্ট আর আলসেমি লাগে।
সার্থপর এ পৃথিবীতে তথাকথিত ভালোবাসার জন্য আমরা প্রতিনিয়ত নিজেকে ব্যাবচ্ছেদ করি, মেরে ফেলি, কষ্ট দেই, ডুবি-ভাসি, অথচ—
অথচ, মায়ের ভালোবাসা পেতে চাইলে কিচ্ছু লাগেনা শুধু ভালোবাসা ছাড়া।
মোদ্দা কথা হলো- আমরা আমাদের মনের ভেতর থেকে মরে গেছি অনেক আগেই। তাই প্রতি মুহুর্তে আমাদেরকে আমরা মারি সহজেই। অথচ, মেরে ফেলার চাইতে সতেজ সুন্দর ভাবে নিজেকে বাচিয়ে রাখা খুব কঠিন। টগবগে হৃদপিন্ড নিয়ে বেচে থাকা আসলেই খুব কঠিন।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২০

আর্কিওপটেরিক্স বলেছেন:

২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

সিফটিপিন বলেছেন: 'মা'কে ভোরের সূর্য, রাতের তারা না দেখায়ে 'মা তোমার শরীর কেমন' এই টাইপের খোঁজ খবর নেন, মা তাতেই অনেক খুশি।
প্রেমিক-প্রেমিকা আর মায়ের ভালোবাসা এক না করাই ভালো!



ব্লগে স্বাগতম।

১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯

ইকবালসইনফো বলেছেন: মনে পরে খুব ছোট বেলা মা আমাকে নিয়ে ভোরে জমিতে যেতেন, শাক তুলতেন, ধনেপাতা, কাচা মরিচ তুলে আমার হাতের ঝুড়িতে রাখতে দিতেন। অনেক কথা হতো আমাদের মাঝে, সেগুলো এখানে বললাম না। কারন কিছু দিন আগেও যখন মাকে এবং বৌকে নিয়ে বিশাল জমিতে (আমাদের এলাকায় বলে 'চক';) সন্ধ্যের কিছু আগে হাটছিলাম আর দুমাস পুর্বে আমার বাবা বিয়োগের কথা ভেবে অতীতে তার সাথে এই জমিতে অনেক অনেক স্মৃতি রোমন্থন করছিলাম তখন আমার মার হাতটা ছিলো আমার প্রেমিক স্ত্রীর হাতে, আর তারা ঘাস, লাউ লতা, কুয়াশা আর স্মৃতি নিয়ে কথা বলছিলো। এ কথাগুলো সবাই এবং সব পরিবেশের লোকেরা বোঝেনা, ছুতেও পারেনা। যারা বোঝে তারা তালগোল পাকায় ক্লাসিফিকেশন নিয়ে।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

কাওসার চৌধুরী বলেছেন:



হ্যাপি ব্লগিং। শুভ হোক পথচলা। +++

১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪১

ইকবালসইনফো বলেছেন: ধন্যবাদ ভাইয়া। অনুপ্রেনা একটা কার্যকর মহৈষধ। আমার অনেক কাজ দেবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.